মোঃ আব্দুর রাজ্জাক বিশেষ প্রতিনিধি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় শিশুদের প্রাণঘাতী হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে শুরু হয়েছে বিশেষ টিকাদান ক্যাম্পেইন। সোমবার (২০এপ্রিল)সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী,ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন।তারা বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। নিয়মিত টিকাদানের মাধ্যমে এসব রোগ প্রতিরোধ সম্ভব। ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মো:আলী হোসেন শাহ জানান, নির্ধারিত বয়সসীমার সব শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হবে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান…
Author: দৈনিক নবদিগন্ত
শাহাদাত হোসেন রাসেল নোয়াখালী প্রতিনিধি: “সব শিশুদের টিকা দিবো, হাম-রুবেলা রোধ করবো” এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬। সোমবার (২০ এপ্রিল) সকালে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বসুরহাট অক্সফোর্ড স্কুল এন্ড কলেজে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শওকত আল ইমরান ইমরোজ, ডাঃ আব্দুল আহাদ, ডাঃ আব্দুল কাদের রাহীম। অনুষ্ঠানে আরো উপস্থিত…
নিজস্ব প্রতিবেদক আলীকদম (বান্দরবান): বান্দরবানের আলীকদম উপজেলায় তামাক পাতা পোড়ানোর চুল্লি (তন্ডুল) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার (২০ এপ্রিল) দুপুরে ২নং চৈক্ষ্যং ইউনিয়নের সিদ্দিক কারবারি পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। এতে চুল্লিতে থাকা ৩০০ কেজির বেশি তামাক পাতাসহ প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে সিদ্দিক কারবারি পাড়ার বাসিন্দা মোঃ ইসমাইল হোসেনের বাড়ির সামনের নিজস্ব তামাক পোড়ানোর চুল্লিতে আগুন লাগে। তামাক পাতা শুকানোর জন্য চুল্লিতে ব্যবহৃত নিজস্ব আগুন থেকেই দুর্ঘটনাবশত এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন বাঁশ ও টিনের তৈরি পুরো চুল্লি ঘরে ছড়িয়ে পড়ে।…
মোঃ আলমগীর হোসাইন স্টাফ রিপোর্টার: কুড়িগ্রাম জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আওতায় জেলার ৯টি উপজেলার মোট ১ হাজার ৮১৫টি কেন্দ্রে শিশুদের এই প্রতিষেধক টিকা প্রদান করা হচ্ছে। মারাত্মক সংক্রামক ব্যাধি হাম এবং জন্মগত ত্রুটি সৃষ্টিকারী রুবেলা নির্মূলের লক্ষ্যে এই বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট বয়সসীমার সকল শিশুকে এই টিকার আওতায় আনা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মোট কেন্দ্র: ১,৮১৫টি (স্থায়ী ও অস্থায়ী)। সময়সীমা: ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে কার্যক্রম চলবে বিকেল পর্যন্ত। প্রতিটি…
জ্জ্বল রায় নড়াইল নড়াইলে সরদার ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু। নড়াইল সদর উপজেলায় পাম্প থেকে ডিজেল নিয়ে ফেরার পথে অসুস্থ হয়ে লাভলী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাছিমদিয়া সরদার ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে তিনি অসুস্থ হন, পরে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। লাভলী বেগম পেশায় কৃষাণী ও গৃহিণী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও মৃতের স্বজন সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী লাভলী বেগম সোমবার সকালে শহরের মাছিমদিয়ায় সরদার ফিলিং স্টেশনে ডিজেল আনতে যান। লাইনে দাঁড়িয়ে…
মো. রেজাউল করিম আলীকদম (বান্দরবান) প্রতিনিধি বান্দরবানের আলীকদম উপজেলায় শিশুদের সংক্রামক রোগ প্রতিরোধে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার ১নং সদর ইউনিয়নের অংবাইঅং পাড়াকেন্দ্রে এক শিশুকে টিকা প্রদানের মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়। সকাল ১০টা ৩০ মিনিটে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম। তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের এই মহতী উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং নির্দিষ্ট বয়সী সকল শিশুকে টিকার আওতায় আনার নির্দেশনা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ। এছাড়া…
মোঃ আলমগীর হোসাইন স্টাফ রিপোর্টার: কুড়িগ্রাম সদর উপজেলার চর সিতাইঝাড় গ্রামে চলাচলের গুরুত্বপূর্ণ একটি রাস্তা কেটে জোরপূর্বক পুকুর খননের অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তি- মোঃ কামাল হোসেন ও তাইজুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেও এখনো কোনো প্রতিকার পাননি ভুক্তভোগীরা। বরং প্রতিবাদ করায় তাদের হুমকি ও গালিগালাজের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় মিলপাড়া গ্রামের নুর আলীর সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। প্রায় আট বছর ধরে বিষয়টি আদালতে বিচারাধীন। একাধিকবার গ্রাম্য সালিসের মাধ্যমে বিরোধ মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। অভিযোগ রয়েছে, প্রভাব ও পেশিশক্তির জোরে…
মো. রেজাউল করিম আলীকদম (বান্দরবান): পার্বত্য ও জঙ্গলাকীর্ণ অঞ্চলে সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা বাড়াতে বান্দরবানের আলীকদম সেনানিবাসে নবনির্মিত ‘আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল’-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (১৯ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শনিবার (১৮ এপ্রিল) সেনাপ্রধান আলীকদম সেনানিবাস পরিদর্শনের সময় এই বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, দেশের সমতল এলাকার পাশাপাশি দুর্গম পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ অঞ্চলে দক্ষতার সঙ্গে আভিযানিক কার্যক্রম পরিচালনার জন্য সেনাসদস্যদের বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন। এই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। তিনি আরও জানান, এ স্কুলের প্রশিক্ষণের মাধ্যমে সেনাসদস্যরা প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালনের জন্য…
মো. আল-মাহফুজ শাওন খুলনা: খুলনা নগরীর ২১ নম্বর ওয়ার্ডের গ্রীনল্যান্ড আবাসিক এলাকায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোররাত ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সুমন নামে এক যুবককে আটক করেছে। আহতরা হলেন—ঝুমুর আক্তার (২৬), হাসিব শেখ (২০) ও আসলাম গাজী (৩৫)। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জোড়াগেট এলাকার গ্রীনল্যান্ড আবাসিকের একটি বস্তিতে ভোরে ৫-৬ জন সশস্ত্র ব্যক্তি প্রবেশ করে। তারা প্রথমে ভুক্তভোগীদের মারধর করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুমন…
মো. আল-মাহফুজ শাওন খুলনা: যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় খুলনায় মোট ২৬ হাজার ৭০০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, যা গত বছরের তুলনায় কিছুটা কম। মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে এ পরীক্ষা শুরু হবে। জেলায় একাধিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখযোগ্য কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে—জিলা স্কুল, মুহসীন মাধ্যমিক বিদ্যালয়, পাবলিক কলেজ, নৌবাহিনী স্কুল, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, সোনাডাঙ্গা কলেজিয়েট স্কুল, কেডিএ খানজাহান আলী স্কুল, ক্যান্টনমেন্ট পাবলিক মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।…
