Author: দৈনিক নবদিগন্ত

আফজাল মিয়া বিশ্বনাথ প্রতিনিধি বিশ্বনাথে পাওনা টাকা চাইতে গিয়ে বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ হারিয়েছে শাহ আলম নামের এক যুবক। বুধবার (১৫ এপ্রিল) বিকাল আড়াইটার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের ধলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে যেতে চাইলে স্থানীয় জনতা অভিযুক্ত মিজানুর রহমানকে স্থানীয় বৈরাগীবাজার থেকে আটক করে। পরে তার বাড়িতে নিয়ে এসে আটকে থানা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় জনতা মিজানুরকে থানা পুলিশের কাছে সোর্পদ করেন।এরপর হত্যায় ব্যবহৃত কুড়ালসহ মিজানুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। ঘাতক মিজানুর ধলিপাড়া গ্রামের দলিল লেখক (মরির) বশির উদ্দিনের পুত্র। আর নিহত শাহ আলম তাদের পার্শ্ববর্তী খাজাঞ্চী ইউনিয়নের প্রতাপপুর…

Read More

সুমন শাহ্ প্রতিনিধি (ক্রাইম) চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে উজ্জীবিত হয়ে র‌্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। র‌্যাব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে। এ যাবৎ র‌্যাব-১ অসংখ্য সফল অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে এবং মাদক কারবারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখ র‌্যাব-১, উত্তরা, ঢাকা’র একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন ফিফট এলায়েন্স গ্লোবাল ট্রেডিং লিঃ, ৪র্থ ফ্লোর, বিবেক হাইটস ভবন, বাড়ী…

Read More

শহীদুল ইসলাম শহীদ ​সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কাটগড়া হাটে কালোবাজারে তেল বিক্রির দায়ে আব্দুল মতিন নামে এক মাদ্রাসা শিক্ষককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন পাল এই দণ্ডাদেশ প্রদান করেন। এসময় তার বাসা থেকে ১৩ লিটার অবৈধ মজুদকৃত অকটেন জব্দ করা হয়েছে।​অভিযুক্ত আব্দুল মতিন মিঠাপুকুর উপজেলার মাঠের হাট আব্দুল্লাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে কাটগড়া হাটের একটি ভাড়া বাসায় বসবাস করছেন।​স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক আব্দুল মতিন এলাকায় জ্বালানি তেলের কৃত্রিম সংকটের সুযোগ নিয়ে নিজ বাসায় পেট্রোল ও অকটেন মজুদ করে চড়া দামে…

Read More

মো: আল হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাটের কালাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮ টায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ফাতেমাকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এবং সাগরকে মাদক সেবনরত অবস্থায় নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কালাই পূর্বপাড়া গ্রামের আব্দুল আজিজের মেয়ে মোছা: ফাতেমা (২৩) এবং থুপসারা গ্রামের মো: সাহারুলের ছেলে মো: সাগর(২৩)। এ বিষয়ে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই সিরাজুল ইসলাম বলেন,গ্রেফতারকৃত সাগরকে ভ্রাম্যমাণ আদালতে ২১ দিনের জেল এবং ১০০ টাকার জরিমানা করা…

Read More

মো: আল হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধি গোয়ালঘরে আগের মতোই পড়ে আছে কেনা ঘাস, কিন্তু একটি গরুও নেই। এক রাতের ব্যবধানে চুরি হয়ে গেছে পাঁচটি গরু। পরিবারের সদস্যরা যেন বাইরে বেরোতে না পারেন, সে জন্য দরজায় বাইরে থেকে শিকল লাগায় চোরেরা। সোমবার রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক প্রবাসীর বাড়িতে এমন চুরির ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সুসৃষ্টি গ্রামে সৌদিপ্রবাসী মোহসিন আলীর বাড়িতে তাঁর স্ত্রী আটটি গরু লালন–পালন করতেন। দুই সপ্তাহ আগে তিনটি গরু হাটে বিক্রি করা হয়। সোমবার গোয়ালঘরে একটি ষাঁড় ও চারটি বকনা গরু বেঁধে রাখা ছিল। পরদিন খাওয়ানোর জন্য আগেই ঘাস কিনে…

Read More

মো: আল হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের গণেশপুর গ্রামের এক যুবক দীর্ঘদিনের জুয়ার অভ্যাস ত্যাগের ঘোষণা দিয়েছেন। জাহিদুল ইসলাম নামে ওই যুবক প্রায় ২০ বছর ধরে অনলাইনসহ বিভিন্ন ধরনের জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন। নিজের ভুল উপলব্ধি করে বুধবার সকালে তিনি ব্যতিক্রমী এক উদ্যোগ নেন। প্রায় ২০ থেকে ২৫ লিটার দুধ দিয়ে গোসল করে তিনি জুয়া থেকে সরে আসার প্রতীকী ঘোষণা দেন। এ সময় তিনি শপথ করেন, ভবিষ্যতে আর কখনো জুয়ার সঙ্গে জড়াবেন না। পাশাপাশি অন্যদেরও এ ধরনের ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকার আহ্বান জানান।

Read More

মো: আল হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলাসহ ছয় মামলার আসামি ৩ চেয়ারম্যান ও পৌরসভার ২ সাবেক কাউন্সিলরের জামিন না মঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) জয়পুরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি আদালত-১ এ আদেশ দেন। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী। ৬ আসামিকে পুলিশ পাহারায় জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার আসামিরা হলেন- জয়পুরহাট সদরের দোগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুল আলম সুমন, পাঁচবিবির কুসুম্বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিহাদ মন্ডল ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম পিন্টু চৌধুরী, জয়পুরহাট পৌর সভার সাবেক কাউন্সিলর দেওয়ান ইকবাল হোসেন…

Read More

মো: আল হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধি বর্ণাঢ্য আয়োজনে জয়পুরহাটে জনপ্রিয় টেলিভিশে একুশে টিভির বর্ষপূর্তি উদযাপন হয়েছে। ২৬ বছর শেষ করে ২৭ বছরে পদার্পণ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে জয়পুরহাট প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, নাগরিক পার্টি এনসিপির জেলা সহকারী সেক্রেটারী মো:ওমর আলী বাবু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন,জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক (আনু), জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি…

Read More

মো: আল হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধি মঙ্গলবার জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ পহেলা বৈশাখ উপলক্ষে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আনন্দ শোভা যাত্রা বের করা হয়। শোভা যাত্রায় জেলা প্রশাসন, বিএনপিসহ অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহন করেন। পরে কালেক্টরেট মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু,…

Read More

মো: আল হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাটে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধ, জ্বালানি তেলের সরবরাহে স্বচ্ছতা আনতে এবং জনভোগান্তি কমাতে এ উদ্যোগ নিয়েছে প্রশাসন। রবিবার বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক আল মামুন মিয়া। জেলা প্রশাসক বলেন, ‘আজ থেকে জেলার সব তেলের পাম্পে ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। জ্বালানি খাতের আধুনিকায়ন এবং গ্রাহকসেবা নিশ্চিত করতে এই অ্যাপটি একটি মাইলফলক হয়ে থাকবে। এর মাধ্যমে জ্বালানি তেলের সরবরাহ করার নিয়ম স্বচ্ছ এবং ডিজিটাল তদারকির ফলে অনিয়ম রোধ করা সম্ভব…

Read More