Author: অনলাইন ডেস্ক

বাংলাদেশের অর্থনীতি এমন একটা জায়গায় রয়েছে, যেটার একটা রূপান্তর প্রয়োজন উল্লেখ করে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা চাপের মধ্যে রয়েছে। এই অস্থিরতা গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে। শনিবার রাজধানীর এফডিসি মিলনায়তনে ‘জনপ্রত্যাশা পূরণে অর্থনৈতিক স্থিতিশীলতা’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, বহুমুখী চাপের মধ্যে উচ্চ মূল্যস্ফীতি, সীমিত রাজস্ব পরিসর, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, মুদ্রা খাতে ঝুঁকি, উচ্চ ঋণভার,…

Read More

একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ ৩০ কোটি ডলারের একটি রাডার ব্যবস্থা ইরান ধ্বংস করেছে, যা ভবিষ্যতে হামলা প্রতিহত করার আঞ্চলিক সক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। ব্লুমবার্গ জানায়, সিএনএনের বিশ্লেষিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যে যুদ্ধের শুরুর দিকেই জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত আরটিএক্স করপোরেশনের এএন/টিপিওয়াই-২ রাডার ও ব্যাটারিসহ সহায়ক সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। একজন মার্কিন কর্মকর্তা পরে এই সরঞ্জাম ধ্বংস হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ব্লুমবার্গ আরো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিশ্বজুড়ে মোট আটটি থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যার মধ্যে দক্ষিণ কোরিয়া ও গুয়ামও অন্তর্ভুক্ত। কেন্দ্র…

Read More

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে সংস্থাটির নৌবাহিনী সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। খবর আলজাজিরার। রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা তাসনিম-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় একটি মার্কিন স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, আর্লি ওয়ার্নিং রাডার এবং ফায়ার কন্ট্রোল রাডার লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। এদিকে এ বিষয়ে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরান এর আগে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে এবং এসব হামলার অন্যতম লক্ষ্য হিসেবে আল ধাফরা বিমানঘাঁটির নামও উল্লেখ করা হয়েছে।

Read More

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহফুজ আলম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীনসহ ১৭ জনের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর যাত্রা শুরু হয়েছে। দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা এবং জুলাইয়ের ছাত্র-জনতার ‘হৃত স্বপ্ন’ পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করবে প্ল্যাটফর্মটির জাতীয় সাংগঠনিক কমিটি শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় কমিটির প্রধান দায়িত্ব হবে দেশের বিভিন্ন অঞ্চলে রাজনীতিসচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা এবং নতুন নেতৃত্ব গড়ে তোলার কাজ এগিয়ে নেওয়া। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং সক্রিয় আন্দোলনকর্মীদের সঙ্গে সম্পৃক্ত…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনেও অফিস করেছেন। সেখানে ব্যস্ত সময় পার করেন তিনি। রাজধানীর তেজগাঁওয়ে কার্যালয়ে অফিস করেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর টানা তিন শনিবার অফিস করলেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন তার ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি। জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহদী আমিন কার্যালয়ে অফিস করেছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, ছুটির দিনেও ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর ১২টায় কার্যালয়ে…

Read More

সাত মার্চ উদযাপনে ধানমন্ডির ৩২ নম্বরে মিছিল নিয়ে ফুল দিতে আসা চারজনকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা-পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ৩০-৪০ জনের একটি মিছিল ধানমন্ডি ২৭ নম্বর থেকে মিছিল নিয়ে আসছিল। ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছানোর পর পুলিশি বাধায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ওই সময় চারজনকে ধরে কলাবাগান থানায় নিয়ে যায় পুলিশ। তাদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমন্ডির ৩২ নম্বরে আসেন। এ সময় তাদের মধ্যে চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন পুরুষ ও…

Read More

চলমান যুদ্ধ পরিস্থিতিতে পবিত্র আল আকসা মসজিদে রমজানের তৃতীয় জুম্মার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (৫ মার্চ) এক ভিডিওবার্তায় এ সংশ্লিষ্ট নির্দেশনা দেয় ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। একইসাথে বন্ধ ঘোষণা করা হয়েছে পবিত্র নগরী জেরুজালেমের সকল ধর্মীয় স্থাপনা। চলতি রমজানে প্রথমবারের মতো নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত। এর আগে, গত দুই জুম্মায় হাজার হাজার ফিলিস্তিনির অংশগ্রহণে নামাজ অনুষ্ঠিত হয় আল আকসা প্রাঙ্গণে। এবারের রমজান মাসে পশ্চিম তীর থেকে সর্বোচ্চ ১০ হাজার ফিলিস্তিনিকে আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ মুসলমানদের অন্যতম পবিত্র স্থান। ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পর জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল।

Read More

নওগাঁর আত্রাই উপজেলায় বসতঘর থেকে এক নারী ও তাঁর দুই বছরের কন্যাসন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার সময় মারা গেছেন ওই নারীর স্বামীও। আজ শুক্রবার সকালে লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রতিবেশী ও পুলিশের ধারণা, স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যা করে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। নিহত ওই ব্যক্তির নাম রাজ সরকার (৩৫)। তিনি বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতম সরকারের ছেলে। তাঁর স্ত্রীর নাম দৃষ্টি সরকার ও মেয়ে জেনি সরকার। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ সরকার মাদকাসক্ত ছিলেন, মানসিক সমস্যাও ছিল। আত্রাই থানা পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার বরাতে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে মেয়েকে নিয়ে রাজ সরকার…

Read More

জামালপুরে স্ত্রীকে হত্যা করে মরদেহ আগুনে পুড়িয়ে গুম করার চেষ্টার অভিযোগে হোসেন তাইফুর নামে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে শহরের দড়িপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। নিহত গৃহবধূর নাম তাহমিনা আক্তার তানিয়া (৩৫)। তিনি দুই সন্তানের জননী। তার স্বামী হোসেন তাইফুর সুপ্রিম কোর্টের আইনজীবী বলে জানিয়েছেন স্বজনরা। নিহত তাহমিনার ছোট ভাই তুহিন ফয়সাল বলেন, প্রায় ১৫ বছর আগে তাহমিনা ও তাইফুরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি; পারিবারিক কলহ লেগেই থাকত। তার দাবি, তাইফুর মাদকাসক্ত হওয়ায় প্রায়ই তার সঙ্গে তাহমিনার ঝগড়া-বিবাদ হতো। এ কারণে তাহমিনা অধিকাংশ সময় বাবার বাড়িতে থাকতেন। তুহিন…

Read More

দক্ষিণ ভারতের দুই জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা তাঁদের বিয়ের সপ্তাহজুড়ে চলা উৎসবের সমাপ্তি ঘটালেন তারকাখচিত এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে। গতকাল ভারতের হায়দরাবাদ শহরের বিলাসবহুল হোটেল তাজ কৃষ্ণতে অনুষ্ঠিত বিবাহোত্তর সংবর্ধনায় চলচ্চিত্রজগতের বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন। সেখানেই বিজয় জানান, টানা ব্যস্ততার পর এবার তাঁরা আবার ‘হারিয়ে’ যাবেন। সপ্তাহজুড়ে উৎসব উপলক্ষে এক সপ্তাহ ধরে নানা আয়োজন চলছিল এই তারকা দম্পতির। ভক্তদের সঙ্গে মধ্যাহ্নভোজ, গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ, মন্দির পরিদর্শন, পূর্বপুরুষদের গ্রামের ঐতিহ্যবাহী আচার এবং ২৩টি শহরে মিষ্টি বিতরণ—সব মিলিয়ে ছিল এক ব্যস্ত সময়সূচি। এসব আয়োজন শেষ করে বুধবার সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হলো এ উদ্‌যাপন। অনুষ্ঠানে…

Read More