Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Friday, October 16
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | জাতীয় | চাঁপাইনবাবগঞ্জে অ্যাপভিত্তিক তেল বিক্রি চালু

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপভিত্তিক তেল বিক্রি চালু

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত08/04/2026 জাতীয় No Comments2 Mins Read
চাঁপাইনবাবগঞ্জে অ্যাপভিত্তিক তেল বিক্রি চালু
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের উদ্যোগে অ্যাপভিত্তিক জ্বালানি তেল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ফিলিং স্টেশনে অনিয়ম ও কালোবাজারি ঠেকাতে নতুন এই পদ্ধতি চালু করা হয়েছে।

বুধবার সকাল থেকে শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার কয়েকটি পাম্পে পরীক্ষামূলকভাবে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে এবং এতে চালকদের মধ্যে সন্তুষ্টি দেখা গেছে।

জেলা প্রশাসন জানায়, নির্দিষ্ট নীতিমালা মেনে পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ করা হবে। মোটরসাইকেল চালকদের ডিজিটাল নম্বরপ্লেট, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন কাগজপত্র সঙ্গে রাখতে হবে। অ্যাপের মাধ্যমে এসব তথ্য যাচাই করে তেল সরবরাহ করা হবে, অন্যথায় তেল দেওয়া হবে না।

নতুন ব্যবস্থায় প্রতিটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী তেলের তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করা হবে। একবারে সর্বোচ্চ ৫০০ টাকার তেল নেওয়া যাবে এবং একবার তেল নেওয়ার পর পাঁচ দিনের মধ্যে অন্য কোনো পাম্প থেকে তেল নেওয়া যাবে না।

নির্ধারিত সময়ের আগে আবার তেল নেওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্ট যানবাহনটি অ্যাপে ব্লক করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য আগের দিন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সির সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পাম্প মালিকরা উপস্থিত ছিলেন।

একইভাবে শিবগঞ্জ উপজেলায় পাম্প মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে পৃথক বৈঠক করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ। সেখানে নিবন্ধন প্রক্রিয়া ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়গুলো আলোচনা করা হয়।

শিবগঞ্জ প্রশাসন জানায়, দাদনচক হলমোড় এলাকার একটি পাম্পে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য পাম্পেও তা সম্প্রসারণ করা হবে।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই উদ্যোগ তেল বিক্রিতে স্বচ্ছতা আনবে এবং অনিয়ম কমাবে। শিবগঞ্জের ভারপ্রাপ্ত ইউএনও জানান, এতে গ্রাহকদের ভোগান্তি কমবে এবং পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরে আসবে।

প্রশাসন সকল মোটরসাইকেল চালককে প্রয়োজনীয় কাগজপত্রসহ পাম্পে আসার এবং নতুন ব্যবস্থাকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

জ্বালানি সংকট তেল বিক্রি মধ্যপ্রাচ্য

Keep Reading

1 Min Read

পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

1 Min Read

সাপাহারে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ও পূজা উদযাপন ফ্রন্টের নবগঠিত কমিটির পরিচিতি সভা

2 Mins Read

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা: দুই আসামির যাবজ্জীবন

Add A Comment
Leave A Reply

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.