জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী ই-হেলথ কার্ড চালুর কাজ শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সরকারের নীতি হচ্ছে চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ ব্যাপারে মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনসমূহ চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে স্বাস্থ্যকেন্দ্র করার বিষয়েও আলোচনা হয়েছে। অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, শুধুমাত্র এলজিইডি’র…
Author: অনলাইন ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। এ সময় তিনি তার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করবেন। বুধবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রার্থিতার আলোচনা শুরু হলে ফ্যাসিস্ট এনাবলার সাকিব আল হাসানের ভক্ত পরিচয়ে একদল লোক বেনামে দুদকে কাল্পনিক দুর্নীতির অভিযোগ জানায়। এর পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ তার ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন।
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলে শিশু সিরাজুল ইসলাম (সামস) হত্যার প্রতিবাদে শোক র্যালি ও নীরবতা কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণ থেকে অধ্যক্ষ ইয়াসমিন আরা (লাকী) এর নেতৃত্বে শোক র্যালিটি শুরু হয়। র্যালিটি কুশদহ ইউনিয়ন পরিষদসহ আফতাবগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী,অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। শেষে নিহত শিশুর আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় শিক্ষক ও অভিভাবক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “হিংসার বশবর্তী হয়ে আলোচনার টেবিলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন” বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নতুন পোস্টে মি. আরাঘচি লিখেছেন, “পারমাণবিক আলোচনার মতো জটিল বিষয়কে যখন কোনো রিয়েল এস্টেট ব্যবসার (জমি কেনাবেচা) মতো দেখা হয় এবং বড় বড় মিথ্যা যখন বাস্তবতাকে আড়াল করে ফেলে, তখন অবাস্তব প্রত্যাশাগুলো কখনোই পূরণ হয় না”। এর ফলাফল উল্লেখ করে তিনি লিখেছেন, “ফলাফল? হিংসার বশবর্তী হয়ে আলোচনার টেবিলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা”। ট্রাম্প “কূটনৈতিক সম্পর্ক এবং যারা তাকে নির্বাচিত করেছে সেই আমেরিকানদের সাথে প্রতারণা করেছেন” বলেও লিখেছেন আরাঘচি।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা বুধবার বলেছেন, দেশটি “যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার কোনো ইচ্ছা রাখে না এবং দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত”। মোহাম্মদ মোখবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন বলে খবর দিয়েছে বিবিসি। তিনি বলেছেন, “আমাদের আমেরিকানদের ওপর কোনো আস্থা নেই এবং তাদের সাথে আলোচনার কোনো ভিত্তি নেই। আমরা চাইলে যতদিন খুশি যুদ্ধ চালিয়ে যেতে পারব”।
ড্রোন হামলার কারণে বিশ্বের অন্যতম বড় এলএনজি উৎপাদক কাতারএনার্জি তাদের উৎপাদন সাময়িকভাবে বন্ধ করেছে। এর প্রভাব ইতোমধ্যেই বৈশ্বিক গ্যাসবাজারে অস্থিরতা তৈরি করেছে। বিশেষ করে এশিয়ার বাজার, যেমন বাংলাদেশ, ভারত ও পাকিস্তান, সরবরাহ সংকট ও মূল্যবৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি অনুভব করতে পারে। কাতার বিশ্ববাজারে বড় সরবরাহকারী হওয়ায় উৎপাদন বন্ধের ফলে দক্ষিণ এশিয়ার জ্বালানি ব্যয় ও সরবরাহ পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় এলএনজির দামও দ্রুত বেড়েছে। সোমবার (২ মার্চ) কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের দুটি ড্রোন হামলা চালিয়েছে। হামলার একটি লক্ষ্য ছিল মেসাইয়িদ শিল্পনগরের একটি বিদ্যুৎকেন্দ্রের পানির ট্যাংক, আর অন্যটি ছিল রাস লাফানে কাতারএনার্জির একটি…
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে চারজনের আঘাত গুরুতর বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ছাত্রদল ও ছাত্রশিবির পরস্পরকে দোষারোপ করছে। খোঁজ নিয়ে জানা যায়, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে তা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে দেশি অস্ত্র নিয়ে লতিফ ছাত্রাবাসের কক্ষে ঢুকে হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। সংঘর্ষের জেরে রাতভর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত…
‘শুটিংয়ে সহকর্মী হিসেবে পুরোনো বন্ধুকে পাওয়া গেলে অভিনয়ে একটা আলাদা কমফোর্ট জোন তৈরি হয়। আড্ডা, গল্প আর মাস্তি করে শুটিং করা যায়। সময়গুলোই ভালো যায়,’ শুটিংয়ে দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী তাসনুভা তিশাকে পেয়ে এভাবেই আনন্দ প্রকাশ করলেন অভিনেতা শামীম হাসান সরকার। শুটিংয়ের মাঝেই জমে ওঠে আড্ডা। ‘আপনারা তো দুই প্রজন্মের শিল্পী, বন্ধুত্ব কীভাবে হলো’—এমন প্রশ্নে শামীম হাসান সরকার বলেন, ‘সত্য বলতে তিশা আমার সিনিয়র, তবে বন্ধু। সে আমার বেশ আগে অভিনয় শুরু করেছে। শুটিংয়ে সেটাও তাকে বলি, “তুই তো আমার সিনিয়র। তোকে কী বলব?” তুই–আপনি এগুলো ম্যাটার করেনি। বন্ধুত্বটাই আসল। কারণ, মিডিয়ায় ভালো বন্ধু পাওয়া কঠিন। এখানে কাজ করতে এসে…
বলিউডে সাফল্যের পর প্রায় এক দশক আগে হলিউডে পাড়ি জমান প্রিয়াঙ্কা চোপড়া। আন্তর্জাতিক অঙ্গনে একাধিক কাজ করলেও নিজেকে এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত মনে করেন না এই অভিনেত্রী। সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান, পুরোনো মন্তব্যের ব্যাখ্যা এবং জীবনের বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। প্রিয়াঙ্কার কথায়, ‘এখনো মনে করি না যে আমি গন্তব্যে পৌঁছে গেছি, কিন্তু আমি জানি এবং বিশ্বাস করি, আমি যা করি, তার মূল্য আছে।’ হলিউডে শুরুটা সহজ ছিল না—তবে আত্মবিশ্বাসে ঘাটতি কখনোই ছিল না। তিনি বলেন, ‘হলিউডে প্রথম দিন থেকেই নিজেকে কখনো দুর্বল মনে করিনি। কেউ আমাকে চিনুক বা না চিনুক, তাতে আমার কিছু যায়…
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে ইসরায়েলের পার্লামেন্ট ‘নেসেট’-এ এক বিশেষ ভাষণ দিয়েছেন এবং দেশটির সর্বোচ্চ সংসদীয় সম্মাননা ‘স্পিকার অব দ্য নেসেট মেডেল’-এ ভূষিত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) আয়োজিত এক অনুষ্ঠানে নেসেটের স্পিকার আমির ওহানা এই পদকটি তার হাতে তুলে দেন। ভারত ও ইসরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক সুসংহত করতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। বিশ্বের প্রথম কোনো নেতা হিসেবে নরেন্দ্র মোদি এই বিরল সম্মাননা লাভ করলেন। ভাষণ দেওয়ার পূর্বে পার্লামেন্ট নেসেটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দাঁড়িয়ে অভিবাদন জানানো হয় এবং ‘মোদি, মোদি’ ধ্বনিতে পুরো কক্ষ মুখরিত হয়ে ওঠে। এই উষ্ণ অভ্যর্থনা দুই দেশের মধ্যেকার…
