ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার সময়কাল নিয়ে মিশ্র বার্তা পাওয়া গেছে। সম্প্রতি মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তারা এই যুদ্ধ দীর্ঘ সময় চালিয়ে যাওয়ার পক্ষপাতী নন। নেতানিয়াহু বলেন, আমরা যুদ্ধ শুরু করেছি একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য, যাতে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত হয়। তবে যুদ্ধ কতদিন চলবে, তা স্পষ্টভাবে বলা যাচ্ছে না। তিনি আরও উল্লেখ করেন, আমরা যুদ্ধ শুরু করেছি। বাকি বিষয়টি ইরানের জনগণই দেখবে। তারাই নিজেদের রেজিম পরিবর্তন করবে। এই মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, মূল লক্ষ্য হচ্ছে ইরানের বর্তমান শাসন ব্যবস্থায় পরিবর্তনের পরিবেশ তৈরি করা। নেতানিয়াহু মার্কিন…
Author: অনলাইন ডেস্ক
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার জবাব শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২ মার্চ) রাতে মার্কিন সংবাদমাধ্যম নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এর আগে সোমবার রাতে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, ভবনের সামান্য ক্ষতি হয়েছে এবং সীমিত আকারে আগুন লাগে। নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রতিশোধের বিষয়টি খুব শিগগিরই স্পষ্ট করা হবে। তবে ইরানের ভূখণ্ডে স্থল অভিযানের সম্ভাবনা কম বলেও ইঙ্গিত দেন তিনি। ট্রাম্পের ভাষায়, আমরা ইতোমধ্যে তাদের অনেক মূল্য দিতে বাধ্য…
মধ্যপ্রাচ্যে ইরানের পাল্টা হামলা ও ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ও তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর ধারাবাহিক হামলার ঘটনায় ১৫টি দেশ ও অঞ্চল থেকে অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। স্থানীয় সময় সোমবার (২ মার্চ) এক জরুরি বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্টের কনস্যুলার অ্যাফেয়ার্স বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরা নামদার ‘এখনই প্রস্থান করুন’ বলে কঠোর নির্দেশনা দেন। সতর্কতামূলক এই তালিকায় রয়েছে বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড। সর্বশেষ খবরে জানা গেছে, রিয়াদে অবস্থিত…
ইরানের রাজধানী তেহরানে অবস্থিত দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র আইআরআইবি কমপ্লেক্সে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আইডিএফ এক বিবৃতিতে এই হামলার বিষয়টি নিশ্চিত করে একে ‘ইরানি প্রপাগান্ডা মেশিনের হৃৎপিণ্ডে আঘাত’ বলে উল্লেখ করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আজ জাজিরা ও বিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী তাদের ফারসি ভাষার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জানায়, যুদ্ধবিমান থেকে সুনির্দিষ্ট লক্ষ্যভেদী হামলা চালানো হয়েছে তেহরানে অবস্থিত আইআরআইবি কমপ্লেক্সে। আইডিএফের দাবি, এই সম্প্রচার কেন্দ্রটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ‘মিথ্যা ও নিপীড়নের যন্ত্রের হৃৎপিণ্ড’ হিসেবে কাজ করছিল। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সরাসরি তত্ত্বাবধানে কয়েক ডজন শক্তিশালী গোলাবারুদ ব্যবহার করে এই যোগাযোগ কেন্দ্রটি ধ্বংস…
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তেহরানে দফায় দফায় ইসরায়লি বিমান হামলার জবাবে আবারও ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। মঙ্গলবার (৩ মার্চ) ইরান থেকে ইসরায়লের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়লি সামরিক বাহিনী। খবর আল জাজিরার। রাশিয়ার সংবাদ সংস্থা ‘তাস’ জানিয়েছে, আল হাদাথ টেলিভিশনের বরাতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়লের সবচেয়ে জনবহুল শহর তেল আবিব এবং দেশটির দক্ষিণাঞ্চল। ইসরায়লি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। দেশজুড়ে সাইরেন বেজে ওঠে এবং আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের আলোর…
ইরানের ভেতরে চলমান সামরিক অভিযানে অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় বিমান হামলা শুরু করার পর এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। সেন্টকম এক বিবৃতিতে জানায়, ইরানের প্রাথমিক পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনা থেকে আগে নিখোঁজ থাকা দুই মার্কিন সেনার মরদেহ সম্প্রতি উদ্ধার করা হয়েছে। এর ফলে অভিযানে মোট নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। নিহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। সামরিক নীতিমালা অনুযায়ী, নিহতদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার অন্তত ২৪ ঘণ্টা পর তাদের পরিচয় প্রকাশ করা হবে…
সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি খাস পুকুর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন- গোয়ালপাড়া গ্রামের ইসমাইল (৭০) ও আব্দুস সালাম (৬০)। বিজ্ঞাপন সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিন দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, গোয়ালপাড়া গ্রামের ৫ বিঘা আয়তনের একটি খাস পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সমর্থক আছমত আলী ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিকের দ্বন্দ্ব চলে আসছিল। আছমত আলী বিগত ১৫/১৬ বছর ধরে গোয়ালপাড়া মসজিদের নামে লিজ নিয়ে পুকুরটি…
প্রিমিয়ার লিগের শিরোপা প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও মজবুত করল আর্সেনাল। রোববার(১ মার্চ) এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত লন্ডন ডার্বি ম্যাচে ১০ জনের চেলসিকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনালের দল। ম্যাচের ২১তম মিনিটে কর্নার থেকে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন সালিবা। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে চেলসি সমতায় ফেরে, আর্সেনাল ডিফেন্ডার হিনকাপিয়ে নিজের জালে বল পাঠালে। দ্বিতীয়ার্ধে আবারও কর্নার থেকে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন টিম্বার। ম্যাচের শেষ দিকে পেদ্রো নেতো লাল কার্ড পাওয়ায় চেলসির দল ১০ জনে সীমিত হয়ে যায়। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে গানাররা। এই জয়ের মাধ্যমে আর্সেনাল ২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে অবস্থান করছে। চেলসি…
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে বলে জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। তবে এ স্থগিতাদেশ ভিজিটর ভিসার জন্য প্রযোজ্য নয়। সোমবার (২ মার্চ) যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, ২১ জানুয়ারি (২০২৬) থেকে কার্যকরভাবে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে। যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা নেন, তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য। এই স্থগিতাদেশ ভিজিটর ভিসার জন্য প্রযোজ্য নয় জানিয়ে বলা হয়েছে, প্রভাবিত দেশগুলোর নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত…
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার খবর নিশ্চিত হওয়ার পর পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, বিভিন্ন ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ জন মারা গেছেন। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দেন। পুলিশ টিয়ার গ্যাস এবং ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষের সময় একটি যানবাহনে আগুন দেওয়া হয়। হাসপাতালের সূত্র জানায়, এই ঘটনায় ৯৬ জন আহত হয়েছেন। উত্তরের শহরে অন্তত ১১ জন নিহত হয়েছেন। সেখানে জাতিসংঘের একটি কার্যালয়েও আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রাজধানীতে হাজারো মানুষ রেড জোনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে…
