Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Sunday, October 18
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খেলাধুলা | শিরোপা কেড়ে নেওয়ার পরও প্যারিসে ট্রফি প্যারেড সেনেগালের, সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল

শিরোপা কেড়ে নেওয়ার পরও প্যারিসে ট্রফি প্যারেড সেনেগালের, সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল

অনলাইন ডেস্কBy অনলাইন ডেস্ক29/03/2026 খেলাধুলা No Comments2 Mins Read
শিরোপা কেড়ে নেওয়ার পরও প্যারিসে ট্রফি প্যারেড সেনেগালের, সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

আফ্রিকান কাপ অব নেশনস (আফকন) ফাইনালের প্রায় দুই মাস পর আপিল বোর্ডের সিদ্ধান্তে সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে মরক্কোকে ৩-০ ব্যবধানে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। তবে এই সিদ্ধান্তকে কার্যত প্রত্যাখ্যান করে প্যারিসে ট্রফি প্যারেড করেছে সেনেগাল দল।

গত শনিবার রাতে পেরুর বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামার আগে প্যারিসে এই ট্রফি প্যারেড অনুষ্ঠিত হয়। সেনেগালের অধিনায়ক কালিদু কৌলিবালির নেতৃত্বে আয়োজিত এ উদযাপনে দলের ফুটবলার, কোচিং স্টাফ এবং ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা অংশ নেন। গ্যালারিতে উপস্থিত বিপুলসংখ্যক সমর্থক এ সময় উচ্ছ্বাসে ফেটে পড়েন। প্যারিসে উল্লেখযোগ্য সংখ্যক সেনেগালিজ বসবাস করায় সেখানেই এই আয়োজন করা হয়। শিরোপা বাতিলের ঘোষণার পরই ফেডারেশন এই প্যারেডের উদ্যোগ নেয়।

গত ১৮ জানুয়ারি আফকন ফাইনালে অতিরিক্ত সময়ে গোল করে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। তবে ম্যাচে একটি পেনাল্টির সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়। প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়রা ক্ষোভ প্রকাশ করেন এবং কোচ পাপ চাও দল নিয়ে মাঠ ছাড়ার হুমকিও দেন। এতে প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ থাকে। এই ঘটনার জেরে দুই মাস পর শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে নতুন চ্যাম্পিয়ন ঘোষণা করে সিএএফ।

এই সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে সেনেগাল। তারা এটিকে ‘ইতিহাসের সবচেয়ে জঘন্য ও অন্যায্য প্রশাসনিক ডাকাতি’ বলে অভিহিত করেছে। খেলোয়াড়দের সম্মান রক্ষায় সুইজারল্যান্ডভিত্তিক কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)-এ যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটি এবং ইতোমধ্যে সেখানে আপিলও করেছে।

যদিও এই আপিলের শুনানি কবে হবে, তা এখনো নির্ধারিত হয়নি। সাধারণত সিএএসে আবেদন করার পর শুনানি হতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগে, এবং রায় দিতেও দীর্ঘ সময় প্রয়োজন হয়।

এ বিষয়ে সেনেগাল ফুটবল ফেডারেশনের আইন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তারা মরক্কো, সিএএস এবং সিএএফের কাছে আগামী দুই মাসের মধ্যে বিষয়টির সমাধান চেয়ে অনুরোধ জানাবেন। একই সঙ্গে তারা দাবি করেছেন, তাদের দৃষ্টিতে এখনো সেনেগালই আফ্রিকার প্রকৃত চ্যাম্পিয়ন।

ট্রফি সেনেগাল

Keep Reading

2 Mins Read

কালিহাতীতে ফুটবল টুর্নামেন্টের জার্সি-ট্রফি উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান

2 Mins Read

হারিয়ে যাওয়া ঐতিহ্যের পাতিল দৌড়ে উচ্ছ্বসিত হাজারো দর্শক

2 Mins Read

কস্তুরীপাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল আজ

Add A Comment
Leave A Reply

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.