শাহাদাত হোসেন রাসেল নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শকে মোঃ আকাশ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৮ই এপ্রিল (শনিবার) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের বশির উল্লাহ রোড় এলাকায় এ দূর্ঘটনা দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ডেকোরেটরের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আকাশ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। নিহত মোঃ আকাশ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাখাল ব্যাপারীর বাড়ির মহি উদ্দিনের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা কর্মস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
Author: দৈনিক নবদিগন্ত
মোঃ হাবিবুর রহমান চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে চাঁদাবাজি এবং এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে ইউনিয়ন যুবদলের গুরুত্বপূর্ণ এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার নাম জালাল আহম্মদ, যিনি চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বরত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর হাইকমান্ডের নির্দেশে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানা গেছে, জালাল আহম্মদের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কমিটি বহিষ্কারাদেশের পাশাপাশি দল থেকে কয়েকটি কঠোর নির্দেশনা জারি করা হয়েছে, জালাল আহম্মদকে এখন থেকে দলীয় কোনো প্রকার কর্মকাণ্ডে জড়িত না থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় কোনো নেতা বা…
খুলনা প্রতিনিধি খুলনা নগরীতে মো. ইমরুল (২৬) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ এপ্রিল) দুপুর প্রায় ১টা ৫০ মিনিটে সোনাডাঙ্গা মডেল থানার গোবরচাকা এলাকার ভাজা আলা গলিতে এ ঘটনা ঘটে। আহত ইমরুল ওই এলাকার বাসিন্দা কামাল শেখের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সোনাডাঙ্গা থানার এসআই নাদিম মাহমুদ জানান, ঘটনাটি নিশ্চিত হওয়া গেছে। হামলার কারণ এবং জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এরশাদ রানা কুমিল্লা শুক্রবার (১৭এপ্রিল) রাতে তৌহিদুল আনোয়ার অফিসার ইনচার্জ,কোতয়ালী মডেল থানা-এর নির্দেশে আইসি, ছত্রখিল পুলিশ ফাঁড়ির নেতৃত্বে কোতয়ালী মডেল থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় ।অভিযানে কোতয়ালী মডেল থানাধীন ৫নং পাঁচথুবি ইউনিয়নের শালধর গ্রামের টিক্কারচর ব্রীজের উত্তর পাশে অভিযান চালিয়ে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদুল হাসান মাসুক (মাদক ব্যবসায়ী) কে গ্রেফতার করা হয়।গ্রেফতারের সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দকৃত ইয়াবাগুলো বিধি মোতাবেক সিলগালা করা হয়।গ্রেফতারকৃত আসামি মাহমুদুল হাসান মাসুক একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান…
হাবিবুর রহমান চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম। দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর সময়োপযোগী ও কৌশলী পদক্ষেপের ফলে এলাকায় অপরাধ প্রবণতা যেমন কমেছে, তেমনি পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভরসা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওসি মোহাম্মদ মোরশেদ আলম যোগদানের আগে থানায় দালাল চক্রের ব্যাপক প্রভাব ছিল। তিনি দায়িত্ব নেওয়ার পরপরই থানার ফটক সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেন এবং দালালের দৌরাত্ম্য চিরতরে বন্ধ করেন। এখন যেকোনো ভুক্তভোগী সরাসরি ওসির কক্ষে গিয়ে নিজের সমস্যার কথা জানাতে পারেন। তাঁর…
আব্দুল আজিজ নওগাঁ জেলা প্রতিনিধি গতকাল্য ১৭ এপ্রিল ২০২৬ বিকেলে নওগাঁর বদলগাছী থানায় ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণীর এক শিশুকে ধ*র্ষণের এবং ৮ বছর বয়সী অপর এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগ পাওয়া যায় । এই ঘটনায় প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর বাবা। বর্তমানে ধ*র্ষণের শিকার শিশুটি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অভিযোগে পাওয়া যায় ঘটনাটি ঘটেছে উপজেলার কোলা ইউনিয়নের হুদ্রাকুড়ি গ্রামে। অভিযুক্ত ব্যক্তির নাম মোঃ আব্দুস সাত্তার (৬০)। তিনি একই গ্রামের মৃত কাদির উদ্দিন সরদারের ছেলে। অভিযোগে বলা হয় প্রতিবেশী বৃদ্ধ আব্দুস সাত্তার বিস্কুট ও আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কিছুদিন পূর্বে দিন পূর্বে চতুর্থ…
আখতারুজ্জামান মিলন রংপুর বিভাগীয় ব্যুরো রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ বিশেষ অভিযানে চোরকে গ্রেফতার এবং চুরি যাওয়া একটি ব্যাটারিচালিত মিশুক অটোরিক্সা উদ্ধার করতে সক্ষম হয়েছে। ১৫ এপ্রিল বিকাল আনুমানিক ০৪:০০ ঘটিকায় কোতয়ালী থানাধীন (১৭ নং ওয়ার্ডের) ভগিবালাপাড়া সবুজবাগ এলাকায় নিলুফার ইয়াসমীনের বসতবাড়ির গ্যারেজ হতে অজ্ঞাত ব্যক্তি একটি ব্যাটারিচালিত মিশুক অটোরিক্সা (লাইসেন্স প্লেট নং- রসিক-৪৯১২) ও ০৪টি নতুন পানির ব্যাটারীসহ মোট আনুমানিক ১,১১,০০০/- (এক লক্ষ এগারো হাজার) টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা নং-৩১, জিআর-১২৯, তারিখ-১৭/০৪/২০২৬ খ্রি., ধারা-৩৮০ পেনাল কোড, ১৮৬০ মূলে মামলা রুজু করা হয়। মামলার তদন্তভার অত্র থানার এসআই (নিরস্ত্র) মোঃ শাহীনুর রহমান…
উজ্জ্বল রায় জেলা প্রতিনিধি (নড়াইল) নড়াইলে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার। নড়াইল সদর উপজেলায় পাওনা টাকা না পেয়ে হামলা চালিয়ে বসতঘরের টিন ও আসবাবপত্র খুলে নেওয়ার অভিযোগ উঠেছে পাওয়নাদারের বিরুদ্ধে। এ ছাড়া গোয়াল ও রান্নাঘরের চালা খুটি এবং বেড়া খুলে নেওয়া হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে বিছালী ইউনিয়নের রুখালী গ্রামে সরেজমিনে গেলে ভুক্তভোগী জাফর শিকদার ও তার পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানায়, গত বুধবার (১৫ এপ্রিল) রুখালী গ্রামে জাফর শিকদারের ছেলে জাহিদ শিকদার একই গ্রামের কয়েকজনের কাছ থেকে বিভিন্ন সময় টাকা ধার নেন। পাওনাদাররা টাকা ফেরত চাইলে তিনি সময়ক্ষেপণ করতে থাকেন। এক…
শাহাদাত হোসেন রাসেল নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় ৬০ পিস ইয়াবাসহ রবিন (১৪) নামের এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামারপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক রবিন ওই এলাকার সালাউদ্দিনের ছেলে। স্থানীয়দের অভিযোগ, তার বাবা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয় সূত্র জানায়, সন্দেহজনক আচরণ দেখে এলাকাবাসী রবিনকে আটক করে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে মাদকসহ কবিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কবিরহাট থানার পুলিশ পরিদর্শক মাহদুদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে কিশোরকে থানায় আনা হয়েছে।…
এরশাদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ নিজেই ঠিকাদার,নিরবে নিভৃতে করে যাচ্ছেন দূর্নীতি।গত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুযায়ী সরকারের ত্রাণও পূনর্বাসন দপ্তর থেকে এই উপজেলার জন্য বরাদ্দকৃত প্রকল্পের সংখ্যা ছিল ৬৬টি।তার মধ্যে টিআর বাবদ ২কোটি ১৫লাখ ৫৭হাজার ৯৭৪টাকা ও কাবিটা বাবদ ২কোটি ৯১লাখ ৬১হাজার ৬৬১টাকা,খাদ্য শস্য গম/চাল প্রথম পর্যায়ে ২২০টন ও দ্বিতীয় পর্যায়ে ১২৬টন।যার মূল্য ১৩লাখ ৮৪হাজার টাকা। তারমধ্যে উপজেলা কমিটির ২০% রিজার্ভে থাকা ৫টি প্রকল্প বাবদ ১৯লাখ ৩১হাজার ৮৫৫টাকার কোনো হদিস মিলছে না।প্রকল্প সমুহের ক্রমিক নং-৫ অনুযায়ী আনসার ক্যাম্প এর পিছনের পুকুর সংস্কারও পার রক্ষাকরণের উন্নয়ন বাবদ ৩লাখ টাকার বরাদ্দ ,সেখানে মাত্র…
