মোঃ রেজাউল করিম জেলা প্রতিনিধি, মাদারীপুর। মাদারীপুর জেলার ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর মেলকাই এলাকায় আজ রোববার আনুমানিক বিকেল সাড়ে ৪টার দিকে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আকস্মিক অগ্নি’কাণ্ডের ঘটনা ঘটেছে। চলন্ত অবস্থায় বাসের ভিতরে শর্টসার্কিটের ঘটণা ঘটলে আ’গুনের সূত্র:পাত হয়। বাসটি জ্বলন্ত অবস্থায় থাকায় মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে বলে জানা যায়। এই ঘটনায় এলাকায় আত’ঙ্ক সৃষ্টি হয়। উপস্থিত থাকা সাধারণ মানুষের দেয়া তথ্য মতে জানা যায় বাসটিতে আ’গুন লাগার সাথে সাথে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই দুর্ঘট’নার ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যা’নজটের সৃষ্টি হলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে ফায়ার সার্ভিসের…
Author: দৈনিক নবদিগন্ত
মো: আল হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধি জুলাই সনদের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল জুলাই সনদের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪টায় শহরের ডক্টর আবুল কাশেম ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে জুলাই সনদের রায় বাস্তবায়ন না হওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে এই রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। বক্তারা আরও বলেন,…
মো: আল হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধি কালাইয়ে গরু চুরির মামলায় বিএনপি নেতা ফিরোজ গ্রেপ্তার জয়পুরহাটের কালাইয়ে গরু চুরির মামলায় ফিরোজ আহম্মেদ নামে পুনট ইউনিয়ন ওয়ার্ড বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে দেওগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফিরোজ আহম্মেদ মন্ডল (৪৭) উপজেলার পুনট ইউনিয়নের দেওগ্রামের মৃত মোহাতাব আলীর ছেলে ও একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর রাতে কালাইয়ের বেগুনগ্রামের জনৈক গৃহবধূর গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়। এরমধ্যে ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের…
মো: আল হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক নারীকে হত্যার পর ধানখেতে লাশ পুঁতে রাখার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত নারীর স্বামী পলাতক রয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলেরঘাট এলাকায় স্থানীয়রা ধানখেতে অর্ধপোতা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত আশুরা বেগম (৪৫) বিলেরঘাট এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি একাধিকবার বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং সর্বশেষ বাবলু হোসেন নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, ঘটনার দিন দুপুরে আশুরা বেগমকে তার স্বামীর…
মো: আল হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাট সদর উপজেলার ৭ নম্বর বম্বু ইউনিয়নের হানাইল মন্ডলপাড়া গ্রামে এক পরিবারের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে গরু বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, স্থানীয় বাসিন্দা মো. শাহজাহান আলী মন্ডলের ছোট ছেলেকে ঢাকায় পাঠানোর সুযোগে তার মালিকানাধীন একটি গরু বিক্রি করা হয়। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান আলীর স্ত্রীর মৃত্যুর পর তার তিন সন্তান বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে। পরবর্তীতে তিনি পুনরায় বিয়ে করলে পারিবারিক সম্পর্কে টানাপড়েন দেখা দেয় বলে অভিযোগ করেন এলাকাবাসী। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, ছোট ছেলের গরুটি তার অনুপস্থিতিতে কম দামে বিক্রি করা হয়েছে…
মো: আল হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাটের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে লিফটে ওঠাকে কেন্দ্র করে রোগীর স্বজন ও হাসপাতালের কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষই থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে। জানা যায়, গত ৭ এপ্রিল সদর উপজেলার নারায়ণপাড়া এলাকার রোগী এরফান আলী তার ছেলে আরিফসহ পরিবারের সদস্যদের নিয়ে হাসপাতালের লিফটে তৃতীয় তলায় যাওয়ার চেষ্টা করেন। এ সময় লিফট অপারেটর শিহাব কারিগরি ত্রুটির কারণে লিফট তৃতীয় তলায় থামবে না বলে জানালেও তারা লিফটে উঠে পড়েন। এ নিয়ে লিফটের ভেতরেই অপারেটর ও রোগীর স্বজনদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়, যা এক…
মো: আল হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাটের পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে, যা স্থানীয় কৃষকদের জলাবদ্ধতা সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ২টায় প্রায় ৪১ লাখ টাকা ব্যয়ে উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর খোদ্দরশুল ঝিনাইগাড়ী এলাকায় সোনামনু মাস্টারের জমি থেকে জীবনপুর অভিমুখে প্রায় ১৮০০ মিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক, বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক, ইউপি সদস্য কাওসার হোসেন…
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী এই দুই আসনে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্দেশনা অনুযায়ী, নির্বাচনী এলাকার সব তফসিলি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়সহ শাখা ও উপশাখা বন্ধ থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর আওতায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকাগুলোর সব আর্থিক প্রতিষ্ঠানের শাখা, ব্যবসাকেন্দ্র ও বুথও বন্ধ থাকবে। এ নির্দেশনা আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ অনুযায়ী জারি করা হয়েছে।
আফ্রিকার প্রধান ফুটবল প্রতিযোগিতা আফ্রিকা কাপ অব নেশনস (আফকন)-এর বাছাইপর্বে অংশ নেওয়ার সময় ইরিত্রিয়ার ৭ জন ফুটবলার দেশে ফেরেননি। ২০০৮ সালের পর দীর্ঘদিন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে না পারায় ইরিত্রিয়ার দল প্রায়ই কম খেলোয়াড় নিয়ে খেলে। ১৮ বছর পর ২০২৭ সালের আফকন খেলার লক্ষ্য নিয়ে তারা বাছাইপর্বে অংশ নেয়। ২৫ মার্চ প্রথম লেগে ২-০ এবং ৩১ মার্চ দ্বিতীয় লেগে ২-১ গোলে এসওয়াতিনিকে হারানোর পর ফুটবলাররা পলাতক হয়। জাতীয় দলের কোচ হিশাম ইয়াকান জানিয়েছেন, পলাতকরা মূলত বদলি খেলোয়াড়। তিনি মনে করেন, তারা আর ফুটবল চালিয়ে যাবে না এবং ধনী দেশে অর্থনৈতিক সুযোগ খুঁজবে। ইরিত্রিয়ার অনুর্ধ্ব-২০ দল থেকেও আগে এমন ঘটনা ঘটেছে।…
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও পেশাদার কাঠামোয় পরিচালনার ব্যাপারে কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিসিবি কোনো ব্যক্তিগত নিয়ন্ত্রণের জায়গা নয় যেখানে পছন্দমতো কমিটি বসানো যাবে। বুধবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। জুলাই গণআন্দোলন সংশ্লিষ্ট একটি বিলের ওপর আলোচনার সময় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বিসিবির বর্তমান কাঠামো পরিবর্তন নিয়ে সমালোচনা করলে তার জবাবে মন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা প্রভাব খাটিয়ে দেশের বিভিন্ন জেলা কমিটিকে নিয়ন্ত্রণে নিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একতরফাভাবে ক্রিকেট বোর্ড পরিচালনা করা হয়েছিল। তিনি…
