চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের উদ্যোগে অ্যাপভিত্তিক জ্বালানি তেল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ফিলিং স্টেশনে অনিয়ম ও কালোবাজারি ঠেকাতে নতুন এই পদ্ধতি চালু করা হয়েছে। বুধবার সকাল থেকে শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার কয়েকটি পাম্পে পরীক্ষামূলকভাবে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে এবং এতে চালকদের মধ্যে সন্তুষ্টি দেখা গেছে। জেলা প্রশাসন জানায়, নির্দিষ্ট নীতিমালা মেনে পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ করা হবে। মোটরসাইকেল চালকদের ডিজিটাল নম্বরপ্লেট, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন কাগজপত্র সঙ্গে রাখতে হবে। অ্যাপের মাধ্যমে এসব তথ্য যাচাই করে তেল সরবরাহ করা হবে, অন্যথায় তেল দেওয়া…
Author: দৈনিক নবদিগন্ত
মো: আল হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাটে অবৈধ তেল মজুদ ও ট্রাফিক আইন লঙ্ঘনে জরিমানা জয়পুরহাট জেলা সদরের জামালগঞ্জ এলাকায় একটি ফিলিং স্টেশনে অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ট্রাফিক আইন অমান্য করার অপরাধে ৪টি মোটরসাইকেল চালককে মোট ২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের উদ্যোগে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম তানভীর উল আলম। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জামালগঞ্জ ফিলিং স্টেশনের মালিককে জরিমানা করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৯…
হবিগঞ্জের মাধবপুরে জুলাইয়ে সংঘটিত হত্যা, হামলা, ভাঙচুর ও নাশকতার মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজন আসামিকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ২০২৪ সালের ১৯ জুলাই ছাতিয়াইন ইউনিয়নের শিমুলগড় গ্রামের শাহজীবাজার দরগা গেট এলাকায় ঘটেছিল হামলা ও নাশকতার ঘটনা। গোলাম মোহাম্মদ চৌধুরী বাদী হয়ে প্রায় অর্ধশতাধিক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং কয়েকজন সাংবাদিককে মামলা করেছেন। মামলার ৩৩ নম্বর আসামি ছিলেন মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবু এবং ১২ নম্বর আসামি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক উজ্জ্বল পাঠান। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।…
চট্টগ্রামের শত বছরের পুরোনো আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে অবকাঠামোগত সংকট ও জনবল ঘাটতি চট্টগ্রামের ২৫০ শয্যাবিশিষ্ট আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল নানা সমস্যায় জর্জরিত। শতবর্ষী এই হাসপাতাল ঝুঁকিপূর্ণ ভবনে চিকিৎসাসেবা প্রদান করছে। ডাক্তার, নার্স ও আধুনিক যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে। বহুবার অবকাঠামো উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধির দাবি উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব। হাসপাতালটি ১৮৪০ সালে ডিসপেনসারি হিসেবে শুরু হয় এবং ১৯০১ সালে হাসপাতালের রূপ নেয়। ১৯৮৭ সালে এটি ৮০ শয্যা, পরে ১৫০ শয্যা ও ২০১২ সালে ২৫০ শয্যা সম্পন্ন হয়। তবে যথাযথ সরকারি নজরদারি না থাকায় সেবার মান তলানিতে। ভবনের ফাটল, ছাদ থেকে প্লাস্টার খসে পড়ার মতো ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে। সেবাপ্রত্যাশীরা জানাচ্ছেন,…
সারাদেশে জ্বালানি তেলের মজুদ, অতিরিক্ত দাম এবং লাইসেন্সবিহীন যানবাহনে তেল বিক্রিয় রোধে জয়পুরহাটের পাঁচবিবিতে গ্রাহক পর্যায়ে জ্বালানী তেল সরবরাহ তদারকি করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ। মো: আল হাসান জয়পুরহাট জেলাপ্রতিনিধি পাঁচবিবিতে গ্রাহক পর্যায়ে জ্বালানি তেল সরবরাহে ইউএনওর তদারকি সারাদেশে জ্বালানি তেলের মজুদ, অতিরিক্ত দাম এবং লাইসেন্সবিহীন যানবাহনে তেল বিক্রিয় রোধে জয়পুরহাটের পাঁচবিবিতে গ্রাহক পর্যায়ে জ্বালানী তেল সরবরাহ তদারকি করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ। সোমবার সকালে উপজেলার চাঁনপাড়া এলাকার মেসার্স সাদ্দাম ফিলিং স্টেশন, চাঁনপাড়া বাজার, কুসুম্বা বাজার , পাঁচবিবি বাজার সহ বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেন তিনি। এসময় তিনি সরকারি নিয়ম মেনে তেল বিক্রয় এবং হেলমেটবিহীন বাইকে…
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের দেওয়া জবাবে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আওয়ামী লীগের সময়ের মন্ত্রীদের মতোই উত্তর পেলাম, হতাশ লাগছে।” রোববার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ আলোচনার সময় মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, সড়ক প্রকল্পে ১৭,৫০০ কোটি টাকার ব্যয় হলেও প্রয়োজনীয় আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ হয়নি। তিনি বলেন, “অনুমোদিত ওভারপাসটি কেন হয়নি? ২০১৪ সালের নির্বাচনের সময় রাস্তা বন্ধ করার কারণে অনেক লোক মারা গেছে, অথচ কেউ ক্ষতিপূরণ পায়নি।” মন্ত্রীর আশ্বাসের পর তিনি আরও বলেন, “মন্ত্রী বলেন ওভারপাস হবে, এক্সপ্রেসওয়ে হবে—কিন্তু সবই শুধু কাগজে। যারা টাকা…
জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নে ৩ দফা দাবিতে ফটক সভা ও বিক্ষোভ মিছিল মোঃ আল হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধি বাংলাদেশ চিনিশিল্প শ্রমিক-কর্মচারী ফেডারেশন ঘোষিত ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নে ফটক সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ এপ্রিল) দুপুরে জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের অস্থায়ী ভবন কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কার্যকরি সভাপতি এবং জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আলী আকতারের সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন এবং জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জায়েদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, জচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের…
জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার সাবেক প্রধান এবং নোবেল শান্তি জয়ী মোহাম্মদ আলবারাদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চরম উন্মাদ বা ‘পাগল’ হিসেবে সমালোচনা করেছেন। শনিবার (৪ এপ্রিল) তিনি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করেছিলেন। আলবারাদি আহ্বান জানান, তারা যেন মার্কিন প্রেসিডেন্টকে পুরো অঞ্চলের জন্য বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে বাধা দেন। আইএইএ-এর সাবেক মহাপরিচালক আলবারাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “উপসাগরীয় দেশগুলোর প্রতি আমার আকুল আবেদন—এই পাগল ব্যক্তি পুরো অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার আগে আপনারা যা করতে পারেন তা করুন।” তিনি আরও লিখেছেন, বিশ্বশান্তি রক্ষার জন্য জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, চীন…
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ অমীমাংসিত থাকায় টাইব্রেকারে খেলা হয়। সেখানে বাংলাদেশের তরুণ ফুটবলাররা স্নায়ুচাপ সামলে ৪-৩ গোলে ভারতের বিরুদ্ধে বিজয় অর্জন করে। এ জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বার সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা বাংলাদেশ দলে আসে। অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভারতের বিপক্ষে এই বীরত্বপূর্ণ জয়ের মধ্য দিয়ে আমাদের যুব খেলোয়াড়রা প্রমাণ করেছে যে কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে যেকোনো শক্তিশালী প্রতিপক্ষকে হারানো সম্ভব। তিনি খেলোয়াড়, কোচ, ম্যানেজার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদের…
মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬ শেষ, সভাপতি ও সম্পাদক পদে জয় এমদাদুল হক খান ও মাহাবুব হোসেন শাকিলের মোঃ রেজাউল করিম জেলা প্রতিনিধি, মাদারীপুর মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬ আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। সভাপতি পদে অ্যাডভোকেট এমদাদুল হক খান ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহাবুব হোসেন শাকিল ১৪১ ভোট পেয়ে আবারও বিজয়ী হয়েছেন। এবারের নির্বাচনে মোট ১৮টি পদের জন্য ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মাহাবুব হাসান সরোজ এবং লাইব্রেরি সম্পাদক পদে গোলাম মোস্তফা দেওয়ান বিনা প্রতিদ্বন্দ্বিতায়…
