Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Saturday, October 17
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | জাতীয় | জ্বালানিতে সংকট নয়, বাড়তি মজুত—অযথা আতঙ্কে কৃত্রিম চাপ: মন্ত্রী

জ্বালানিতে সংকট নয়, বাড়তি মজুত—অযথা আতঙ্কে কৃত্রিম চাপ: মন্ত্রী

অনলাইন ডেস্কBy অনলাইন ডেস্ক30/03/2026 জাতীয় No Comments2 Mins Read
জ্বালানিতে সংকট নয়, বাড়তি মজুত—অযথা আতঙ্কে কৃত্রিম চাপ: মন্ত্রী
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে বর্তমানে জ্বালানির কোনো ঘাটতি নেই; বরং সম্ভাব্য চাহিদার তুলনায় সরকারের প্রস্তুতি ও মজুত বেশি রয়েছে।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, অতিরিক্ত আতঙ্কের কারণে মানুষ প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি কিনে মজুত করছে, যার ফলে বাজারে কৃত্রিম চাপ তৈরি হচ্ছে।

তিনি বলেন, জ্বালানি খাত দেশের অর্থনীতি, উৎপাদন ব্যবস্থা ও দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে চাপ থাকলেও বাংলাদেশ আগাম প্রস্তুতি নিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে।

পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী জানান, ১৭ ফেব্রুয়ারি সরকার দায়িত্ব নেওয়ার সময় ডিজেলের মজুত ছিল ২ লাখ ৬ হাজার মেট্রিক টন, যা বর্তমানে বেড়ে ২ লাখ ১৮ হাজার মেট্রিক টনে দাঁড়িয়েছে। গত ৪১ দিনে ৪ লাখ ৮২ হাজার মেট্রিক টন ডিজেল বিক্রি হলেও মজুত বৃদ্ধি পাওয়া সরকারের সরবরাহ ব্যবস্থার সক্ষমতার প্রমাণ।

তিনি আরও বলেন, গত বছরের মার্চের তুলনায় এবার ১০–২৫ শতাংশ বেশি সরবরাহ নিশ্চিত করা হয়েছে, কিন্তু বাস্তবে চাহিদা সে হারে বাড়েনি। ফলে অতিরিক্ত কেনাকাটার প্রবণতা দেখা যাচ্ছে।

চলতি মার্চ মাসে অকটেন ও পেট্রোল বিক্রির তথ্য তুলে ধরে তিনি জানান, কিছু ক্ষেত্রে অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, যা স্বাভাবিক চাহিদার প্রতিফলন নয়। মোট ব্যবহারের বড় অংশ (৬৫ শতাংশ) ডিজেল হলেও সরবরাহ স্বাভাবিক রয়েছে।

এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে হাজারো অভিযান চালিয়ে মামলা, জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। সামনে এপ্রিল মাসে অতিরিক্ত অকটেন আমদানি ও দেশীয় উৎপাদনের মাধ্যমে সরবরাহ আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, সরকারের মজুত দিয়ে অন্তত দুই মাসের চাহিদা পূরণ করা সম্ভব। পাশাপাশি জ্বালানি খাতে বড় অঙ্কের ভর্তুকি দিয়ে পরিবহন, শিক্ষা ও শিল্পকারখানা সচল রাখা হচ্ছে।

সীমান্ত দিয়ে পাচার রোধে কঠোর অবস্থানের কথাও উল্লেখ করে তিনি সবাইকে সাশ্রয়ী ব্যবহারের আহ্বান জানান। অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমিয়ে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টাতেই এই পরিস্থিতি সহজে মোকাবিলা করা সম্ভব।

চাহিদা জ্বালানি সরকার

Keep Reading

2 Mins Read

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১ জন

2 Mins Read

একই নাম, একই বোতল—গ্যাভিসল নিয়ে ভেজালের অভিযোগ, সত্যতা যাচাই জরুরি

2 Mins Read

কেন ফিরছে ১৯৮০-এর দশকের ছবি: ট্রেন্ডের নেপথ্যে কী

Add A Comment
Leave A Reply

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.