প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার এখন আমাদের জাতীয় অঙ্গীকার, জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী হিসেবে এই ইশতেহারের যে অংশটুকু এই মন্ত্রণালয়ের ক্ষেত্রে সম্পৃক্ত রয়েছে তার সফলভাবে বাস্তবায়ন করা এখন আমাদের জন্য বাধ্যতামূলক। বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘আয়োজিত অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেন, নির্বাচনি ইশতিহারের ২০ টি বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পৃক্ত রয়েছে। বর্তমান বিএনপি দলীয় সরকারের এই নির্বাচনি ইশতেহারের বিভিন্ন বিষয় কিভাবে আমরা বাস্তবায়ন করবো সেগুলো সেক্টর ভিত্তিক এ মন্ত্রণালয়ের বিভাগ, অনুবিভাগ, শাখা, অধিশাখা গুলোর মধ্যে…
Author: অনলাইন ডেস্ক
ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেন সরবরাহ ১০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বিপিসির কর্মকর্তারা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ডিপো ও ফিলিং স্টেশনগুলোতে (পেট্রোল পাম্প) পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পাম্প মালিকরা। সরকার একদিকে দেশে পর্যাপ্ত তেলের মজুদ থাকার কথা বলছে, অন্যদিকে রেশনিং করে তেল সরবরাহের নির্দেশ দিচ্ছে এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এর ফলে পাম্পগুলোতে দীর্ঘ সারি, বিশৃঙ্খলা ও হামলার ঘটনাও ঘটছে। কোথাও কোথাও হামলার ঘটনাও ঘটছে বলে জানান তারা। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা এসব কথা বরেন। বিপিসির কর্মকর্তারা বলেন, ইরানের ওপর মার্কিন…
ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি এখন আনুষ্ঠানিকভাবেই দাম্পত্য জীবনে। অভিনেত্রী রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়েকে ঘিরে কয়েক সপ্তাহ ধরে ভক্তদের উচ্ছ্বাস যেন থামছেই না। ব্যক্তিগত এই মুহূর্তে ভক্তদের ভালোবাসা দেখে আবেগাপ্লুত হয়েছেন রাশমিকা। সেই আবেগ থেকেই তিনি শেয়ার করেছেন নিজের জীবনের এক গুরুত্বপূর্ণ উপলব্ধি—ভালোবাসা এমন হওয়া উচিত, যা মানুষকে মুক্ত করে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে নিজের অনুভূতি জানাতে গিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘এত আবেগপ্রবণ হয়ে নিজের সম্পর্কে লেখা কোনো কিছু আমি অনেক দিন পড়িনি। ভালোবাসা সম্পর্কে আমার একটাই কথা—এমন ভালোবাসা খুঁজে নাও, যা তোমাকে মুক্ত করে।’ প্রেম থেকে বিয়ে দীর্ঘদিন ধরেই দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় এই দুই তারকার সম্পর্ক…
বারবার ইনজুরিতে পড়ে স্বপ্নভঙ্গ হলেও ২০২৬ সালের বিশ্বকাপ খেলার আশা জিইয়ে রেখেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। বিশ্বকাপের জন্য ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি প্রাথমিক স্কোয়াডে নেইমারের নাম অন্তর্ভুক্ত করেছেন, যা এই তারকার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। খবর দিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কার। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র প্রায় ১০০ দিন বাকি। এই সময় ব্রাজিলের জন্য দুইটি প্রীতি ম্যাচ পরিকল্পিত হয়েছে। ২৬ মার্চ বোস্টনে ফ্রান্সের বিপক্ষে এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল মুখোমুখি হবে। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, এই দুই ম্যাচ নেইমারের পারফরম্যান্সের মূল পরীক্ষা হবে। এ সময় আনচেলত্তি ও তার কোচিং স্টাফরা ১০ মার্চ মিরাসল এফসি…
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অব্যাহত আক্রমণের মুখে বিশ্ব জ্বালানি বাজার অচল করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) জানিয়ে দিয়েছে, তেহরানের ওপর সামরিক চাপ ও হামলা অব্যাহত থাকলে এই অঞ্চল থেকে বিশ্ববাজারে ‘এক লিটার তেলও’ রপ্তানি করতে দেওয়া হবে না। খবর দ্য গার্ডিয়ানের। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত আইআরজিসি-র এক বিবৃতিতে বলা হয়েছে, এই যুদ্ধের সমাপ্তি কখন এবং কীভাবে হবে তা কেবল তারাই নির্ধারণ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ ‘শিগগির’ শেষ করার যে আশাবাদ ব্যক্ত করেছিলেন, তার জবাবে রেভল্যুশনারি গার্ডস বলেছে যে যুদ্ধের সমীকরণ এখন তাদের হাতে এবং মার্কিন বাহিনী…
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আহত হওয়ার সম্ভাবনা নিয়ে হিব্রু ভাষার বিভিন্ন সূত্রে জোরালো গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে তার নতুন ছবি করেছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশ করা ছবিটি সোমবারের (৯ মার্চ) বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি। এর আগে ইরানের তাসনিম নিউজ এজেন্সির হিব্রু ভার্সনে প্রকাশিত এক প্রতিবেদনে এই জল্পনা-কল্পনার কয়েকটি মূল কারণ তুলে ধরা হয়েছে। তবে এসব অভিযোগ বা গুজব এখনো কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা খণ্ডন করা হয়নি। তাসনিমের প্রতিবেদনে উল্লেখিত কয়েকটি মূল ইঙ্গিত নিম্নরূপ: প্রথমত, সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর নতুন কোনো ভিডিও বা জনসম্মুখে উপস্থিতি দেখা যায়নি। দ্বিতীয়ত, তার বাসভবনের আশপাশে…
ইরানে মানবিক সহায়তা হিসেবে টনকে টন খাদ্য ও ওষুধ পাঠিয়েছে আজারবাইজান। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ককেশাস অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে এই সহায়তা পাঠানো হলো। খবর আলজাজিরার। আজারবাইজানের জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ৮ মার্চ আজারবাইজান ও ইরানের প্রেসিডেন্টদের মধ্যে টেলিফোনে আলাপের পর এই মানবিক সহায়তা পাঠানো হয়েছে। সাম্প্রতিক সময়ে একটি কথিত ইরানি ড্রোন হামলার অভিযোগ ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা মধ্যপ্রাচ্যের যুদ্ধ ককেশাস অঞ্চলেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছিল। এই পরিস্থিতির মধ্যেই সহায়তা পাঠিয়ে আজারবাইজান কিছুটা সমঝোতার ইঙ্গিত দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই ইরান অভিযোগ করে আসছে যে, ইসরায়েল আজারবাইজানের ভূখণ্ড ব্যবহার করে গোয়েন্দা তৎপরতা এবং…
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। আসছে ঈদুল ফিতর উপলক্ষে নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন তিনি। নাটকের নাম লেলিন। সাফা অভিনয় করেছেন আঁখি চরিত্রে। তার সাথে জুটি বেধে অভিনয় করেছেন এই সময়ের দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান। দয়াল সাহা ও দেবাশীষ চক্রবর্তীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব। গল্পে আঁখি একজন ধনী পরিবারের মেয়ে। তার জীবনে প্রেম, ভয় ও অনিশ্চয়তা মিলেমিশে তৈরি করে জটিল এক বাস্তবতা। বরিশালের কীর্তনখোলা নদীর তীর ঘিরে গড়ে ওঠা একটি সন্ত্রাসী গ্রুপের নেতা সে। স্থানীয় ধনী পরিবারের মেয়ে আঁখির সঙ্গে তার প্রেমের সম্পর্ক। লেলিনের স্বপ্ন একদিন ধনী হয়ে আঁখিকে বিয়ে করা। কিন্তু দ্রুত ধনী ও প্রভাবশালী হওয়ার…
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ এবং নগরবাসীর কল্যাণে যোগ্য, সৎ ও জনমুখী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির দপ্তর সম্পাদক আসিফ উদ্দিন সম্রাটের দেওয়া এক বার্তায় এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়, জনগণের প্রত্যাশা ও নগরবাসীর কল্যাণে যোগ্য, সৎ ও জনমুখী নেতৃত্ব গড়ে তুলতে এনসিপি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে এবং ২৫টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে যোগাযোগ করার জন্য আহ্বান করা হচ্ছে।’ এনসিপি বলেছে, নগর পরিচালনায় দক্ষ, সৎ ও জনগণের সঙ্গে…
পবিত্র ঈদুল ফিতর এবং ২৬ মার্চকে কেন্দ্র করে কুমিল্লায় সক্রিয় হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। জেলায় দলের নেতাকর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণ করে দেখা যায়, ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর আওয়ামী শিবিরে প্রাণ ফিরে এসেছে। স্থানীয়রা জানান, আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরাও সীমান্ত পাড়ি দিয়ে দেশে ঢুকছেন। গত কয়েক দিন কুমিল্লা সীমান্তের বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, জুলাই বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পর বিপুলসংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী অবৈধভাবে ভারতে অবস্থান নেন । এখন বিএনপি সরকার গঠনের পর তারা অবৈধভাবেই বাংলাদেশে ঢুকছেন । কারণ হাতে গোনা কয়েকজনের পাসপোর্ট থাকলেও বেশির ভাগ নেতাকর্মীরই পাসপোর্ট নেই । এ জন্য…
