Author: অনলাইন ডেস্ক

আসন্ন ঈদযাত্রা নিরাপদ করতে সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধসহ সরকারকে ৯ দফা সুপারিশ করেছে ঢাকা আহ্ছানিয়া মিশনের ইয়ুথ ফোরাম। মঙ্গলবার (১০ মার্চ) আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সুপারিশ তুলে ধরেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকে কেন্দ্র করে প্রতি বছর দেশের মহাসড়কগুলোতে দুর্ঘটনার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। অতিরিক্ত যানবাহনের চাপ, বেপরোয়া গতি, অসচেতনতা এবং দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে ঈদযাত্রায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। ইয়ুথ ফোরামের দেওয়া সুপারিশগুলোর মধ্যে রয়েছে সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর নির্দেশিকা প্রণয়ন ও বাস্তবায়ন এবং ঈদে মোটরযানের নির্ধারিত গতিসীমা কঠোরভাবে নিশ্চিত করা। মোটরসাইকেল চালক ও আরোহী…

Read More

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেট পরিবীক্ষণ শাখা থেকে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) এই নির্দেশনা পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়ার সই করা পত্রে জানানো হয়, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট যেন তৈরি না হয়, তা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। চিঠিতে মূলত তেলের অবৈধ মজুত গড়ে তোলা বন্ধ করা, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রি প্রতিহত করা এবং খোলা বাজারে তেল বিক্রি ও…

Read More

ইনকিলাব মঞ্চের নেতা শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছেন। তাদের দেশে ফেরত আনার বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার দুপুরে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংকালে হাদি হত্যা মামলার আসামিদের ভারত থেকে ফেরত আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে। তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ তিনি বলেন, বাংলাদেশের সাথে ভারতের আসামি হস্তান্তর বিষয়ে দ্বিপাক্ষিক যে চুক্তি রয়েছে, সেই চুক্তি…

Read More

বেসরকারি খাতের ন্যাশনাল, প্রিমিয়ার, আইএফআইসি ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে পর্যবেক্ষকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। জানা গেছে, ন্যাশনাল ব্যাংকে পর্যবেক্ষক করা হয়েছে ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১২ বিভাগের পরিচালক মুনির আহমেদ চৌধুরী, আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান, প্রিমিয়ার ব্যাংকে পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক এ এন এম মঈনুল কবির এবং আইএফআইসি ব্যাংকে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১-এর পরিচালক এ কে এম কামরুজ্জামান। এই কর্মকর্তারা ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেবেন বলে জানা গেছে।

Read More

ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে সহিংসতা ছড়িয়ে দিয়েছে। এরই মধ্যে এ আগ্রাসনের নিন্দা জানিয়েছে ইউরোপের আরেকটি দেশ। ইরানের ওপর হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল বলে মন্তব্য করেছেন সুইজারল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মার্টিন ফিস্টার। রোববার প্রকাশিত ‘সোনটাগস জেইতুং’ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ফিস্টার বলেন, সুইস ফেডারেল কাউন্সিল মনে করে ইরানের ওপর এই হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সুইস মন্ত্রিসভার বরাত দিয়ে তিনি বলেন, ‘আমাদের দৃষ্টিতে এটি সহিংসতার নিষেধাজ্ঞার একটি লঙ্ঘন।’ তিনি বেসামরিক জনগণকে রক্ষা করতে সংশ্লিষ্ট সব পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। ফিস্টার স্পষ্ট করেন, তিনি সেই সব দেশগুলোর কথা বলছেন, যারা সহিংসতার নিষেধাজ্ঞা মেনে চলছে না,…

Read More

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। শনিবার দিবাগত রাতে দেশটির পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) সদস্যরা তাদের বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে। এরই মধ্যে তাদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ভারতের আদালত। এমন পরিস্থিতিতে এই দুই আসামিকে কীভাবে দেশে ফেরত আনা যাবে, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। বাংলাদেশ পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, দুই দেশের উচ্চ পর্যায়ে কার্যক্রমের মাধ্যমে ভারতে গ্রেপ্তার ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ফিরিয়ে আনা যাবে। যেহেতু হাদি হত্যাকাণ্ড একটি আলোচিত বিষয়। সেক্ষেত্রে ভারত আসামি ফেরত দিতে পারে।…

Read More

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সঙ্গে থাকা আলমগীর হোসেনকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স। আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করে। এর আগে পশ্চিমবঙ্গ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স এক বিবৃতিতে জানায়, গোপন সূত্রের ভিত্তিতে জানা যায় দুই বাংলাদেশি নাগরিক খুনের মতো গুরুতর অপরাধ করার পর অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং বাংলাদেশের ফিরে যাওয়ার জন্য বনগাঁও সীমান্ত এলাকায় গোপন আশ্রয় নেওয়ার…

Read More

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান ওরফে হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ ২ জনকে ভারতে আটক করেছে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই এক্স পোস্টে এমন তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, রোববার (৮ মার্চ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় পুলিশ অভিযান পরিচালনা করে বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেন (৩৪)। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করে এবং পরে সেখান থেকে পালিয়ে যায়। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং  ভারতের বিভিন্ন…

Read More

পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টানা নেওয়ার অভিযোগে নাটোরের গুরুদাসপুরে একটি কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে তালা খুলে দেওয়া হয়। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গুরুদাসপুর উপজেলার খুবজিপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। ওই কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার ফরম পূরণের জন্য তাদের কাছ থেকে নির্ধারিত টাকার চেয়ে বেশি অর্থ নেওয়া হচ্ছে। হাবিবুল বাশার ও আরাফাত আহমেদ নামের দুই পরীক্ষার্থী জানায়, একই বিষয়ের জন্য কারও কাছ থেকে বেশি, আবার কারও কাছ থেকে কম টাকা নেওয়া হচ্ছে, যা বৈষম্যমূলক। এ নিয়ে ক্ষোভ থেকে তারা কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ রোববার দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ শঙ্কার কথা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, ‘এটা তো স্বাভাবিক, কিছু প্রভাব তো পড়বেই। যাঁরা প্রবাস থেকে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন, সরকার তাঁদের জন্য নানা উদ্যোগ নিয়েছে। কিছুদিনের মধ্যেই সেটি দৃশ্যমান হবে। এর সুফল অচিরেই দেখতে পারবেন।’ যুদ্ধাবস্থায় মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিরাপত্তা প্রসঙ্গে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, ‘আমাদের প্রথম কাজ হচ্ছে মধ্যপ্রাচ্যে যেসব প্রবাসী আছেন, তাঁদের সেফ সাইডে (নিরাপদে) রাখা। তাঁদের লজিস্টিক সাপোর্ট…

Read More