Author: অনলাইন ডেস্ক

ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ইউকেএমটিও জানিয়েছে, কুয়েতের উপকূলে একটি ট্যাংকার ‘বড় ধরনের বিস্ফোরণের’ শিকার হয়েছে। সমু্দ্রে ছড়িয়ে পড়েছে তেল। উপসাগরে কুয়েতের মুবারক আল কাবির বন্দর থেকে ৩০ নটিক্যাল মাইল (৫৬ কিমি) দক্ষিণ-পূর্বে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের কারণ জানানো হয়নি। ইউকেএমটিও এক বিবৃতিতে জানিয়েছে, ‘একটি কার্গো ট্যাঙ্ক থেকে তেল ছড়িয়ে পড়ছে। কোনো আগুনের খবর পাওয়া যায়নি এবং ক্রুরা নিরাপদ এবং সুস্থ আছেন।’ ট্যাংকারটি বিস্ফোরণের পর একটি ছোট নৌযানকে আশেপাশের এলাকা থেকে পালিয়ে যেতে দেখেছে বলে জানিয়েছে, ইউনাইটেড কিংডম মেরিটিম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তীতে এক বিবৃতিতে জানায়, ঘটনাটি দেশের আঞ্চলিক জলসীমার বাইরে, মুবারক আল কাবীর বন্দর থেকে কমপক্ষে…

Read More

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বালুর ড্রেজার সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টর্চ লাইট জ্বালিয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের পুলিন্দারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিন্দারপাড় এলাকার একটি পক্ষের সঙ্গে পার্শ্ববর্তী বিন্দুসার এলাকার লোকজনের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার রাতে হঠাৎ করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টর্চ লাইট জ্বালিয়ে বিভিন্ন বাড়িতে হামলা চালায়। অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পাশাপাশি এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে…

Read More

কুমিল্লার হোমনা উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে মা ও দুই শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় ১৬ দিন পেরিয়ে গেলেও রহস্য উদঘাটন হয়নি। এখনো কাউকে প্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। ঘটনার বিবরণে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাত থেকে ১৭ ফেব্রুয়ারি সকাল ৯টার মধ্যে যেকোনো সময়ে এ হত্যাকাণ্ড ঘটে। প্রবাসী জহিরুল ইসলামের বিল্ডিংয়ের ভেতরে ঢুকে দুর্বৃত্তরা তার স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), চার বছরের ছেলে মো. হোসাইন এবং পাঁচ বছরের ভাতিজা মো. জোবায়েরকে গলা কেটে হত্যা করে। তিনটি আলাদা কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকায়…

Read More

তারাবির নামাজ শেষে ‘তুমি কে, আমি কে-হাদি, হাদি’- স্লোগানে উত্তাল হয়ে ওঠে সিলেটের হযরত শাহজালাল (রহ.) দরগাহ এলাকা। বুধবার রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারীকে ঘিরে শতশত তরুণ হাদি হত্যার বিচার দাবিতে স্লোগান দেন। দলীয় ইফতার মাহফিল শেষে দরগাহ জামে মসজিদে তারাবির নামাজ আদায় করেন নাসির উদ্দিন পাটওয়ারীসহ এনসিপির নেতারা। তিনি নামাজে থাকাকালেই তরুণরা দরগাহ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। একপর্যায়ে দরগাহ মাঠ ও আশপাশের সড়ক ভরপুর হয়ে ওঠে। নামাজ শেষে বের হলে উপস্থিত জনতা ‘হাদি হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন। উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলনের প্রথমসারির যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদি ঢাকা-৮…

Read More

ইরানের ওপর চলমান মার্কিন ও ইসরায়েলি সামরিক হামলার প্রেক্ষাপটে মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের কাছ থেকে স্পষ্ট ও সরাসরি নিন্দা প্রত্যাশা করছে তেহরান। বুধবার (৪ মার্চ) ঢাকার ইরান দূতাবাসে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। তিনি বলেন, ওআইসি এবং জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সদস্য হিসেবে বাংলাদেশ একটি আগ্রাসী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাবে—এমনটাই ইরানের কাম্য। সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বর্তমান সংকটময় পরিস্থিতিতে মুসলিম বিশ্বের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ। সেই হিসেবে একটি আগ্রাসী শক্তি যখন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হামলা চালায়, তখন এর সরাসরি নিন্দা জানানো বা…

Read More

পবিত্র রমজান মাস উপলক্ষে ময়মনসিংহ নগরীর বিভিন্ন ট্রাফিক পয়েন্টে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেছেন এম এ হান্নান খান। তিনি ময়মনসিংহ মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। নগরীর টাউন হল, নতুন বাজার, বাতিরকলসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদের হাতে ইফতার তুলে দেন তিনি। রমজান মাসকে সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির মাস উল্লেখ করে তিনি বলেন, সারাদিন রোদ ও ধুলাবালির মধ্যে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশ সদস্যরা নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এই নীরব পরিশ্রমের প্রতি সম্মান জানাতেই এ ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হয়েছে।

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়কের ফেসবুকেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তার পেজের ফলোয়ার ৪ দশমিক ৯ মিলিয়ন বা ৪৯ লাখের বেশি মানুষ। নিজের ভেরিফায়েড পেজে নিয়মিত বিভিন্ন ধরনের পোস্ট, ছবি, ভিডিও এবং নিজের মতামত তুলে ধরেন হাসনাত। সেখান থেকে মোটা অংকের অর্থও আয় করেন তিনি। এবার এর একটি হিসাবও দিয়েছেন এনসিপির এ নেতা। হাসনাত জানান, একটি ভিডিও ১৭ মিলিয়ন ভিউ হয়েছে, এটা থেকে ৪০ ডলার পেয়েছেন তিনি। আর সর্বশেষ দুইদিনে এসেছে ১২০ ডলার। আর আগের মাসে ৩ হাজার ৩৯৯ ডলার পেয়েছেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায়…

Read More

যুক্তরাষ্ট্র ও ইসরারেয়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এবং তাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় বেশকিছু গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে। যেখানে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসরের ম্যাচও। শোনা যাচ্ছে, তিনি নিজেও ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন। এর ভেতর এই পর্তুগিজ সুপারস্টারের হ্যামস্ট্রিং চোটে পড়ার তথ্য নিশ্চিত করেছে আল-নাসর। শনিবার আল-ফেইহার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে রিয়াদের ক্লাবটি। সেই ম্যাচে পেনাল্টিতে গোল মিস করা সিআরসেভেন পায়ের অস্বস্তিতে ভোগার কথা জানা যায়। যে কারণে তিনি ম্যাচের ৮১ মিনিটে মাঠ ছেড়ে যান। মঙ্গলবার(৪ মার্চ) আল-নাসর প্রধান তারকার চোটের কথা নিশ্চিত করে জানিয়েছে, ‘তিনি (রোনালদো) পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন এবং নিয়মিতভাবে তার চোটের অবস্থা মূল্যায়ন করা…

Read More

ইরান ইস্যুতে মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যে অনাকাঙ্ক্ষিত এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী এশা গুপ্তা। আবুধাবি বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন তিনি। আর দেশে ফিরেই তার এই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভক্তদের।সোমবার (৩ মার্চ) এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ পোস্ট শেয়ার করেন অভিনেত্রী। সেখানে সেই স্মৃতির কথা শেয়ার করেন ঈশা। তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি তিনি আবুধাবি বিমানবন্দরে পৌঁছেছিলেন নির্ধারিত সময়েই। কিন্তু দুপুরের পর হঠাৎ করেই বিমান চলাচল বন্ধ হয়ে যায়। চারদিকে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি আর উৎকণ্ঠা। কেউ স্পষ্ট করে কিছুই জানাতে পারছিল না ঠিক কী ঘটেছে। পরে জানা যায়, যুক্তরাষ্ট্র ও ইজরাইলের ক্ষেপণাস্ত্র হামলার…

Read More

পারমাণবিক আলোচনা ভেস্তে যাওয়ার জেরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত এখন চরম আকার ধারণ করেছে। বুধবার (৪ মার্চ) কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটি আল-উদেইদে দুটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জরুরি বিবৃতিতে এই হামলার তথ্য নিশ্চিত করেছে। গত শনিবার ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এটিই মার্কিন কোনো বড় ঘাঁটিতে তেহরানের সরাসরি এবং সবচেয়ে শক্তিশালী আঘাত। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে একটিকে কাতারের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাঝ আকাশেই সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে অপর ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট না হয়ে সরাসরি আল-উদেইদ…

Read More