যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির আকাশে রহস্যময় ড্রোন শনাক্ত হওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ফোর্ট লেসলি জে ম্যাকনেয়ার ঘাঁটির ওপর গত ১০ দিনের মধ্যে অন্তত এক রাতে একাধিক অজ্ঞাত ড্রোন দেখা গেছে। এ ঘটনাকে বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘন হিসেবে বিবেচনা করছেন মার্কিন কর্মকর্তারা। ঘাঁটিটি অত্যন্ত সংবেদনশীল, কারণ এখানে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি এবং পেন্টাগনের শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তা এখানে বসবাস করেন। এছাড়া মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এ এলাকায় অবস্থান করেন। ঘটনার পরপরই হোয়াইট হাউস জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার…
Author: অনলাইন ডেস্ক
মালয়েশিয়ায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় দেশটির রুলার্স সিলের রক্ষক সাইয়েদ দানিয়াল আহমদ টেলিভিশনে দেওয়া এক ভাষণে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা প্রদান করেন। রুলার্স কনফারেন্সের পক্ষ থেকে জানানো হয়, দেশজুড়ে ২৯টি নির্ধারিত স্থানে চাঁদ দেখার চেষ্টা করা হলেও কোথাও নতুন চাঁদের দেখা মেলেনি। সাইয়েদ দানিয়াল আহমদ তার ভাষণে বলেন, শাসকদের সম্মতিক্রমে আমি ঘোষণা করছি যে মালয়েশিয়ার সব রাজ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়েছে শনিবার(২১ মার্চ)। উল্লেখ্য, মালয়েশিয়ায় বসবাসরত মুসলমানরা গত ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাসের সিয়াম সাধনা শুরু…
বাংলাদেশের চীনা দূতাবাস গত মঙ্গলবার ঢাকা-১৫ আসন এলাকায় এক হাজারের বেশি মানুষকে ঈদসামগ্রী দিয়েছে। এ অনুদানকে যৌথ বলে বিতর্কের জন্ম দিয়েছে জামায়াতে ইসলামী। এ বিষয়ে উদ্বেগ জানিয়েছে দূতাবাস। ঈদসামগ্রী বিতরণের সময় ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং চীনের রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে বিতর্ক শুরু হয় জামায়াতের একটি পোস্টকে কেন্দ্র করে। দলটি ভেরিফায়েড ফেসবুক পেজে বিকেল ৪টা ৪ মিনিটে জানায়, মিরপুর-১০ এ অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও চীনের যৌথ উদ্যোগে দুস্থদের মধ্যে ফুডপ্যাক বিতরণ করা হয়। এতে উপস্থিত থেকে ফুডপ্যাক বিতরণ করেন আমিরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান…
শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে নিষিদ্ধঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের সভাপতি তানজিমুর রশিদ রিয়ানের নেতৃত্বে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ঝিলটুলি এলাকার জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়কে মিছিলটি বের করা হয়। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিও থেকে জানা যায়, একটি ব্যানার সামনে নিয়ে ২০ থেকে ২২ জন ছাত্রলীগ কর্মী মিছিলে অংশ নেন। ব্যানারের এক পাশে ফরিদপুর জেলা ছাত্রলীগ সভাপতির ছবি এবং অন্য পাশে শেখ হাসিনার ছবি ছিল। ব্যানারে লেখা ছিল— “শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ফরিদপুরের মাটি শেখ হাসিনার ঘাঁটি” ইত্যাদি। ভাইরাল ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা…
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে ধনবাড়ী পৌর এলাকার নলহরা (নল্যা) গ্রামীণ ব্যাংকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ধনবাড়ী থানার এসআই বজলুর রহমান জানান, জামালপুর থেকে ছেড়ে আসা মধুপুরগামী একটি যাত্রীবাহী সিএনজি নলহরা (নল্যা) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা-জামালপুরগামী একটি অজ্ঞাত বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন। এসময় সিএনজিতে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতদের…
আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার রাতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান—এমন অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চালানো এই হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং ২৫০ জনের বেশি আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এই ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন আফগান ক্রিকেট তারকা রশিদ খান ও মোহাম্মদ নবী। পবিত্র রমজান মাসে এমন হামলায় প্রাণহানির ঘটনায় ক্ষোভ জানিয়েছেন দেশটির ক্রিকেটাররা। আফগানিস্তান জাতীয় দলের অধিনায়ক ও তারকা লেগ স্পিনার রশিদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন,“বেসামরিক বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান বা হাসপাতাল—ইচ্ছাকৃত হোক বা ভুলবশত—এ ধরনের হামলা যুদ্ধাপরাধ। পবিত্র রমজান মাসে মানুষের জীবনের প্রতি এই চরম অবজ্ঞা অসুস্থ মানসিকতার পরিচয়। আমি জাতিসংঘকে এই নৃশংসতার তদন্ত করার…
ইরানের সঙ্গে চলমান যুদ্ধকে সমর্থন না দিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টার (এনসিটিসি)-এর পরিচালক জো কেন্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া পদত্যাগপত্রে তিনি তার সরে দাঁড়ানোর পেছনের বিভিন্ন কারণ তুলে ধরেন। কেন্ট লিখেছেন, তিনি এই যুদ্ধ কোনোভাবেই সমর্থন করতে পারছেন না। তার মতে, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি নয়। কেবল ইসরাইল ও তাদের ‘লবি’র চাপে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন,“ইরান আমাদের জাতির জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। এটি এখন স্পষ্ট যে, ইসরাইল ও তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপের কারণেই আমরা এই যুদ্ধ শুরু করেছি।” পদত্যাগপত্রে তিনি নিজের যুদ্ধ-অভিজ্ঞতা ও প্রিয় স্ত্রীর…
নোয়াখালীর হাতিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে নিয়ে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে ইউএনও দাবি করেছেন, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং শত্রুতাবশত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৬ মার্চ) সকাল থেকে ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা মন্তব্য করতে থাকেন। খবর পেয়ে ইউএনও সকালেই কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশে রওনা দেন। তবে তিনি অফিসে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। ইউএনও কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়টি তারা শুনেছেন, তবে ভিডিওতে থাকা নারীর পরিচয় এখনও…
লস অ্যাঞ্জেলেস প্রতিনিধি: বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৮তম আসরে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। রোববার (১৫ মার্চ) রাতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত অনুষ্ঠান চলাকালে সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের পুরস্কার দেওয়ার সময় বারদেম মঞ্চে দাঁড়িয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন। তিনি ‘যুদ্ধ নয়’ লেখা পিন লাগানো পোশাক পরিধান করেছিলেন। তার পাশে ছিলেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। পুরস্কার ঘোষণার আগে বারদেম বলেন, “সে নো টু ওয়ার অ্যান্ড ফ্রি প্যালেস্টাইন” অর্থাৎ যুদ্ধকে না বলুন এবং ফিলিস্তিনকে মুক্ত করুন। তার এই বক্তব্যে উপস্থিত দর্শক করতালি দিয়ে সমর্থন জানান। পরবর্তীতে নরওয়ের চলচ্চিত্র ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সেরা…
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মুখে ইরান এখনও শক্ত জবাব দিয়ে যাচ্ছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে। বিশেষ করে ইরানের ‘শাহেদ’ ড্রোনের স্যাচুরেশন অ্যাটাকে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা কার্যত অসহায় অবস্থায় পড়েছেন। এখন ইরান তাদের ড্রোন প্রযুক্তির নতুন নকশা প্রকাশ করেছে। নতুন সংস্করণে ড্রোনের প্রপেলার বা পাখাটি সামনের দিকে বসানো হয়েছে, যা শনাক্ত করা আরও কঠিন করবে। এছাড়া আগের গ্যাসোলিন পিস্টন ইঞ্জিনের বদলে বৈদ্যুতিক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ফলে ড্রোনের ওড়ার শব্দ কমবে এবং রাডার ও থার্মাল শনাক্তকরণে ধরা পড়ার সম্ভাবনা কমবে। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন নকশার ফলে ড্রোনের…
