রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে রবিউল ইসলাম এবং মহেশ চন্দ্র নামে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮ টায় ভূল্লী থানার এস আই জাকিউল এর নেতৃত্বে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে বোর্ড অফিস বাজারে পার্শ্ববর্তী এলাকায় কলাবাগানের ভিতর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা আনিছুর রহমান এর ছেলে রবিউল ইসলাম (২৮) এবং মৃতঃ শ্রী বিমল চন্দ্রের ছেলে মহেশ চন্দ্র (৩৭) ।
Author: দৈনিক নবদিগন্ত
ভোলা প্রতিনিধি: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদের স্পিকার হিসেবে সরকারি ও বিরোধী উভয় দলের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা খুবই কঠিন হলেও তিনি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ভোলার লালমোহন উপজেলা পরিষদ হলরুমে লালমোহন নাগরিক ফোরামের আয়োজনে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিন দিনের সরকারি সফরে ভোলায় এসে তিনি এ অনুষ্ঠানে অংশ নেন। স্পিকার বলেন, তিনি বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করলেও দলের প্রাথমিক সদস্য হিসেবে রয়েছেন। তবে স্পিকার হিসেবে নির্দলীয় অবস্থান বজায় রাখতে তিনি আগ্রহী। তিনি বলেন, “সংসদের স্পিকার নির্দলীয় থাকেন, তাই আমি নিরপেক্ষভাবেই দায়িত্ব পালনের চেষ্টা…
আব্দুল আজিজ নওগাঁ প্রতিনিধি নওগাঁর পত্নীতলায় আমগাছ থেকে হাসান মিয়া ওরফে বাবু (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার আকবরপুর ইউনিয়নের উস্টি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসান ওই গ্রামের মোঃ রফিকুল ইসলাম শম্ভুর ছেলে। ঘটনার বিবরণ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাসান ও হোসাইন ছিলেন জমজ দুই ভাই। প্রতিদিনের মতো বুধবার রাতেও হাসান নিজ ঘরে ঘুমাতে যান। তবে সকালে পরিবারের সদস্যরা বাড়ির পাশের একটি আমগাছে তার মরদেহ ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। এলাকায় শোকের ছায়া একই সাথে বড় হওয়া দুই…
মো: আল হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাটে কছিমন নেছা নার্সিং ইন্সটিটিউটের উদ্যোগে দিনব্যাপী খাদ্য ও পুষ্টি মেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬/৪/২০২৬) সকালে ইন্সটিটিউট প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন স্টলে স্বাস্থ্যকর খাদ্য, পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার, সুষম খাদ্য তালিকা এবং রোগ প্রতিরোধে পুষ্টির গুরুত্ব তুলে ধরা হয়। শিক্ষার্থীরা নিজ নিজ স্টলে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার প্রদর্শন করে এবং দর্শনার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য প্রদান করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী মেলায় অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে সুস্থ জীবনযাপনের জন্য সঠিক পুষ্টি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি।…
ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় গিয়াস উদ্দিন নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে উপজেলার দক্ষিণ খাসেরহাট বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তার মরদেহ পাওয়া যায়। নিহত গিয়াস উদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আব্দুল মুনাফের ছেলে। স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৪ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে গাড়ি ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তজুমদ্দিন উপজেলার দক্ষিণ কেয়ামুল্যা গ্রামের মো. কাশেম ও তার ছেলে আব্বাস, শাকিল ও আকবরসহ একই এলাকার দাদু মিয়ার ছেলে মিরাজ মিলে গিয়াস উদ্দিনের ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর…
মো: আল হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাট- ১ (সদর-পাঁচবিবি) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর জননেতা মোঃ ফজলুর রহমান সাইদ এমপি’র পক্ষ থেকে জয়পুরহাট পৌরসভার কমিউনিটি পুলিশ সকল সদস্যদের মাঝে বৈশাখী উপহার গামছা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুহাঃ হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের আমীর(ভারপ্রাপ্ত) মাওঃ সাইদুর রহমান, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাঃ পরিচালক ইঞ্জি. মোঃ আব্দুল বাতেন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি ইঞ্জিঃ গোলাম মর্তুজা, পৌর কর্মকর্তা ও কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ।
শহীদুল ইসলাম শহীদ সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ ফরিদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হরিপুর ইউনিয়নের চর চরিতাবাড়ী গ্রামের মোঃ আবু তালেব (পিতা: মৃত ফয়জার রহমান) তার সহযোগী এরসাদ আলী (পিতা: শামছুল), আল আমিন (পিতা: মৃত ছক্কু) তাঁরা আমজাদ হোসেনের ড্রেজার মেশিন ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। এর ফলে আশপাশের আবাদি জমি ও বসতভিটা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানা যায়।ভুক্তভোগী ফরিদুল ইসলাম জানান, এ বিষয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি…
মো: আল হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাটে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার। এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা ক্রিড়া অফিসার গৌতম কুমার সরকার,জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, প্রাইম ব্যাংক জয়পুরহাট শাখার ব্রাঞ্চ ম্যানেজার শামীম হোসেন উপস্থিত ছিলেন। ৭ দিনব্যাপী এ আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। উদ্বোধনী দিনে রামদেও বাজলা স্কুল বনাম খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে গ্রুপ পর্বের প্রথম…
মোঃ হাবিবুর রহমান চন্দ্রগন্জ উপজেলা প্রতিনিধি আলহাজ্জ ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া ও মিলাদ মাহফিল আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সকাল ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আয়োজন শুরু হয়। এরপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ এবং স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করা হয়। অনুজ শিক্ষার্থীরা বিদায়ী আপুদের ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানায়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। প্রধান শিক্ষক…
মোঃ ইয়াসিন আরাফাত স্টাফ রিপোর্টার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় নিউ মার্কেটের ব্যবসায়ীদের ওপর হামলা ও অবৈধ দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের মসজিদ মার্কেট এলাকায় মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে ব্যবসায়ী রাজুর সঙ্গে মনু নামে এক তরমুজ বিক্রেতার বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় কসমেটিক্স ব্যবসায়ী মামুন, আইডিয়াজ কম্পিউটারের ইয়াসিন এবং রাজু টেলিকমের মালিক রাজুসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত ইয়াসিনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। বিকেলে নিউ মার্কেটের ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা অভিযোগ করেন, অবৈধভাবে জায়গা দখলের চেষ্টা করা হলে বাধা দিতে…
