Author: অনলাইন ডেস্ক

ভক্তদের তুমুল আগ্রহ আর ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে বঙ্গতে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর আনকোরা নতুন ৮টি পর্ব (ঈদ স্পেশাল চ্যাপ্টার-১০)। আগের পর্বগুলোর রেশ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হতে যাচ্ছে আরও বেশি হাসি, নাটকীয়তা আর অপ্রত্যাশিত সব ঘটনা। এবারের ঈদ স্পেশাল পর্বগুলোর সবচেয়ে বড় আকর্ষণ ‘আরেফিন’ চরিত্রে জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের প্রত্যাবর্তন। দীর্ঘদিন পর তার এই ফিরে আসাটা ব্যাচেলরদের ফ্ল্যাটে কী নতুন সমীকরণ তৈরি করবে, কাবিলা-পাশাদের সাথে তার পুরোনো রসায়ন কোন দিকে মোড় নেবে— তা দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। নতুন পর্ব নিয়ে পরিচালক কাজল আরেফিন অমি বলেন, ‘আরেফিনকে ছাড়া ব্যাচেলর পয়েন্টের ‘অরিজিনাল গ্যাং’…

Read More

দ্য হানড্রেডের নিলামে পাকিস্তানের আবরার আহমেদকে কিনেছে সানরাইজার্স লিডস। সানরাইজার্স লিডস ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ দুটিই চেন্নাইভিত্তিক সান গ্রুপের প্রতিষ্ঠান। আইপিএল ফ্র্যাঞ্চাইজি ও অন্যান্য লিগে আইপিএল–সংযুক্ত দলগুলোতে পাকিস্তানি খেলোয়াড়দের দলে না নেওয়ার যে প্রবণতা এত দিন দেখা গেছে, আবরারের সানরাইজার্স লিডসে ডাক পাওয়া তার ব্যতিক্রম। নিলামে আবরারের দাম উঠেছে ১ লাখ ৯০ হাজার পাউন্ড। ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেডে এবারই প্রথম আইপিএল–ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকপক্ষ যুক্ত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আইএল টি২০ ও দক্ষিণ আফ্রিকার এসএ টুয়েন্টিতে যেমন ভারতীয় মালিকানার দলগুলোতে পাকিস্তানি খেলোয়াড়দের নেওয়া হয় না, দ্য হানড্রেডেও একই পরিস্থিতি দেখা যেতে পারে, গত মাসে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়। আইপিএলের…

Read More

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আবির্ভাব ঘটেছে তার ছেলে আয়াতুল্লাহ মোজতবা খামেনির। গত ৮ মার্চ দেশের সর্বোচ্চ নেতা ঘোষিত হলেও আড়ালেই ছিলেন তিনি। চারদিনের মাথায় এসে এই প্রথমবারের মতো বিবৃতি দিয়েছেন ইরানের নতুন নেতা। বৃহস্পতিবার (১২ মার্চ) এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে টাইমস অব ইসরায়েল। প্রতিবেদন অনুযায়ী, নিজের প্রথম বিবৃতিতেই যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে হামলা করা হবে। মোজতবা খামেনি আরও বলেছেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। কিন্তু, এই দেশগুলোতে থাকা…

Read More

তুরস্ক লিভারপুলের জন্য ক্রমেই আতঙ্কের জায়গা হয়ে উঠেছে। ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় তুরস্কে গিয়ে সেখানকার ক্লাবের বিপক্ষে ৮ ম্যাচ খেলে ৬টিতেই হেরেছে লিভারপুল। বাকি দুই ম্যাচের একটিতে জিতেছে এবং অন্যটিতে ড্র। শুধু তা–ই নয়, ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় তুরস্কে গিয়ে ইংল্যান্ডের ক্লাবগুলোর মধ্যে লিভারপুলই সবচেয়ে বেশি ম্যাচ (৬) হেরেছে। তুরস্ক কেন লিভারপুলের জন্য অস্বস্তির নাম, তা এই একটি পরিসংখ্যানেই স্পষ্ট। বলা হয়, ‘যেখানে বাঘের ভয়, সেখানেই রাত হয়।’ তুরস্ক যদি লিভারপুলের জন্য ‘বাঘ’ হয়, তবে সেখানে ঘনিয়ে আসা রাতের নাম গালাতাসারাইয়ের মাঠ রামস পার্ক। যে মাঠকে সাম্প্রতিক সময়ে রীতিমতো দুর্গ হিসেবে প্রতিষ্ঠিত করেছে গালাতাসারাই। প্রতিপক্ষকে এখানে ডেকে এনে হারানোকে নিয়মিত অভ্যাসে পরিণত…

Read More

রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা পদত্যাগ করেছেন। আজ বুধবার বিকেলে তিনি দল ছাড়ার ঘোষণা দেন। এর আগে ৫ মার্চ জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা ও ৯ মার্চ জুরাছড়ি উপজেলা আহ্বায়ক কমিটির ৮৭ জন নেতা একযোগে পদত্যাগ করেন। পদত্যাগের ঘোষণা দিয়ে জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে দলকে শক্তিশালী করা, নতুন রাজনৈতিক ধারা গড়ে তোলা এবং পার্বত্য অঞ্চলের জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করছি, সাংগঠনিক পর্যায়ে ধারাবাহিক অসহযোগিতা, বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ে…

Read More

বিশ্বকাপের বল মাঠে গড়াতে বাকি মাত্র তিন মাসের মতো। তবে ফুটবলের মহাযজ্ঞ শুরুর আগেই বেজে উঠেছে যুদ্ধের দামামা। মধ্যপ্রাচ্যের তপ্ত রাজনৈতিক পরিস্থিতির আঁচ লেগেছে ২০২৬ বিশ্বকাপের গায়েও। বৈশ্বিক এ আসরে না খেলার কথা জানিয়েছে ইরান। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ামালির সাফ কথা—যাদের হাতে তাদের নেতার রক্ত লেগে আছে, সেই যুক্তরাষ্ট্রে খেলতে যাবে না ‘পার্সিয়ান লায়ন’রা। আজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক অনুষ্ঠানে আহমাদ দানিয়ামালি এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, ‘যে দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে, কোনো পরিস্থিতিতেই তাদের দেশে আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না।’ প্রায় দুই সপ্তাহ আগে ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া সংঘাত যুদ্ধের রূপ ছড়িয়ে পড়েছে পুরো…

Read More

ঢাকার গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে এ নোটিশ পাঠান। নোটিশে মনিকা কবিরকে অবিলম্বে এ ধরনের অশালীন ও বিতর্কিত কনটেন্ট তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট ভিডিও ও কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। নোটিশে আরও বলা হয়, মনিকা কবিরের বাংলাদেশে অবস্থানের বৈধতা সম্পর্কেও ব্যাখ্যা দিতে হবে। বিশেষ করে তার ওয়ার্ক পারমিট এবং বৈধ ভিসা রয়েছে কি না, সে সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে বলা হয়েছে। এ ছাড়া উল্লেখ করা হয়,…

Read More

মধ্যপ্রাচ্যের আকাশ এখন ড্রোন আর মিসাইলের লড়াইয়ে উত্তপ্ত। তবে ইরান-যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাত শুরু হওয়ার মাত্র ১২ দিন পার হতে না হতেই বড় ধরনের সামরিক বিপর্যয়ের মুখে পড়েছে ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্ররা। বুধবার (১১ মার্চ) মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে গিয়ে ইন্টারসেপ্টর বা প্রতিরোধক মিসাইলের তীব্র সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে, উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অস্ত্রভাণ্ডারে থাকা গোলাবারুদ দ্রুত ফুরিয়ে যাওয়ার পথে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনের সূত্রের বরাতে জানিয়েছে, ইন্টারসেপ্টরের এই ঘাটতি দেশগুলোকে এক কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সীমিত গোলাবারুদ দিয়ে কোন লক্ষ্যবস্তুটি ধ্বংস করা জরুরি আর কোনটি…

Read More

বগুড়ার শেরপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে রাতভর অবৈধভাবে আটকে রেখে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। নির্যাতনের সময় ওই কিশোরকে উলঙ্গ করে মিউজিকের তালে জোরপূর্বক নাচানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের বাবা শেরপুর থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার হামছায়াপুর এলাকার বাসিন্দা মো. জহুরুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান স্বপ্নীল স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে নিয়মিত খেলাধুলা করত। প্রায় দুই মাস আগে খন্দকারটোলা গ্রামের তাকওয়া মসজিদের সামনে ব্যাডমিন্টন খেলার সময় স্বপ্নীলের হাতে থাকা একটি র‌্যাকেট ভেঙে যায়। র‌্যাকেটটি অভিযুক্তদের একজনের ছিল বলে জানা গেছে। পরে অভিযুক্তরা…

Read More

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় ছেলে আটক হওয়ায় পদত্যাগ করেছেন বিএনপি নেতা রুমান আহমদ। তিনি মহানগর বিএনপির ১৬ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছিনতাই ও অপহরণ মামলায় ছেলে ফারদিন আহমদ (১৮) আটকের ছবি ভাইরাল হওয়ার পর রুমান স্বেচ্ছায় পদ থেকে অব্যাহতি নেন। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরীর কাছে অব্যাহতিপত্র জমা দেন তিনি। বুধবার রেজাউল হাসান কয়েস লোদী জানান, গ্রেপ্তারের পর রুমান আহমদের ছেলের সঙ্গে স্থানীয় বিএনপির অনেক নেতার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন রুমান আহমদ। দলের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয়, সেজন্য পদ থেকে…

Read More