নাজমুল হক সনি সাপাহার (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন’র শুভ উদ্বোধন করা হয়েছে। ২০ এপ্রিল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা, আরিফুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলার সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী বেনু সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু প্রমুখ। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ,স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার,নার্স ও সুধীজন উপস্থিত ছিলেন।
Author: দৈনিক নবদিগন্ত
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা: হামের সংক্রমণ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সিভিল সার্জন আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলায় বিশেষ হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রগুলোতে শিশুদের এ টিকা প্রদান করা হবে।
মোঃ আব্দুর রাজ্জাক বিশেষ প্রতিনিধি: জয়পুরহাটে পূবালী ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী ক্যাশলেস (ডিজিটাল) ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) শহরের পূর্ববাজার কাপড় ব্যবসায়ীদের কার্যালয়ে আয়োজিত এ ক্যাম্পেইনে শাখা ব্যবস্থাপক মোঃ মাহফুজুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি, বগুড়া জোনাল হেড মোঃ দুলাল বারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ববাজার কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আহসান হাবিব, প্রিন্সিপাল অফিসার আব্দুল ওয়ারেশ এবং ব্যবসায়ী প্রতিনিধি সোহেল সিরাজ রুশো। সভায় বক্তারা জানান, পূবালী ব্যাংকের মাধ্যমে দেশের সকল গ্রাহককে ধীরে ধীরে ক্যাশলেস বা ডিজিটাল ব্যাংকিং সেবার আওতায় আনা হবে। এতে ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং গ্রাহকরা সহজেই সেবা গ্রহণ করতে…
রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের ভোগান্তির মধ্যে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছেন রাণীশংকৈল উপজেলার তরুণ উদ্ভাবক রতন মহন্ত। স্বল্প খরচে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে তিনি তৈরি করেছেন ব্যাটারিচালিত মোটরসাইকেল, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। রতন জানান, শুরুতে অনেকেই তার উদ্ভাবন নিয়ে সন্দেহ প্রকাশ করলেও তিনি চেষ্টা চালিয়ে যান। এখন জ্বালানি সংকটের সময়ে তার এই উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে। তার উদ্ভাবন দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয়রা। অনেক মোটরসাইকেল ব্যবহারকারী নিজেদের বাইক ব্যাটারিচালিত ব্যবস্থায় রূপান্তরের আগ্রহ দেখাচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে এটিকে সম্ভাবনাময় বিকল্প হিসেবে দেখছেন অনেকে। স্থানীয় বাসিন্দারা জানান, তেল সংগ্রহে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়,…
মিরাজ হোসেন ভোলা প্রতিনিধি: ভোলায় শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার (১৯ এপ্রিল ২০২৬) সকালে ভোলা সদর উপজেলার চক বাজার এলাকায় কোস্ট গার্ড ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের যৌথ অভিযানে এ সিগারেট উদ্ধার করা হয়। অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টার দিকে কোস্ট গার্ড বেইজ ভোলা এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে একটি দল চক বাজার এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার দুটি গোডাউনে অভিযান চালিয়ে ১৯ হাজার ৪০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১…
মো. আল-মাহফুজ শাওন: সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও শ্রম অধিদপ্তরের সাবেক বিভাগীয় পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠতার সুবিধা নিয়ে নিয়ম লঙ্ঘন করে একাধিক প্রার্থীকে ডিঙ্গিয়ে মিজানুর রহমান বিভাগীয় পরিচালক পদে পদোন্নতি পান। দায়িত্ব পালনকালে বিভিন্ন ব্যক্তিকে অনিয়মের মাধ্যমে পদোন্নতি দেওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আক্তারুল ইসলাম জানান, দীর্ঘ তদন্ত শেষে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি মামলা দায়ের করা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গত ১৬ এপ্রিল আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। এরই মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে সাময়িকভাবে…
মিরাজ হোসেন ভোলা প্রতিনিধিঃ আজ ১৯শে এপ্রিল রোজ রবিবার দুপুর ২.১২ মিনিটের সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছিলেন। তিনি এওয়াজপুর অজুফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এবং দক্ষ ও দায়িত্বশীল ও শিক্ষা প্রশাসক হিসেবে এওয়াজপুর অজুফিয়া আলিম মাদ্রাসাকে এগিয়ে নিতে তিনি নিরলসভাবে কাজ করেছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি এলাকায় একটি সুনাম অর্জন করে এবং অসংখ্য শিক্ষার্থী তাঁর হাত ধরে সুশিক্ষা লাভের সুযোগ পেয়েছে। শিক্ষাক্ষেত্রের পাশাপাশি তিনি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও ছিলেন সুপরিচিত মুখ। বাংলাদেশ জামায়াতে ইসলামি এর মনোনীত প্রার্থী হিসেবে ভোলা-৪ আসনে…
কফিলুর রহমান ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাইকেল র্যালি ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় মাকসুদা আজিজ লাইব্রেরি প্রাঙ্গণ থেকে রঙিন র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো ঘুরে আবার একই স্থানে এসে সমাপ্ত হয়। পরে ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি ও মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির যৌথ উদ্যোগে লাইব্রেরির কনফারেন্স কক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের স্বপ্নদ্রষ্টা রোটারিয়ান অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন, সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ বাবুল আখতার, কাডা সভাপতি লিয়াকত আলীসহ সংগঠনের এডিশনাল চিফ কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরন ও কো-অর্ডিনেটর মুরাদ, প্রিন্স, লিমন, সাজ্জাদ, বেলাল, মিন্টু এবং অন্যান্য স্বেচ্ছাসেবক।…
নাজমুল হক সনি সাপার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে এসএসসি পরীক্ষা ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল রোববার দুপুরের দিকে উপজেলা অডিটোরিয়াম রুমে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। উল্লেখ্য আগামী ২১ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি, দাখিল ও ভোকেশনাল/২৬ পরীক্ষা। উক্ত পরীক্ষা সফলভাবে ও মনোরম সুন্দর পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে কেন্দ্র সচিবদের সাথে সকল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক গণের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম সহ সকল মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষক গণ উপস্থিত…
ভোলা প্রতিনিধি: বোরহানউদ্দিন উপজেলা-এ মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় আঃ কাদের (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই চক্রের সহযোগী সবুজকে দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, আটককৃতদের…
