Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Friday, October 16
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | বিনোদন | প্রিয়াঙ্কার কাছে ‘সাফল্য’ মানে

প্রিয়াঙ্কার কাছে ‘সাফল্য’ মানে

অনলাইন ডেস্কBy অনলাইন ডেস্ক03/03/2026 বিনোদন No Comments3 Mins Read
প্রিয়াঙ্কার কাছে ‘সাফল্য’ মানে
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

বলিউডে সাফল্যের পর প্রায় এক দশক আগে হলিউডে পাড়ি জমান প্রিয়াঙ্কা চোপড়া। আন্তর্জাতিক অঙ্গনে একাধিক কাজ করলেও নিজেকে এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত মনে করেন না এই অভিনেত্রী। সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান, পুরোনো মন্তব্যের ব্যাখ্যা এবং জীবনের বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

প্রিয়াঙ্কার কথায়, ‘এখনো মনে করি না যে আমি গন্তব্যে পৌঁছে গেছি, কিন্তু আমি জানি এবং বিশ্বাস করি, আমি যা করি, তার মূল্য আছে।’ হলিউডে শুরুটা সহজ ছিল না—তবে আত্মবিশ্বাসে ঘাটতি কখনোই ছিল না। তিনি বলেন, ‘হলিউডে প্রথম দিন থেকেই নিজেকে কখনো দুর্বল মনে করিনি। কেউ আমাকে চিনুক বা না চিনুক, তাতে আমার কিছু যায় আসত না। আমি জানতাম, আমার মূল্য কী। আমি হয়তো সুযোগ কম পেয়েছি বা সাফল্য কম এসেছে, কিন্তু নিজের দক্ষতা নিয়ে কখনো অনিশ্চিত ছিলাম না।’

চরিত্র নির্মাণে নিজের নিষ্ঠার কথাও উল্লেখ করেন অভিনেত্রী। ‘আমি ভীষণ পরিশ্রমী। কোনো চরিত্রকে ভালোভাবে চিনতে বা জানতে সময় দিই। চরিত্রের কারণে যা যা শেখার প্রয়োজন, শিখি। কিন্তু কখনো এমন অনুভূতি হয়নি যে সব পেয়ে গিয়েছি। অনেক অসাধারণ মানুষ অসামান্য কাজ করেছেন। আমি চাই, আমার কাজের ভান্ডারও একদিন সেই মানে পৌঁছাক,’ বলেছেন তিনি।

সাক্ষাৎকারে বহু বছর আগে করা একটি মন্তব্যেরও ব্যাখ্যা দেন প্রিয়াঙ্কা। টাইম ম্যাগাজিনের ‘১০০ প্রভাবশালী ব্যক্তি’ তালিকার প্রচ্ছদে থাকার সময় তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, ১০ বছর পর তিনি কী চান। সে সময় তিনি ‘লেগেসি’ গড়ার ইচ্ছার কথা বলেছিলেন। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘অনেক বছর কাজ করার পর আমার মনে হয়, আমি যা বলেছিলাম, সংবাদমাধ্যমের একাংশ তা ভুলভাবে ব্যাখ্যা করেছে। তখন আমার কাছে ‘লেগেসি’ শব্দটির যে অর্থ ছিল, এখন আর তা একই রকম নেই।’

বিয়ে ও সন্তানের পর জীবনের অগ্রাধিকার বদলেছে, জানান প্রিয়াঙ্কা। তাঁর ভাষায়, ‘১০ বছর পার হওয়ার পর আমি আর জানি না ‘লেগেসি’ শব্দটির অর্থ কী। ৩০ বছর বয়সে আমার কাছে এর যে অর্থ ছিল, এখন তা সম্পূর্ণ আলাদা। আমি এমন এক কাজ করি, যেখানে আমি পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারি, আবার ক্যারিয়ারও এগিয়ে নিয়ে যেতে পারি, এটা বিরাট সৌভাগ্য। অধিকাংশ মানুষকে প্রতিদিন কাজ করতে হয়। অনেকে নিজের কাজ পছন্দও করেন না, তবু পরিবারের কারণে করতে হয়। আমার কাছে সেটাই আসল সাফল্য।’

কাজ ও পরিবারের ভারসাম্য প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি এমন কাজ করতে চাই, যা আমাকে একজন শিল্পী হিসেবে চ্যালেঞ্জ করবে, চমকে দেবে এবং প্রায় ২৫ বছর ধরে যাঁরা আমাকে সমর্থন করছেন, সেই দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি করবে। আমি নিজের ভিন্ন ভিন্ন দিক তুলে ধরতে চাই। শিল্পী হিসেবে আরও অনেক কিছু দিতে চাই, আবার পরিবারের সঙ্গেও থাকতে চাই।’

হলিউডের অ্যাকশন ছবি ‘দ্য ব্লাফ’–এ প্রিয়াঙ্কাকে সর্বশেষ দেখা গেছে। ফ্র্যাঙ্ক ই. ফ্লাওয়ারস পরিচালিত ছবিটিতে রয়েছে একাধিক ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্য। তবে সেসব দৃশ্যের স্টান্ট নিজে করেননি অভিনেত্রী। ছবির প্রচারে গিয়ে স্পষ্ট করে বলেন, ‘আমি কোনো সুপারহিরো নই। বাস্তবে আমি একজন মানুষ। তাই খুব ঝুঁকিপূর্ণ দৃশ্যে স্টান্ট ডাবল ব্যবহার করা হয়েছে।’ নিরাপত্তাকেই তিনি প্রাধান্য দিয়েছেন। ‘সিনেমা বানানো একটা টিমওয়ার্ক। এখানে সবার নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দর্শক যেন ভালো ছবি পান, সেটাই আমার লক্ষ্য। নিজেকে অযথা ঝুঁকির মধ্যে ফেলা বুদ্ধিমানের কাজ নয়,’ যোগ করেন প্রিয়াঙ্কা।

‘দ্য ব্লাফ’ গত ২৫ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে।

অভিনয় শিল্পী

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment
Leave A Reply

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.