Author: অনলাইন ডেস্ক

সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা। সোমবার নগরীর জিন্দাবাজার এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজুর সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি আবু তাহের মু. ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ এবং দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবীর আহমদ সোহেল। অনুষ্ঠানে আরও বক্তব্য…

Read More

ফরিদপুরের মধুখালীতে সাংবাদিক এনামুল খন্দকারকে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে পৌর বিএনপি নেতা মেহেদী হাসান পলাশের বিরুদ্ধে। সোমবার বিকেলে মধুখালী পৌরসভার মুজাফফর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী এনামুল খন্দকার মধুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি। অভিযুক্ত মেহেদী হাসান পলাশ মধুখালী পৌর বিএনপির দপ্তর সম্পাদক। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে মোটরসাইকেলে তেল নিতে মধুখালী পৌরসভার মুজাফফর ফিলিং স্টেশনে অবস্থান করছিলেন এনামুল। এ সময় বিএনপি নেতা মেহেদী হাসান পলাশ তার কয়েকজন সহযোগীকে নিয়ে সেখানে এসে এনামুলের ওপর হামলা চালান। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কোপ দেন। পরে হামলাকারীরা তার…

Read More

ইরানে মার্কিন-ইসরাইলি যৌথ হামলা ১৬তম দিনে পড়েছে। এদিকে ইরানও তীব্রভাবে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে কুয়েতে অবস্থিত ইতালি একটি সামরিক ঘাঁটিতে একটি ড্রোন আঘাত হানার ঘটনা ঘটেছে। ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ব্যবহৃত হয় বলে নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। খবর আলজাজিরার। তবে কোন বা কাদের ড্রোন এই ঘাঁটিতে আঘাত হেনেছে – সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বার্তা সংস্থা এএফপি একটি প্রতিবেদনে কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Read More

সাভারের আশুলিয়ায় ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর মো. ইমরান ওরফে বিপি ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুইজনকে আসামি করা হয়েছে। রোববার (১৫ মার্চ) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার দিবাগত রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে ওই কনটেন্ট ক্রিয়েটরকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মো. ইমরান ওরফে বিপি ইমরান সাভারের আশুলিয়ার পলাশবাড়ি এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে। এ মামলায় জুনায়েত ও সোমাইয়া নামে আরও দুইজনকে আসামি করা হয়েছে। ভুক্তভোগী ওই নারীর অভিযোগ সূত্রে জানা যায়, র্দীঘ দিন ধরে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানের সঙ্গে ওই নারীর পরিচয় এবং তাকে দিয়ে টিকটকের ভিডিও…

Read More

গাজীপুরের কালিয়াকৈরে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা এবং দুই ব্যবসায়ীকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ মার্চ) দুপুরে পরিচালিত অভিযানে এসব সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার। জরিমানাপ্রাপ্ত ব্যক্তি উপজেলার উত্তর পাকুল্যা গ্রামের বাসিন্দা আতিকুর রহমান। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের নাজিরহাট উপজেলার মো. ফয়সাল আহমেদ এবং সাভার জেলার আশুলিয়া উপজেলার বিরুলিয়া গ্রামের সুমন মিয়া। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার দুপুরে উপজেলার ভূঙ্গাবাড়ি এলাকায় বংশাই নদীতে বাদ দিয়ে ফসলি জমিতে গভীর গর্ত করে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। পরে সেই মাটি অন্যত্র…

Read More

শিশু-কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পবিত্র রমজান মাসে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় নিজের নির্বাচনী এলাকার ৩১৭ জন কিশোরের হাতে উপহার হিসেবে তুলে দিচ্ছেন নতুন সাইকেল। রোববার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর-১১ নম্বরস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই সাইকেল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এদিন মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদে মাসব্যাপী নিয়মিত জামাতে নামাজ পড়া ২৭ জন কিশোর এবং রূপনগর টিনশেড এলাকায় ১৮ জন কিশোরসহ মোট ৪৫ জন কিশোরের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ঘোষণা দিয়েছিলাম, আমাদের এলাকার ১২ থেকে ১৪ বছর বয়সী…

Read More

প্রতিদিন ডিপোর মজুত যাচাই, জ্বালানি তেলের অবৈধ মজুতদারদের রোধ, অতিরিক্ত দাম নিলে শাস্তি নিশ্চিত করাসহ জেলা প্রশাসকদের (ডিসি) নয়টি নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত অনলাইন মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব নির্দেশনা দেন। সভায় মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব ও সব জেলা প্রশাসক অনলাইনে যুক্ত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ডিসিদের দেওয়া প্রতিমন্ত্রীর ৯ নির্দেশনা • প্রতিদিন ডিপোর প্রারম্ভিক ও সমাপনী মজুত যাচাই করে রিপোর্ট প্রদান। • ডিপো থেকে পেট্রোল পাম্পে বরাদ্দ করা জ্বালানির সরবরাহ…

Read More

চব্বিশের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি বারবার শপথ ভঙ্গ করেছে উল্লেখ করে জুলাই ঐক্য বলেছে, যে সংসদে শহীদের রক্ত মাড়িয়ে রাজনৈতিক দলগুলো বসেছে, সেই সংসদে হাসিনার নিয়োগকৃত গণহত্যাকারী কোনো রাষ্ট্রপতি ভাষণ দিতে পারে না। বৃহস্পতিবার প্লাটফর্মটির সংগঠক মুন্সি বুরহান মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে বলা হয়, দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পর চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছে হাসিনা সরকারের। জুলাই-আগস্টের এই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের গুলিতে প্রাণ হারিয়েছে ১৪০০-এর অধিক ছাত্র-জনতা। পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার সাধারণ মানুষ। সেই হাসিনা সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন (চুপ্পু) ভাষণ দিয়ে জনতার সংসদকে অপবিত্র করছে। জুলাই ঐক্য বলেছে, গণঅভ্যুত্থানের চেতনাকে…

Read More

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশন ভাষণে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তিনি বলেছেন, ইরান লড়াই চালিয়ে যাবে এবং শহীদদের রক্তের বদলা নেওয়া হবে। বৃহস্পতিবার দেওয়া ওই ভাষণে তিনি জানান, ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসলামি বিপ্লবকে সমর্থন করে এবং নির্দেশনা পেলেই তারা তাদের অ্যাকশন শুরু করবে। মোজতবা খামেনি বলেন, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারাও তাদের দায়িত্ব পালন করবে। একইভাবে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইসলামি বিপ্লবকে সহায়তা করতে চায়।তিনি আরও বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী হলেও এই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে। খামেনি বলেন, ইরানি বাহিনী কেবল মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু…

Read More

বিপিএলের গত আসরে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট শিকার করেছিলেন তাসকিন আহমেদ। এতে টি-টোয়েন্টির ইতিহাসে অন্যতম সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন তারকা এ পেসার। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট নেওয়ার কীর্তিতে নিজের নাম লেখান। বাংলাদেশি বোলারদের মধ্যে এটা ছিল সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। তাসকিনের সেই কীর্তিকেই টি-টোয়েন্টি লিগে বছরের সেরা বোলিং পারফরম্যান্স হিসেবে বেছে নিয়েছে ইএসপিএনক্রিকইনফো। তাসকিন মাঠে দ্যুতি ছড়িয়েছেন দুর্বার রাজশাহীর জার্সি গায়ে। গত বছরের দুরন্ত এ বোলিং পারফরম্যান্সের সুবাদে ইএসপিএনক্রিকইনফো অ্যাওয়ার্ডস ২০২৫ জিতে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এ নক্ষত্র। তাসকিন বোলিংয়ের শুরুতেই আঘাত হানেন। লিটন দাসকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন ডানহাতি এ পেসার। পরে…

Read More