Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Saturday, October 17
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খেলাধুলা | হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে রোনালদো

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে রোনালদো

অনলাইন ডেস্কBy অনলাইন ডেস্ক04/03/2026 খেলাধুলা No Comments2 Mins Read
হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে রোনালদো
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

যুক্তরাষ্ট্র ও ইসরারেয়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এবং তাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় বেশকিছু গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে। যেখানে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসরের ম্যাচও। শোনা যাচ্ছে, তিনি নিজেও ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন। এর ভেতর এই পর্তুগিজ সুপারস্টারের হ্যামস্ট্রিং চোটে পড়ার তথ্য নিশ্চিত করেছে আল-নাসর।

শনিবার আল-ফেইহার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে রিয়াদের ক্লাবটি। সেই ম্যাচে পেনাল্টিতে গোল মিস করা সিআরসেভেন পায়ের অস্বস্তিতে ভোগার কথা জানা যায়। যে কারণে তিনি ম্যাচের ৮১ মিনিটে মাঠ ছেড়ে যান। মঙ্গলবার(৪ মার্চ) আল-নাসর প্রধান তারকার চোটের কথা নিশ্চিত করে জানিয়েছে, ‘তিনি (রোনালদো) পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন এবং নিয়মিতভাবে তার চোটের অবস্থা মূল্যায়ন করা হবে।

রোনালদো ‘মাসল ফ্যাটিগ’-এ ভুগছেন এবং আর কোনো ঝুঁকি না নেওয়ার লক্ষ্যে তাকে তুলে নেওয়ার কথা ম্যাচ শেষে জানিয়েছিলেন আল-নাসরের কোচ জর্জ জেসুস। তবে এই তারকার মাংসপেশিতে চাপ নাকি টিস্যু ছিড়ে যাওয়ার মতো বিষয় আছে সেটি ক্লাবটির বিবৃতিতে স্পষ্ট নয়। তারা একটি ছবি প্রকাশ করেছে রোনালদোর। যেখানে ৪১ বছর বয়সী এই তারকাকে জিমে ভারত্তোলন ট্রেনিং করতে দেখা যায়। কয়েক দিনের মাঝেই তিনি ফিট হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে।

চোটে পড়ার ম্যাচটি অবশ্য সুখকর ছিল না রোনালদোর জন্য। পেনাল্টিতে গোল করার সুযোগ হাতছাড়া করেছেন তিনি। যদিও দল জিতেছে ৩-১ ব্যবধানে। একইসঙ্গে আল-আহলির সঙ্গে দুই পয়েন্টের (৬১) ব্যবধানে এগিয়ে সৌদি প্রো লিগের শীর্ষে উঠেছে আল-নাসর। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের খেলা স্থগিত হওয়ায় চোট থেকে সেরে উঠতে সময় পাচ্ছেন সৌদি লিগের তৃতীয় সর্বোচ্চ এই গোলদাতা। চলতি মৌসুমে এখন পর্যন্ত রোনালদোর গোল ২১টি। সর্বোচ্চ ২৩টি গোল করেছেন আল-আহলির ইংলিশ ফরোয়ার্ড ইভান টনি।

এদিকে, রোনালদোর জন্য এই সময়টা বেশ গুরুত্বপূর্ণ, তিন মাস পরই ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপ। জুন-জুলাইতে হতে যাওয়া এই বিশ্বকাপে বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ষষ্ঠ আসর খেলতে নামার কথা রয়েছে তার। বিশ্বকাপে তারা ‘কে’ গ্রুপে পড়েছে উজবেকিস্তান, কলম্বিয়া ও ইন্টার-কনফেডারেশন প্লে-অফ ১-এ বিজয়ী দলের সঙ্গে। প্লে-অফ থেকে আসা দলের বিপক্ষে ১৭ জুন বিশ্বকাপ মিশন শুরু করবে রোনালদো-ফার্নান্দেজ-সিলভারা। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৭ জুন তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

প্রসঙ্গত, সম্প্রতি রিয়াদে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এমন যুদ্ধাবস্থায় শিরোনামে রোনালদো। ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর হওয়ার দিনেও তিনি ক্লাবটির হয়ে প্রতিপক্ষের মাঠে ফুটবল খেলেছেন। পরিস্থিতি চরমমাত্রা ধারণ করায় তাকে নিয়ে ভক্তদের অনিশ্চয়তা ছিল। এরই মধ্যে তাদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর তার বিলাসবহুল বিমান সৌদি ছেড়েছে। তবে ভেতরে সিআরসেভেন ছিলেন কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিমানটিকে একটি ‘উড়ন্ত প্রাসাদ’ হিসেবে বর্ণনা করেছে সংবাদমাধ্যম ‘দ্য সান’। যা ১৯ জন যাত্রী বহন এবং বিরতিহীনভাবে উড়তে পারে ৭,০০০ মাইলেরও বেশি পথ।

রোনালদো

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment
Leave A Reply

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.