Author: দৈনিক নবদিগন্ত

আব্দুল আজিজ নওগাঁ জেলা প্রতিনিধি নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যার এক রোমহর্ষক ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে একই পরিবারের দুই শিশুও রয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এই নৃশংস হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান। ঘটনার বিবরণ স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাতকরা রাতের কোনো এক সময়ে ঘরে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সকালে প্রতিবেশীরা বাড়িতে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের নাম-পরিচয় বিস্তারিত যাচাই করা হচ্ছে। পুলিশের বক্তব্য নিয়ামতপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান: “আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছেছি। দুই শিশুসহ একই পরিবারের…

Read More

মোঃ হাবিবুর রহমান মোল্লা উপজেলা প্রতিনিধি চন্দ্রগঞ্জ ইউনিয়নের সকল এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন সমাজসেবক ও স্থানীয় জনপ্রিয় ব্যক্তি কামরুল হাছান টিটু। আসন্ন পরীক্ষাকে সামনে রেখে তিনি এক শুভেচ্ছা বার্তায় শিক্ষার্থীদের সফলতা কামনা করেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “এসএসসি ও দাখিল পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষার মাধ্যমেই তারা ভবিষ্যতের পথে একধাপ এগিয়ে যায়। আমি বিশ্বাস করি, আমাদের চন্দ্রগঞ্জের শিক্ষার্থীরা মেধা ও পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করবে।” তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের উচিত আত্মবিশ্বাস ধরে রাখা, নিয়মিত পড়াশোনা করা এবং সুস্থ মানসিকতা বজায় রেখে পরীক্ষায় অংশগ্রহণ করা। ভয় বা দুশ্চিন্তা নয়, বরং সাহস…

Read More

আলমগীর হোসাইন স্টাফ রিপোর্টার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি কর্মসূচির কার্যকারিতা ও বাস্তবায়ন প্রক্রিয়া আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্‌দী আমিন। এছাড়াও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন। সভায় প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরা হয়

Read More

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী অভিযানে হুমায়ুন কবির (৩৬) ও তার স্ত্রী রেবেকা সুলতানা (৩৫) দম্পতিকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিক্তিতে এস আই আবু সাঈদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খঁলিশাকুড়ি পোস্ট অফিস এলাকায় নিজ বাড়ী থেকে ২৬পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়। আটককৃত হুমায়ুন কবির (৩৬) দেবীপুর ইউনিয়নের খঁলিশাকুড়ি পোস্টঅফিস গ্রামের মৃত. গাজী মঈনউদ্দীন সরকারের ছেলে ও হুমায়ুনের স্ত্রী রেবেকা সুলতানা। পুলিশ সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির ও তার স্ত্রী রেবেকা সুলতানা তারা দুইজনেই মাদককারবারী। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী করে আসছে। মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে…

Read More

মোঃ রেজাউল করিম মাদারীপুর জেলা প্রতিনিধি: সংরক্ষিত নারী আসনে হেলেন জেরিন খান মনোনীত হওয়ায় মাদারীপুরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। এ উপলক্ষে শহরের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল বের করা হয় এবং সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নেতাকর্মীরা মিছিল নিয়ে ঘুরে বেড়ান। এ সময় তারা স্লোগান দেন এবং মনোনয়নের জন্য দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান। পরে ডিসি ব্রিজসহ আশপাশের এলাকায় পথচারী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। স্থানীয় নেতাকর্মীরা জানান, হেলেন জেরিন খান দীর্ঘদিন ধরে দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তার এ মনোনয়ন তৃণমূল পর্যায়ে নতুন…

Read More

ডেস্ক রিপোর্ট: দেশব্যাপী শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে। এবার সারা দেশে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা…

Read More

শাহাদাত হোসেন রাসেল নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী নাসিম শাহ এর বিরুদ্ধে ১ লক্ষ টাকা ঘুষ বানিজ্যের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী। ছয়মাস অপেক্ষার পর টাকা ফেরত চাইলে বার বার তারিখ দিয়েও টাকা নাদিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করেন নাসিম শাহ। এবিষয়ে সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী তালেব মোহাম্মদের হাট সমবায় সমিতির সহ-সভাপতি জাকির হোসেন কাঞ্চন। লিখিত অভিযোগ সূত্রে জানাযায়,সমবায় অফিস সংক্রান্ত জমি বিক্রির অনুমোদন নিয়ে দেয়ার কথা বলে তালেব মোহাম্মদের হাট সমবায় সমিতির সহ-সভাপতি জাকির হোসেন কাঞ্চন থেকে সাত…

Read More

মো: আল-মাহফুজ শাওন ত্রয়োদশ জাতীয় সংসদের  সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব  । মনোনয়নপ্রাপ্তরা হলেন—সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা…

Read More

এরশাদ রানা কুমিল্লা সামাজিক যোগাযোগ (ফেইসবুকে) ভাইরাল হওয়ার পর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের গোপালনগর মহিলা আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা ও ইবতেদায়ী শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন ধরাছোঁয়ার বাইরে অবস্থান নেয়। তার হাতে একই মাদরাসার মাধ্যমিক শাখার বাংলা শিক্ষক খায়রুল ইসলাম মারমুখী ও লাঞ্চিতের স্বীকার হয়।এমন ঘটনার সূত্র ধরে শনিবার রাতে জাহাঙ্গীর হোসেন কে একমাত্র আসামী করে চৌদ্দগ্রাম মডেল থানায় একটি মামলা দায়ের করেন- এনটিআরসিএ থেকে আগত শিক্ষক খায়রুল ইসলাম। রবিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন। মামলায় ভুক্তভোগী খায়রুল ইসলাম উল্লেখ করেন,তিনি ওই মাদ্রাসার বাংলা শিক্ষক হিসেবে কর্মরত আছেন। আর জাহাঙ্গীর হোসেন ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা…

Read More

মো: আল-মাহফুজ শাওন খুলনা : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুর। সোমবার (২০ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংরক্ষিত নারী আসনে দলীয় ৩৬ জনের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন, যেখানে তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। এমন মনোনয়নে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকার পর সাম্প্রতিক সময়ে বিএনপিতে যোগ দিয়েই গুরুত্বপূর্ণ এই মনোনয়ন পেয়েছেন সুবর্ণা ঠাকুর। এতে দলের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছেন বলে মনে করছেন তারা। নেতাকর্মীরা বলেন, নতুন নেতৃত্ব আসা স্বাভাবিক হলেও অন্য…

Read More