বেলা ১১টায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট ইসলামী ছাত্র শিবির। সেমিনার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে বিলম্ব: সরকারের দায়িত্ব ও জবাবদিহিতা’ বিষয়ক একটি সেমিনারের আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির। গোলটেবিল বৈঠক সকালে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘সম্প্রতি হামের প্রাদুর্ভাব এবং করণীয়’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল।
Author: অনলাইন ডেস্ক
হবিগঞ্জের লাখাই উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল পাচারের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী রতনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। জানা গেছে, জাকারিয়া চৌধুরী রতন লাখাই উপজেলার করাব গ্রামের মৃত কচির মিয়া চৌধুরীর ছেলে। তিনি করাব ইউনিয়নে ওএমএস ডিলার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ডিলার হওয়ার পর থেকেই সরকারি চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিনি স্থানীয়দের সমালোচনার মুখে ছিলেন। অভিযোগ রয়েছে, রোববার (২৯ মার্চ) বিকেলে তিন বস্তা সরকারি চাল পাচারের উদ্দেশ্যে হবিগঞ্জ শহরে নেওয়ার সময় দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি আরও…
দিনাজপুরের হিলিতে ফেসবুকে ব্যক্তিগত জীবনের নানা সংকট তুলে ধরে স্ট্যাটাস দেওয়ার পর আত্মহত্যার চেষ্টা করেছেন দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক-এর স্ত্রী খাদিজা মল্লিক সিমু। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে পারিবারিক অশান্তি ও মানসিক চাপের কথা উল্লেখ করেন তিনি। পরে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করলে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসক জানান, রাত সাড়ে আটটার দিকে তাকে ভর্তি করা হয় এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যদের মতে, কিছুদিন ধরে খাদিজা…
রোববার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদ ভবনে এক বিশেষ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, সম্প্রতি অনুষ্ঠিত গণভোট যে অধ্যাদেশের অধীনে হয়েছিল, সেটির কার্যকারিতা এখন শেষ। তাই এটিকে বিল আকারে সংসদে পাস করে আইনে রূপ দেওয়ার আর প্রয়োজন নেই। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা যেসব অধ্যাদেশ এখন আর প্রয়োজনীয় নয়, সেগুলোরও অবসান ঘটবে। মন্ত্রী ব্যাখ্যা করেন, গণভোট আয়োজনের উদ্দেশ্যেই ওই অধ্যাদেশটি জারি করা হয়েছিল এবং সেই কাজ সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে এই অধ্যাদেশের আওতায় আর কোনো গণভোট হওয়ার পরিকল্পনা নেই। ফলে এটিকে নতুন করে অনুমোদন দেওয়ার যৌক্তিকতা নেই। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন…
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বরাদ্দকৃত আবাসিক ভবনে আসবাবপত্র কেনাকাটায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। অতীতে আলোচিত অতিরিক্ত ব্যয় বা বিতর্কিত ক্রয়ের মতো ঘটনা যাতে আবার না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। সোমবার (৩০ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির দ্বিতীয় বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠকে আসবাবপত্র কেনার ক্ষেত্রে মান নিশ্চিত করা এবং দাম যৌক্তিক রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়া এলাকায় অবস্থিত সংসদ সদস্যদের আবাসিক ভবনের সংস্কার ও মেরামত কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। আগামী…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই নৌপথ দ্রুত বাণিজ্যের জন্য খুলে না দিলে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর বড় ধরনের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। সোমবার (৩০ মার্চ) Al Jazeera-এর এক প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই সতর্কবার্তা দেন। তিনি উল্লেখ করেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। ট্রাম্পের হুমকিতে সম্ভাব্য লক্ষ্য হিসেবে ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোর কথা উল্লেখ করা হয়। এর মধ্যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলক্ষেত্র এবং খারগ দ্বীপ রয়েছে, যা দেশটির তেল রপ্তানির প্রধান কেন্দ্র…
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে বর্তমানে জ্বালানির কোনো ঘাটতি নেই; বরং সম্ভাব্য চাহিদার তুলনায় সরকারের প্রস্তুতি ও মজুত বেশি রয়েছে। সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, অতিরিক্ত আতঙ্কের কারণে মানুষ প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি কিনে মজুত করছে, যার ফলে বাজারে কৃত্রিম চাপ তৈরি হচ্ছে। তিনি বলেন, জ্বালানি খাত দেশের অর্থনীতি, উৎপাদন ব্যবস্থা ও দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে চাপ থাকলেও বাংলাদেশ আগাম প্রস্তুতি নিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে। পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী জানান, ১৭ ফেব্রুয়ারি সরকার দায়িত্ব নেওয়ার সময় ডিজেলের…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি জানান, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার ও সক্ষমতা বাড়াতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধির জন্য ফ্রান্সের সহযোগিতা চাওয়াও তার এ প্রচেষ্টার অংশ। রোববার (২৯ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী এই সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎকালে ফরাসি রাষ্ট্রদূত মন্ত্রীর নতুন পোর্টফোলিওতে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, মব নিয়ন্ত্রণ, সন্ত্রাসবাদ দমন, পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধি, র্যাবের সংস্কার…
এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেছেন, জেনারেশন জেড (জেন-জি) বাহাত্তরের সংবিধান চায় না। তিনি নিজেকে জেন-জের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে বলেন, “আপনি যদি জেন-জি-রা কি চায় জানতে চান, তারা বাহাত্তরের সংবিধান চায় না। তারা জানতে চায় স্বাধীনতার ৩০ বছর পরে জন্ম নিয়ে কেন তারা ভোটাধিকার পায়নি।” রোববার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে হান্নান মাসউদ আরও বলেন, স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি, নতুন পতাকা, মানচিত্র ও সীমানা পেয়েছি। আমাদের পূর্বপুরুষরা ১৯৭১ সালে রক্ত দিয়ে আমাদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছেন। কিন্তু আমরা কি সত্যিই নিরাপদ বাংলাদেশ পেয়েছি? তিনি মনে করেন, তা অর্জিত হয়নি। তিনি নির্বাচনী এলাকা হাতিয়ার…
পাবনার চাটমোহরে থানা পুলিশ ২ হাজার ৫শ লিটার জ্বালানি তেল জব্দ করেছে। এ ঘটনায় কীটনাশক ও তেল ব্যবসায়ী মুকুল এবং নসিমন চালক শামসুলকে আটক করা হয়েছে। পরে জব্দকৃত তেল প্রকাশ্যে বিক্রি করা হয়েছে। চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. গোলাম সারোয়ার হোসেন জানান, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর মোড় থেকে নসিমন ও করিমন যানবাহন থেকে ১২ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। চালকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তেলের মালিক উপজেলা সদরের জারদিস মোড় এলাকার মকবুল হোসেনের ছেলে লিটন এবং চিনাভাতকুর (কুজ্যার মোড়) এলাকার আফজাল হোসেনের ছেলে মুকুল হোসেন। তারা বাঘাবাড়ী থেকে তেল কিনে আনার কথা উল্লেখ করেছেন, তবে…
