Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • সখীপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, August 31
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | শিল্প-সাহিত্য | “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক

“শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক

By দৈনিক নবদিগন্ত31/08/2026 শিল্প-সাহিত্য No Comments3 Mins Read
"শব্দতরী"গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

স্টাফ রিপোর্টার:

বাংলা ভাষা ও সাহিত্যের পাশাপাশি ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের গবেষণামূলক চর্চাকে গুরুত্ব দিয়ে প্রকাশিত সাহিত্যপত্রিকা ‘শব্দতরী’-এর প্রথম বর্ষের প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন ও পাঠ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেল চারটায় বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবি মাহমুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি, প্রাবন্ধিক ও গবেষক মতিন বৈরাগী।

মুখ্য আলোচক ছিলেন কবি, প্রাবন্ধিক ও গবেষক আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ‘শব্দতরী’র সম্পাদক কবি, কাব্যসমালোচক ও প্রাবন্ধিক জিয়াউদ্দিন লিটন। অনুষ্ঠানে বক্তব্য দেন পত্রিকাটির সম্পাদনা উপদেষ্টা প্রফেসর খৈয়াম কাদের ও প্রফেসর ড. বেলাল হোসেন, কথাসাহিত্যিক মুজতবা আহমেদ মুরশেদ, কবি হুমায়ুন কবির, কবি ও ‘জলধি’ সম্পাদক নাহিদা আশরাফী, গবেষক ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, কবি মনি হায়দার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিউল গনি, প্রফেসর কাজী লুৎফুননেসা, প্রফেসর শামীম আরা, কবি আব্দুল জলিল, সালেহা চৌধুরী ও শিরিন আক্তার প্রমুখ।

গবেষণা ও মননের আলাদা গুরুত্ব ‘শব্দতরী’র প্রথম সংখ্যার অন্যতম বৈশিষ্ট্য এর গবেষণাধর্মী আয়োজন। কবিতা, গল্প ও প্রবন্ধের পাশাপাশি বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধানমূলক লেখা স্থান পেয়েছে সংখ্যাটিতে। এসব লেখায় শুধু তথ্য উপস্থাপন নয়, বিষয়গুলোর ঐতিহাসিক প্রেক্ষাপট, সামাজিক তাৎপর্য ও সমকালীন প্রাসঙ্গিকতা বিশ্লেষণের চেষ্টা রয়েছে। বাংলা সাহিত্য ও সংস্কৃতির কিছু কম আলোচিত প্রসঙ্গও গবেষণার আলোয় তুলে আনা হয়েছে। ফলে সৃজনশীল লেখার পাশাপাশি পাঠকের চিন্তা ও অনুসন্ধিৎসাকে উসকে দেওয়ার মতো একটি মননশীল পরিসর তৈরির চেষ্টা লক্ষ করা যায়। গবেষণা ও সৃজনশীলতার এই সমন্বয়ই প্রথম সংখ্যাটিকে প্রচলিত সাহিত্যপত্রিকার কাঠামো থেকে কিছুটা আলাদা করেছে।

আলোচনায় বক্তারা বলেন, একটি সাহিত্যপত্রিকার কাজ শুধু কবিতা, গল্প কিংবা সৃজনশীল লেখা প্রকাশে সীমাবদ্ধ নয়। ভাষা, সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতির নানা অনুষঙ্গ নিয়ে অনুসন্ধান এবং সময়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও ভাবনাকে পাঠকের সামনে হাজির করাও সাহিত্যপত্রিকার দায়িত্ব। সে বিবেচনায় ‘শব্দতরী’র গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক।

প্রধান অতিথি মতিন বৈরাগী বলেন, নতুন সাহিত্যপত্রিকার প্রকাশ তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন সেটি প্রচলিত সাহিত্যচর্চার পুনরাবৃত্তি না করে নতুন চিন্তা ও সৃজনশীলতার জায়গা তৈরি করে। ‘শব্দতরী’র প্রথম সংখ্যায় সেই সম্ভাবনার ইঙ্গিত রয়েছে।

মুখ্য আলোচক আমিনুল ইসলাম বলেন, বাংলা ভাষা ও সাহিত্যের ঐতিহ্যের সঙ্গে সমকালীন চিন্তার সংযোগ ঘটানোর যে প্রয়াস ‘শব্দতরী’ নিয়েছে, তা প্রশংসনীয়। গবেষণাধর্মী লেখার পাশাপাশি নবীন ও প্রবীণ লেখকদের সৃষ্টিশীলতাকে একই পরিসরে তুলে ধরার উদ্যোগও গুরুত্বপূর্ণ।

সম্পাদনা উপদেষ্টা প্রফেসর খৈয়াম কাদের ও প্রফেসর ড. বেলাল হোসেন বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে ধারণ করে গবেষণা ও সৃজনশীলতার মান ধরে রাখতে পারলে ‘শব্দতরী’ ভবিষ্যতে নিজস্ব পাঠকপরিসর ও স্বতন্ত্র সাহিত্যিক অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

‘শব্দতরী’র সম্পাদক জিয়াউদ্দিন লিটন বলেন, বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতির বহুমাত্রিক ঐতিহ্য অনুসন্ধানের পাশাপাশি সমকালীন সাহিত্যচিন্তার নতুন ক্ষেত্র তৈরি করাই পত্রিকাটির অন্যতম উদ্দেশ্য। নবীন লেখকদের সৃজনশীলতা ও প্রবীণদের অভিজ্ঞতাকে একই মঞ্চে এনে পারস্পরিক সংযোগ তৈরিরও চেষ্টা থাকবে।

অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় কয়েকজন কবি স্বরচিত কবিতা পাঠ করেন।

আলোচনা শেষে বক্তারা ‘শব্দতরী’র সাহিত্যযাত্রার সাফল্য কামনা করেন। তাঁরা বলেন, বাংলা ভাষা ও সাহিত্যের ঐতিহ্যের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে নতুন লেখক, গবেষক ও চিন্তার বিকাশে মানসম্মত সাহিত্যপত্রিকার ভূমিকা গুরুত্বপূর্ণ।

প্রকাশনা শব্দতরী

Keep Reading

1 Min Read

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

2 Mins Read

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

1 Min Read

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

সিলেট 31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

“শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.