Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Friday, October 16
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | বিনোদন | ভারতে ফিলিস্তিনি শিশুকে নিয়ে নির্মিত সিনেমা প্রদর্শনে বাধা

ভারতে ফিলিস্তিনি শিশুকে নিয়ে নির্মিত সিনেমা প্রদর্শনে বাধা

অনলাইন ডেস্কBy অনলাইন ডেস্ক24/03/2026 বিনোদন No Comments2 Mins Read
ভারতে ফিলিস্তিনি শিশুকে নিয়ে নির্মিত সিনেমা প্রদর্শনে বাধা
Collected
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

এবারের অস্কারে সেরা আন্তর্জাতিক সিনেমা বিভাগে মনোনয়ন পাওয়া তিউনিশিয়ার সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ভারতে প্রদর্শনের ক্ষেত্রে বাধার মুখে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ‘রাজনৈতিক স্পর্শকাতরতা’ দেখিয়ে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটির প্রদর্শন আটকিয়েছে—এমন অভিযোগ করেছেন সিনেমাটির ভারতীয় পরিবেশক।

ভারতীয় পরিবেশক সংস্থা জয় বিরাত্রা এন্টারটেইনমেন্টের প্রধান মনোজ নন্দওয়ানা বলেন, গত ফেব্রুয়ারিতে তিনি সিনেমাটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দিয়েছিলেন। তার পরিকল্পনা ছিল ৬ মার্চ, অস্কারের আগে, সিনেমাটি ভারতে মুক্তি দেওয়ার। তবে সেন্সর বোর্ডের এক সদস্য তাকে জানান, সিনেমাটি মুক্তি পেলে ভারত ও ইসরাইলের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এই যুক্তি মানতে নারাজ নন্দওয়ানা বলেন, “ভারত ও ইসরাইলের সম্পর্ক এতটাই মজবুত যে একটি সিনেমার কারণে তা ভেঙে যাবে—এমন ভাবা অযৌক্তিক। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি ও ফ্রান্সের মতো দেশগুলোতে সিনেমাটি মুক্তি পেয়েছে, যাদের সঙ্গে ইসরাইলের ঘনিষ্ঠ সম্পর্ক। অথচ ভারতে এটি সেন্সর করতে চাওয়া হচ্ছে।”

সিনেমাটি নির্মাণ করেছেন কাউথার বেন হানিয়া, এবং এটি পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের মর্মান্তিক মৃত্যুর ঘটনা কেন্দ্র করে তৈরি। গত সেপ্টেম্বর, ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর দর্শকরা ২০ মিনিট ধরে দাঁড়িয়ে করতালি দিয়ে চলচ্চিত্রটিকে অভিবাদন জানিয়েছিল। এছাড়া সেখানে এটি ‘সিলভার লায়ন’ পুরস্কারও জিতেছিল।

২০২৪ সালে যুদ্ধবিধ্বস্ত গাজা ছাড়ার সময় শিশু রাজাব তার চাচার গাড়িতে আটকা পড়ে পরিবারের সঙ্গে। সে সময় ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি-তে ফোন করে বাঁচার আকুতি জানায়। পরে ইসরায়েলি হামলায় তার মৃত্যু হয়। সিনেমাটিতে তার সেই বাস্তব ফোনকল ব্যবহার করা হয়েছে।

ভারতে সিনেমাটির মুক্তি বন্ধের খবর ছড়িয়ে পড়ার পর দেশটির রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই ঘটনার কঠোর সমালোচনা করেছেন এবং এটিকে ‘লজ্জাজনক’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, “চলচ্চিত্র প্রদর্শনী হলো সমাজের মতপ্রকাশের স্বাধীনতার অংশ। সরকারের সঙ্গে এর কোনো সম্পর্ক থাকা উচিত নয়। বিদেশি কোনো দেশের প্রতিক্রিয়ার আশঙ্কায় সিনেমা বা বই নিষিদ্ধ করার সংস্কৃতি অবিলম্বে বন্ধ হওয়া উচিত।”

বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-এর অধীনে ভারতের পররাষ্ট্রনীতিতে ইসরাইলের প্রতি সমর্থন বৃদ্ধি পাওয়ায় সেন্সর বোর্ড হয়তো সিনেমাটি আটকে দিয়েছে। তবে এখন পর্যন্ত ভারতীয় সেন্সর বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফিলিস্তিন সিনেমা

Keep Reading

2 Mins Read

আজ সালমান শাহর জন্মদিন: তিন দশক পরও প্রজন্মের হৃদয়ে অমলিন নায়ক

2 Mins Read

ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ, মাদারীপুরে মনিরুলের বিচার দাবি

2 Mins Read

রাহুল অরুণোদয়ের শেষ ছবি ‘ছবিওয়ালা’র বিশেষ প্রদর্শনী, সম্মানিত চিত্রগ্রাহকরা

Add A Comment
Leave A Reply

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.