Author: অনলাইন ডেস্ক

এবার পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে শুধু রাজধানী থেকে দেড় কোটির মতো মানুষ গ্রামে যাবে। অল্প সময়ের মধ্যে এ বিপুল পরিমাণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে নির্ধারিত হারের বেশি ভাড়া নিলে যানবাহনের রুট পারমিট বাতিল, ঈদের দিনসহ আগের ও পরের সাতদিন মহাসড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা, চাঁদাবাজি বন্ধ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে তদারকির জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা। গতকাল বৃহস্পতিবার সড়ক ও সেতু মন্ত্রণালয় আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্ত তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় মন্ত্রণালয়ের…

Read More

নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। যেখানে রীতিমতো বিধ্বস্ত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলের ব্যবধানে হেরেছেন ঋতুপর্ণারা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ম্যাচের শুরু থেকে লড়াই করলেও ছয় মিনিট ইনজুরি সময়ে উত্তর কোরিয়া দুই গোল করে। এতে হাফটাইমের আগে ২-০ গোলে পিছিয়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও ৩ গোল হজম করতে হয়েছে তাদের। এদিন প্রথমার্ধে উত্তর কোরিয়া বাংলাদেশের জালে ৫ বার বল পাঠিয়েছিল। তিনবারই ভিএআরে গোল বাতিল হয়েছে। নারী এশিয়ান কাপে ভিএআর প্রযুক্তি রয়েছে। এই প্রযুক্তির জন্য বাংলাদেশের পক্ষে চারটি সিদ্ধান্ত যাওয়ায় পরাজয়ের ব্যবধান কম হয়েছে। আজ ম্যাচের ১৪ মিনিটে উত্তর কোরিয়ার…

Read More

ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রর ভারতীয় বন্দর ব্যবহারের দাবি খারিজ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি ডগলাস ম্যাকগ্রেগর নামে মার্কিন সেনাবাহিনীর এক সাবেক কর্মকর্তা দাবি করেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন সেনাবাহিনী না কি ভারতীয় বন্দর ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংবাদমাধ্যম ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে নরেন্দ্র মোদির সরকারের নীরবতা নিয়ে দেশের ভিতরে এবং বাইরে ইতিমধ্যে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে ভারতকে। এই যুদ্ধে ভারতের অবস্থান নিয়ে কেন্দ্র সরকারকে কোণঠাসা করতে ছাড়েনি বিরোধী দলগুলো। সাবেক মার্কিন সেনা কর্মকর্তার মন্তব্য বিতর্ক আরও খানিকটা উস্কে দেয়। এরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ায় ইরানের বিরুদ্ধে…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার দেশের হাতে গুরুত্বপূর্ণ অস্ত্রের কার্যত অফুরান ভান্ডার আছে। আর ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র যেমন ভাবছে, তাদের শত্রুকে প্রতিরোধ করার সক্ষমতা তার চেয়েও বেশি। শুধু অস্ত্রের ভান্ডার আর সরবরাহের ওপরে এই সংঘাতের ফলাফল নির্ধারিত হবে না, তবে নিশ্চিতভাবেই অস্ত্রের সংখ্যা একটি গুরুত্বপূর্ণ নির্ণায়ক। যেমন— অস্ত্র আর গোলাবারুদের সংখ্যার দিক থেকে রাশিয়া ইউক্রেনকে অনেক আগেই পেছনে ফেলে দিয়েছে। তবু যুদ্ধ চলছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের এবারের যুদ্ধ প্রথম থেকেই জোরালো মাত্রায় শুরু হয়েছে। দুই পক্ষই যত দ্রুত অস্ত্র ব্যবহার করছে, তত তাড়াতাড়ি অস্ত্র আবারও উৎপাদন করা সম্ভব হচ্ছে না। তেল আবিবভিত্তিক ইনস্টিটিউট অব ন্যাশনাল সিকিউরিটি…

Read More

২০২৩ সালের জুলাইয়ে মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথমবার হোয়াইট হাউজে গেলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের সই করা একটি মায়ামি গোলাপি বল উপহার দেন তিনি। ক্লাব ইতিহাসে প্রথমবার মেজর লিগ সকার (এমএলএস) জিতেছে ইন্টার মায়ামি। তাই গতকাল (বৃহস্পতিবার) তাকেসহ পুরো দলকে হোয়াইট হাউজে অভ্যর্থনা জানান ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ও মায়ামির যৌথ মালিক জর্জে মাসের সঙ্গে ইস্ট রুমে প্রবেশ করেন মেসি। তারপর নিজের সই করা একটি মায়ামি গোলাপি বল প্রেসিডেন্টকে উপহার দেন। এ ছাড়া একটি মায়ামি জার্সি ও ঘড়ি উপহার পান তিনি মাস ও প্রধান কোচ জাভিয়ের মাসচেরানোর কাছ থেকে। ২০২৩ সালের জুলাইয়ে…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৬ মার্চ) সকালে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। জুমা’র নামাজের পর ডাকা এ বিক্ষোভে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে দলটি। পোস্টে জানানো হয়েছে, জনগণের রায়কে প্রভাবিত করার অভিযোগে ওই দুই সাবেক উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত ও জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হবে। কর্মসূচিটি জুমা’র নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত হবে। এতে রাজধানীর বিভিন্ন…

Read More

হঠাৎ করেই গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ফেসবুক লাইভে এসে অভিনেত্রী সামিয়া অথই অভিযোগ করেন, মানিকগঞ্জে পুতুলের বিয়ে নামের একটি নাটকের শুটিং চলাকালে তাঁকে চড় মেরেছেন তানজিন তিশা। লাইভে সামিয়া অথই বলেন, ‘তিনি (তিশা) সিনের মধ্যেই আমাকে মেরেছেন, মেরে গাল ফুলিয়ে দিয়েছেন। আমার চোখ ফুলে গেছে।’ তবে তানজিন তিশার দাবি, চরিত্রের প্রয়োজনেই চড়টি মেরেছেন তিনি। এর পর থেকেই এই চড়কাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় চলছে। শুটিং সেটে দুজনের মধ্যে আসলে কী ঘটেছিল, জানতে অভিযোগকারী সামিয়া অথই, অভিযুক্ত তানজিন তিশা এবং নাটকটির পরিচালক রাফাত মজুমদারসহ বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছে প্রথম আলো। জানা গেছে, মানিকগঞ্জের ঘিওর উপজেলার মাইলাগী গ্রামে…

Read More

দীর্ঘদিন গোলখরায় ভোগার পর আবারও ছন্দে ফিরেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। তার দুর্দান্ত হ্যাটট্রিকেই চেলসি পেয়েছে বড় জয়। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৪–১ গোলে হারিয়ে শীর্ষ পাঁচে উঠে এসেছে লন্ডনের ক্লাবটি। ম্যাচের শুরুটা অবশ্য ছিল স্বাগতিকদের দখলে। দ্বিতীয় মিনিটেই সতীর্থের পাস পেয়ে চেলসি রক্ষণ ভেঙে ব্যাকহিল শটে গোল করেন ডগলাস লুইস। তবে ৩৫ মিনিট পর্যন্তই টিকে ছিল সেই লিড। কাছ থেকে ফিনিশিং করে সমতা ফেরান জোয়াও পেদ্রো। প্রথমার্ধের ইনজুরি সময়ে আবারও জ্বলে ওঠেন এই ব্রাজিলিয়ান। এনজোর থ্রু বল ধরে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে দলকে এগিয়ে দেন পেদ্রো। বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে…

Read More

লেবাননে ইসরাইলি হামলা বৃহস্পতিবার চতুর্থ দিনে গড়িয়েছে। ইসরাইলি বাহিনী দেশটির বেশ কয়েকটি সীমান্ত শহরে প্রবেশ করেছে এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’কে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, আজ ভোরে দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে হামলার পর সেখানে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে এএফপি’র ফুটেজে ধরা পড়েছে। হামলার আগে ইসরাইলি সামরিক বাহিনী ওই শহরতলির বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে সতর্ক করে জানায়, সেখানে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে। এদিকে ইসরাইলের উত্তর সীমান্তে বারবার সাইরেন বাজিয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কতা দেওয়া হচ্ছে। তবে সেখানে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত…

Read More

কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাতার সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, এটি একটি সাময়িক সতর্কতামূলক ব্যবস্থা। দূতাবাসের আশপাশে বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। তাদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থাও করা হয়েছে। এদিকে কুয়েত উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, কুয়েতের মুবারক আল-কাবীর থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল (প্রায় ৫৫ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে এই দুর্ঘটনা ঘটেছে।…

Read More