Author: অনলাইন ডেস্ক

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে দেশের ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের মাসিক সম্মানী দেওয়া শুরু করতে যাচ্ছে নতুন সরকার। একই সঙ্গে ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধবিহার এবং ৩৯৬টি গির্জার পুরোহিত, বিহারের অধ্যক্ষ, যাজকসহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরও এই সম্মানী দেওয়া হবে। সরকারি পরিকল্পনা অনুযায়ী, ইমামরা মাসে পাঁচ হাজার টাকা, মুয়াজ্জিনরা তিন হাজার টাকা এবং খাদেমরা দুই হাজার টাকা করে সম্মানী পাবেন। মন্দিরের পুরোহিতরা পাবেন পাঁচ হাজার টাকা, সেবায়েত তিন হাজার টাকা, বৌদ্ধবিহারের অধ্যক্ষ পাঁচ হাজার ও উপাধ্যক্ষ তিন হাজার টাকা এবং গির্জার যাজকেরা পাঁচ হাজার ও সহকারী যাজকেরা তিন হাজার টাকা করে সম্মানী পাবেন। আজ…

Read More

ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত সাইফুল ইসলাম ফিরোজের অনুসারী ও কৃষক দল ইফতার মাহফিল আয়োজন করায় অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ রোববার কালীগঞ্জ পৌর শহরের নলডাঙ্গা রোডসংলগ্ন মাহিন্দ্রা লেগুনা স্ট্যান্ড এলাকায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস এই ১৪৪ ধারা জারি করেন। রোববার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, একই স্থানে দুই পক্ষের লোকজন ইফতার মাহফিলের আয়োজন করায় অনুষ্ঠানস্থলে অতিরিক্ত জেলা প্রশাসক ১৪৪ ধারা জারি…

Read More

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেছেন। আজ রোববার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব দপ্তরে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরপর এটি গৃহীত হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি সূত্র প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছে। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে আব্দুস সালামকে বিতর্কিত প্রক্রিয়ায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি ছিলেন একই সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী। এ পদে চাকরিকালে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। ৩ মার্চ আব্দুস সালাম ব্যাপারী পরিবারের কানাডায় বাড়ি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল প্রথম আলো। কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি—শিরোনামে প্রথম আলোর অনুসন্ধান প্রতিবেদনটি প্রকাশের পর সরকারি অনুষ্ঠানে…

Read More

গত বছর বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রক্রিয়া ‘অস্বচ্ছ’ ছিল দাবি করে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) চিঠি দিয়েছে ঢাকার ক্লাব সংগঠকদের একটি অংশ। আজ এনএসসিকে দেওয়া চিঠিতে নির্বাচনের প্রক্রিয়া স্বাধীন কমিটির মাধ্যমে তদন্তের আবেদন জানিয়েছে তারা। ঢাকার ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টি ক্লাবই তাদের দাবির সঙ্গে একমত বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সর্বশেষ বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র তুললেও নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ জানিয়ে পরে তিনি সরে দাঁড়ান। জেলা ও বিভাগের কাউন্সিলর মনোনয়নে অস্বচ্ছতার অভিযোগে ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়ন তোলা আরও ৯ জন প্রার্থিতা প্রত্যাহার করেন। গণতন্ত্র ফিরে এসেছে ১৭ থেকে ১৮ বছর পর। এখন একটা…

Read More

গত ২৬ ফেব্রুয়ারি বিয়ে করেছেন আলোচিত দক্ষিণি জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা, ৪ মার্চ হায়দরাবাদে হয়ে গেছে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনাও। প্রায় কাছাকাছি সময়ে বিয়ে করেছেন আরেক দক্ষিণি জুটি আল্লু সিরিশ ও নয়নিকা রেড্ডি। গত ৬ মার্চ বিয়ে করেছেন এই তারকা জুটি। আল্লু ও নয়নিকার সঙ্গে মিল আছে রাশমিকা ও বিজয়ের প্রেমের গল্পেরও। ২০২৩ সাল। বরুণ তেজ ও লাবণ্য ত্রিপাঠির বিয়েতে আমন্ত্রিত ছিলেন আল্লু সিরিশ। সেখানেই প্রথমবার তাঁর সঙ্গে পরিচয় হয় নয়নিকার সঙ্গে। পরিচয় ধীরে ধীরে গড়ায় প্রেমের সম্পর্কে। তবে দুই বছর নিজেদের সম্পর্কের কথা গোপন রাখেন দুজন। এই সময়ে তাঁরা আলোকচিত্রীদের চোখ এড়িয়ে দেখা করেছেন। দক্ষিণি সিনেমা দুনিয়ায় তাঁদের…

Read More

কে–পপ তারকা ও অভিনেত্রী জিসু সম্প্রতি বলিউডে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন। ব্ল্যাকপিংক তারকা জানান, সুযোগ পেলে তিনি হিন্দি সিনেমায় কাজ করতে আগ্রহী। নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘বয়ফ্রেন্ড অন ডিমান্ড’–এর প্রচারণার সময় এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন জিসু। সেখানে তাঁর সহ–অভিনেতা সিও ইন–গুকও উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা চলাকালে বলিউডের প্রসঙ্গ উঠলে দুজনই সেখানে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়, এআই–ভিত্তিক প্রেমের গল্প নিয়ে যদি বলিউডে কোনো সিনেমা তৈরি হয়, সেখানে অভিনয় করতে চান কি না। উত্তরে সিও ইন–গুক বলেন, সুযোগ পেলে অবশ্যই এমন প্রজেক্টে কাজ করতে চান তিনি। জিসুও হাসতে হাসতে বলেন, ‘আমাদের খেয়াল রাখবেন, সুযোগ…

Read More

ইরানের ওপর যুক্তরাষ্ট্র বড় ধরনের আক্রমণ করলেও দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ও ইসলামি শাসনব্যবস্থাকে উৎখাত করা হয়তো সম্ভব হবে না—যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনটেলিজেন্স কাউন্সিলের (এনআইসি) একটি গোপন প্রতিবেদনে সতর্ক করে এ কথা বলা হয়েছিল। যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি সতর্কবার্তা; বিশেষ করে যখন ট্রাম্প প্রশাসন ইরানে একটি দীর্ঘমেয়াদি সামরিক অভিযান চালানোর ধুয়া তুলেছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ‘যুদ্ধ সবে শুরু হয়েছে।’ গোয়েন্দা প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে অবগত—এমন তিনটি সূত্র ওয়াশিংটন পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান নেতৃত্বকে ‘পুরোপুরি সরিয়ে দিয়ে’ দেশটিতে নিজের পছন্দমতো শাসক বসানোর পরিকল্পনা ঘোষণা করেছেন। ট্রাম্প তাঁর এ পরিকল্পনায় সফল হতে পারবেন কি না, এই গোয়েন্দা…

Read More

খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ সুরাইয়া পারভীন সুমি নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতারকৃত সুরাইয়া পারভীন সুমি সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাটকেখালি গ্রামের বাসিন্দা। শনিবার (৭ মার্চ ২০২৬) সকালে খুলনা মহানগরীর নিজ খামার এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। তল্লাশির সময় তার শরীর ও ব্যাগ থেকে ৫টি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারের পর তাকে লবণচরা থানায় নিয়ে…

Read More

মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরানের মধ্য যুদ্ধের কারণে বৈশ্বিক তেলের দাম বাড়ানো হচ্ছে। এ পটভূমিতে ফিলিপাইনের কিছু সরকারি দপ্তরে চার দিনের কর্মসপ্তাহ চালু করার সিদ্ধান্ত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র গত শুক্রবার এ ঘোষণা দেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল সোমবার ৯ মার্চ থেকে নির্বাহী শাখার কিছু অফিসে সাময়িকভাবে চার দিনের কর্মসপ্তাহ কার্যকর হবে। তবে পুলিশ, ফায়ার সার্ভিস এবং জনসাধারণকে সরাসরি সেবা দেওয়া জরুরি দপ্তরগুলো এই ব্যবস্থার বাইরে থাকবে। দেশটির গণমাধ্যমে ইনকিউরার ডট নেটের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ প্রেসিডেন্ট মার্কোস বলেন, মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী অঞ্চলে সংঘাত তীব্র হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। এই পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় ও ব্যয়…

Read More

যুদ্ধ চলাকালে আরব বিশ্বের প্রতিবেশী দেশগুলোর কাছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দুঃখ প্রকাশের ঘটনা বিশ্লেষকদের অনেককেই অবাক করেছে। ইরানের অন্তর্বর্তী নেতৃত্বের অংশ হিসেবে গতকাল শনিবার সকালে দেওয়া এক ভাষণে তিনি মধ্যপ্রাচ্যে প্রতিবেশী বিভিন্ন দেশে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। রাষ্ট্রীয় পর্যায়ে এমন দুঃখ প্রকাশের ঘটনা সচরাচর দেখা যায় না। বিশেষ করে যুদ্ধ চলার সময়। এমন পরিস্থিতিতে নেতারা সাধারণত হয় ‘অনুশোচনা’ প্রকাশ করেন কিংবা ‘দায়িত্ব নেওয়া’ থেকে নিজেদের দূরে সরিয়ে রাখেন। সেই দিক থেকে ইরানের প্রেসিডেন্ট ব্যতিক্রমী কাজ করেছেন। ভাষণে মাসুদ পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যে প্রতিবেশী বিভিন্ন দেশে হামলার ঘটনায় সরাসরি দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন, ইরানের বাহিনীকে প্রতিবেশী দেশগুলোয় হামলা না করতে বলে…

Read More