Author: অনলাইন ডেস্ক

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত ও ১৪৯ জন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর প্রকাশ করেছে আল জাজিরা। হামলা দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে লেবাননের রাজধানী বৈরুত এবং হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে সংঘটিত হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েল হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর তারা ‘লেবাননজুড়ে’ গোষ্ঠীটির ঘাঁটিতে আঘাত হানছে। বিবৃতিতে আরও বলা হয়, হিজবুল্লাহকে ইসরায়েল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করার সুযোগ দেওয়া হবে না। এই হামলার কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে। আল জাজিরা জানিয়েছে, বৈরুতের দক্ষিণ শহরতল দাহিয়েহ-তে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।…

Read More

টি-টুয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের কারণে ক্রিকেটারদের জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেমিফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে বাদ পড়া দলটির প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি দিতে হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে। এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব ও সুপার এইট মিলিয়ে মোট ৬টি ম্যাচ খেলেছে পাকিস্তান। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিপক্ষে জিতলেও হেরে গিয়েছিল ভারতের কাছে। আর সুপার এইটে নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে চলে যায় দলটি। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও ব্যবধান বড় রাখতে না পারায় সেমিফাইনালের আগেই বিশ্বকাপ অভিযান শেষ করতে হয় সালমান আগার দলকে। এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে,…

Read More

নেত্রকোনার কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে সাময়িক বরখাস্ত লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়াকে স্বপদে বহাল করা হয়েছে। উচ্চ আদালতের আদেশে তাঁর বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব আরিফুল ইসলাম সরদারের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ওই ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়। একই সময়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলির আদেশ জারি হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৮ জানুয়ারি…

Read More

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার যৌথ হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে। দ্রুত পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। তেহরান বলেছে, তারা ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোসহ ওই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ‘প্রতিশোধ’ নিতে ইরান কী কী অস্ত্র ব্যবহার করেছে বা তাদের হাতে কী কী অস্ত্র আছে, তা একনজরে দেখে নেওয়া যাক। ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এ যুদ্ধে ইরানের মূল অস্ত্র তাদের ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা–বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ ও সবচেয়ে বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের বহর রয়েছে ইরানের হাতে। ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্রের মধ্যে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্রের…

Read More

কে-স্ক্রিন সিনেপ্লেক্সে থাকছে ২০০ ও ২৫০ আসনের দুটি স্ক্রিন। উদ্যোক্তার ভাষ্য অনুযায়ী, আধুনিক ৮: ১ সাউন্ড সিস্টেম ও ডিসিপি প্রজেকশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যাতে দর্শক আন্তর্জাতিক মানের অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতা পান। পাশাপাশি দর্শকের জন্য থাকছে ফুড কোর্ট সুবিধাও। প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রেক্ষাগৃহকে কুমিল্লার সিনেমাপ্রেমীদের জন্য নতুন এক ঠিকানা হিসেবে গড়ে তুলতে চান খোরশেদ আলম। খোরশেদ আলম বলেন, ‘সিনেমার সঙ্গে আমার দীর্ঘদিনের বসবাস। দুই দশকের বেশি সময় ধরে প্রযোজনার সঙ্গে যুক্ত আছি। বিভিন্ন হল পরিচালনার অভিজ্ঞতা থেকেও জানি, দর্শক এখন আর ভাঙাচোরা পরিবেশে ছবি দেখতে চান না। তাঁরা চান পরিচ্ছন্ন, আরামদায়ক ও প্রযুক্তিনির্ভর হল। সেই লক্ষ্য…

Read More

হলিউডের জনপ্রিয় তারকা জুটি টম হল্যান্ড ও জেনডায়া বিয়ে করেছেন। খবরটি প্রকাশ্যে আনলেন জেনডায়ার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল রোচ। গতকাল রোববার রাতে লস অ্যাঞ্জেলেসে অ্যাক্টর অ্যাওয়ার্ডসের লালগালিচায় ‘অ্যাক্সেস হলিউড’-এর সঙ্গে কথা বলতে গিয়ে ল রোচ বলেন, ‘বিয়েটা হয়ে গেছে। তোমরা মিস করেছ।’ প্রতিবেদক যখন বিস্ময় প্রকাশ করে জানতে চান, ‘এটা কি সত্যি?’ তখন হাসতে হাসতেই রোচ নিশ্চিত করেন, ‘হ্যাঁ, একদম সত্যি।’ তবে বিয়ে নিয়ে টম বা জেনডায়ার বক্তব্য পাওয়া যায়নি। প্রেম থেকে পরিণয় মার্ভেলের ছবি ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’-এর সেটে ২০১৬ সালে প্রথম পরিচয় টম ও জেনডায়ার। দীর্ঘদিন বন্ধুত্বের পর ২০২১ সালে তাঁরা প্রকাশ্যে সম্পর্কের কথা জানান। গত বছর গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানে জেনডায়ার…

Read More

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী গত শনিবার সকালে ইরানে হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। হামলা–পাল্টা হামলায় এই অঞ্চলের সব বিমান যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। সব ধরনের জাহাজের জন্য হরমুজ প্রণালিও বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের সঙ্গে বাংলাদেশের পণ্য রপ্তানি খুবই সামান্য হলেও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো বাংলাদেশের পণ্য রপ্তানির নতুন বাজার। তাই মধ্যপ্রাচ্যজুড়ে হামলা ও পাল্টা হামলায় দেশগুলোতে পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন রপ্তানিকারকেরা। হরমুজ প্রণালি বন্ধ থাকায় পণ্য রপ্তানিতে খরচ বাড়বে—এমন আশঙ্কার কথাও বলছেন রপ্তানিকারকেরা। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব হিসেবে সংযুক্ত আরব আমিরাত…

Read More

শত মানুষের ভিড়ে নির্দিষ্ট কাউকে গুলি চালিয়ে হত্যা, পুলিশ পাহারায় থাকা বাসায় গুলি, চলন্ত গাড়িতে যাত্রীকে লক্ষ্য করে গুলিবর্ষণ—এমন নানা ঘটনা সম্প্রতি ঘটেছে চট্টগ্রামে। এসব ঘটনায় ব্যবহৃত হয়েছে এসএমজিসহ (সাবমেশিনগান) অত্যাধুনিক নানা অস্ত্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, সন্ত্রাসী দলের কিছু প্রশিক্ষিত শুটার এ ধরনের ঘটনা ঘটিয়ে চলছে। চট্টগ্রামে সাম্প্রতিক নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে উঠে এসেছে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নাম। পুলিশের দাবি, কেবল সাজ্জাদের দলেই রয়েছে অন্তত ৫০ জন প্রশিক্ষিত শুটার। এর বাইরেও চট্টগ্রামের হাটহাজারী ও রাউজানের বিভিন্ন ঘটনায় প্রশিক্ষিত শুটারদের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা গেছে। তবে নগর ও জেলার সন্ত্রাসী দলগুলোয় কী পরিমাণ প্রশিক্ষিত শুটার…

Read More

ভালবাসা দিবসে মুক্তি পেয়েছে ‘ও’রোমিও’। বিশাল ভরদ্বাজ পরিচালিত রোমান্টিক থ্রিলার ছবিটিকে নিয়ে আলোচনা শুরু থেকেই ছিল। তবে মুক্তির পর ‘ও’রোমিও’ নিয়ে দর্শক-সমালোচকদের প্রতিক্রিয়া মিশ্র। কেউ ছবির আবহ, নির্মাণশৈলী ও অভিনয়ের প্রশংসা করেছেন, আবার কারও মতে গল্পের গতি আরও দৃঢ় হতে পারত। তবে সব মহলেই শহীদ কাপুর ও তৃপ্তি দিমরির অভিনয়ে প্রশংসা কুড়িয়েছে। ছবিতে শহীদ কাপুরের বিপরীতে ‘আফসা’ চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি। সম্প্রতি ভারতীয় দৈনিক অমর উজালাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আফসা চরিত্র, সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা, বক্স অফিস এবং অনলাইন ট্রোলিং বিষয়ে খোলাখুলি কথা বলেছেন। আফসা প্রসঙ্গে তৃপ্তি বলেন, ‘এটা একটি চ্যালেঞ্জিং চরিত্র ছিল। আমার মনে হয়, কঠিন চরিত্রই একজন…

Read More

লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে ভিয়ারেয়ালের বিরুদ্ধে খেলতে নামে বার্সেলোনা। যেখানে বড় জয় পেয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট পার্থক্য বাড়িয়েছে কাতালানরা। এই জয়ে হ্যাটট্রিক করে নায়ক হয়েছেন লামিন ইয়ামাল। শনিবার (১ মার্চ) রাতে ক্যাম্প ন্যুতে বার্সেলোনা ভিয়ারেয়ালকে ৪-১ গোলে হারিয়েছে। প্রথমার্ধে দুই গোল করে ইয়ামাল দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন ইয়ামাল। যোগ করা সময়ে দলের চতুর্থ গোলটি করেন দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় লেভানদোভস্কি। আক্রমণাত্মক শুরু করে বার্সেলোনা বল দখলে রেখে। ২৩তম মিনিটে প্রথমবার লক্ষ্যে শট নেয় তারা। ইয়ামালের সেই শটটি রুখে দেন গোলকিপার। চার মিনিটের মধ্যে গোল পেয়ে যান তরুণ স্প্যানিশ তারকা। ফের্মিন লোপেসের থ্রু পাস ধরে…

Read More