Author: অনলাইন ডেস্ক

মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ট্যাংকার ‘পিভিটি সোলানা’। জাহাজটি সোমবার (৩০ মার্চ) বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মঙ্গলবার (৩১ মার্চ) ডলফিন জেটিতে এর বার্থিং করার পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক কর্মকর্তা জানান, সোমবার পিভিটি সোলানা ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে আসবে। এছাড়া, ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে পাইপলাইনের মাধ্যমে ইতিমধ্যে সাত হাজার টন ডিজেল এসেছে। তবে ৩১ মার্চ আরেকটি পার্সেল আসার কথা থাকলেও তা দু-একদিন পিছিয়ে যাবে। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সারাবিশ্বে জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও…

Read More

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং অফিস কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ১১টি নির্দেশনা জারি করেছে। রোববার (২৯ মার্চ) মন্ত্রণালয় অধীন দপ্তর-সংস্থা ও মাঠ প্রশাসনের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে এ নির্দেশনার চিঠি প্রেরণ করেছে। চিঠিতে উল্লেখ করা হয়, এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিস কক্ষে আবশ্যিক উপস্থিতি, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছিল। তবে নির্দেশনা প্রতিপালনে পর্যাপ্ত মনোযোগ না দেওয়ায় পুনরায় ১১টি নির্দেশনা প্রতিপালনের…

Read More

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। এর অংশ হিসেবে তৃতীয় দফায় আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি চালান বাংলাদেশে আসছে। শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ শুরু হয়েছে। প্রায় ৬০ ঘণ্টার পাম্পিং শেষে মঙ্গলবার সকাল ৬টার দিকে দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এই ডিজেল পুরোপুরি পৌঁছাবে। এর আগে গত শুক্রবার পার্বতীপুর ডিপোতে ৫ হাজার মেট্রিক টন ডিজেলের একটি চালান পৌঁছায়। একইভাবে ১১ মার্চও আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে দেশে আসে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও ডিপো…

Read More

প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া প্রায় ৩.৬২ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি ৪৫ লাখ টাকা) দেশে ফেরত আনা হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দ্বারা। রোববার (২৯ মার্চ) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বহুল আলোচিত এমটিএফই (মেটাভার্স বৈদেশিক মুদ্রা) প্রতারণার মাধ্যমে বিদেশে পাঠানো অর্থের একটি অংশ সফলভাবে দেশে ফেরত আনা হয়েছে। এ পর্যন্ত ৪৪ কোটিরও বেশি টাকা উদ্ধার করা হয়েছে। সিআইডি কর্মকর্তারা জানান, এই প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছিল। দীর্ঘদিনের ধারাবাহিক অনুসন্ধান ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই অর্থ ফেরত আনা সম্ভব হয়েছে। তারা আরও জানান,…

Read More

ইরানের হুমকির প্রেক্ষাপটে লেবাননের আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত সাময়িকভাবে অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার তেহরান ও ইসফাহানের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে হামলার পর এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরাইলি ও আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দেয়। বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানান, তারা এই অঞ্চলে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে দেওয়া হুমকির বিষয়ে অবগত। তবে এখন পর্যন্ত তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি কোনো নির্দিষ্ট হুমকির প্রমাণ পাওয়া যায়নি। তারপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, আগামী সোমবার ও মঙ্গলবার সম্পূর্ণ অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে।

Read More

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ফাতেমা ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়ার লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি ছিল। এ সময় এক যুবক লাইন ভেঙে সামনে গিয়ে তেল নেওয়ার চেষ্টা করলে পেছনে থাকা আরেক গ্রাহক প্রতিবাদ করেন। এতে প্রথমে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। কিছুক্ষণের মধ্যেই উভয় পক্ষের আরও কয়েকজন ঘটনাস্থলে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দফায় দফায় সংঘর্ষের ফলে পাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে…

Read More

প্রথম ট্রেলার প্রকাশের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ২৭৭ মিলিয়নের বেশি ভিউ অর্জন করে নতুন রেকর্ড গড়েছে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসপার্স স্টোন’। এটি এইচবিও ও এইচবিও ম্যাক্সের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ট্রেলার হিসেবে জায়গা করে নিয়েছে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (টুইটার), টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ট্রেলারটির মোট ভিউ এই সংখ্যা। এর মধ্যে সবচেয়ে বেশি ভিউ এসেছে ইউটিউব থেকে, এরপর রয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। পাশাপাশি এক্স, টিকটক এবং এইচবিও ম্যাক্সসহ অন্যান্য প্ল্যাটফর্মেও উল্লেখযোগ্য দর্শকসংখ্যা পাওয়া গেছে। ব্রিটিশ লেখক জে কে রোলিংয়ের জনপ্রিয় সাত খণ্ডের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজটি ‘হ্যারি পটার’ জগতকে নতুনভাবে উপস্থাপন করবে। এতে হ্যারি পটার চরিত্রে অভিনয়…

Read More

আফ্রিকান কাপ অব নেশনস (আফকন) ফাইনালের প্রায় দুই মাস পর আপিল বোর্ডের সিদ্ধান্তে সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে মরক্কোকে ৩-০ ব্যবধানে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। তবে এই সিদ্ধান্তকে কার্যত প্রত্যাখ্যান করে প্যারিসে ট্রফি প্যারেড করেছে সেনেগাল দল। গত শনিবার রাতে পেরুর বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামার আগে প্যারিসে এই ট্রফি প্যারেড অনুষ্ঠিত হয়। সেনেগালের অধিনায়ক কালিদু কৌলিবালির নেতৃত্বে আয়োজিত এ উদযাপনে দলের ফুটবলার, কোচিং স্টাফ এবং ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা অংশ নেন। গ্যালারিতে উপস্থিত বিপুলসংখ্যক সমর্থক এ সময় উচ্ছ্বাসে ফেটে পড়েন। প্যারিসে উল্লেখযোগ্য সংখ্যক সেনেগালিজ বসবাস করায় সেখানেই এই আয়োজন করা হয়। শিরোপা…

Read More

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় অবশেষে সাব-রেজিস্ট্রি অফিসের নিজস্ব ভবনের উদ্বোধন হয়েছে, যার মাধ্যমে দীর্ঘ ৫১ বছরের ভোগান্তির অবসান ঘটেছে। নতুন ভবনটি উপজেলার উদাখালী ইউনিয়নের কালিরবাজার এলাকায় নির্মাণ করা হয়েছে। জানা গেছে, ১৯৭৭ সালে গজারিয়া ইউনিয়নের তিস্তামুখ ঘাট সংলগ্ন ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশে একটি ভাড়া করা ভবনে সাব-রেজিস্ট্রি কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। এরপর দীর্ঘ সময় ধরে একই জরাজীর্ণ ভবনে উপজেলার সাতটি ইউনিয়নের জমি সংক্রান্ত সব ধরনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এতে স্থানীয় বাসিন্দাদের নিয়মিত দুর্ভোগ পোহাতে হতো। উপজেলা সদরে নিজস্ব ভবন নির্মাণের দাবির প্রেক্ষিতে প্রায় ৩৩ শতাংশ জমির ওপর কালিরবাজার এলাকায় নতুন ভবন নির্মাণ করা হয়। যদিও ভবনটির নির্মাণকাজ দুই বছর…

Read More

চাঁদাবাজদের দৌরাত্ম্য রোধ এবং তাদের আইনের আওতায় আনতে রাজধানী ঢাকাসহ দেশের ৬৪ জেলার প্রাথমিক তালিকা প্রস্তুত করেছে পুলিশ। এই তালিকায় মোট তিন হাজার ৮৪৯ চাঁদাবাজের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকায় রয়েছে এক হাজার ২৫৪ জন। বাকিরা সক্রিয় দেশের অন্যান্য জেলায়। পুলিশের তথ্যমতে, এই চক্র দীর্ঘদিন ধরে সড়ক, হাটবাজার, বালুমহাল, বাস-টেম্পো স্ট্যান্ড, নৌঘাট, মাছ বাজার, ভ্রাম্যমাণ কাঁচাবাজার, সরকারি লিজকৃত জমিতে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান, পাইকারি আড়ৎ এবং বিভিন্ন নির্মাণ প্রকল্প থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, তালা ঝুলিয়ে দেওয়া কিংবা নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটায়…

Read More