মো: আল হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাটে রাজনৈতিক প্রভাব ও অর্থের দাপট খাটিয়ে একটি পরিবারকে হয়রানি ও মিথ্যা চুরির মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে জামায়াত নেতা ও আল আমিন বাশনালের স্বত্বাধিকারী আব্দুল আজিজের বিরুদ্ধে। এই অন্যায়ের প্রতিবাদে এবং সঠিক বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শুক্রবার সকালে জয়পুরহাট প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. তারেক হাসান (মিঠু)।লিখিত বক্তব্যে তারেক হাসান মিঠু জানান, অভিযুক্ত আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে তার পরিবারের ওপর বিভিন্নভাবে অত্যাচার চালিয়ে আসছেন। মিঠুর মা জয়পুরহাট জেনারেল হাসপাতালে আয়া পদে চাকরি করতেন, অভিযুক্ত আব্দুল আজিজ তার মাকে মানসিকভাবে নির্যাতন করে সেই বেতনের টাকা আত্মসাৎ…
Author: দৈনিক নবদিগন্ত
গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি কবিরাজির নামে প্রতারণা করে সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। শেরপুরের এক কাপড় ব্যবসায়ী তার কিশোরী মেয়েকে ব্যবহার করে প্রতারণার শিকার হওয়ার অভিযোগে মামলা করেন। জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের মাধ্যমে প্রতারক চক্রটি ‘কবিরাজি চিকিৎসা’ ও বিভিন্ন সমস্যার সমাধানের কথা বলে মেয়েটির কাছ থেকে ধাপে ধাপে বিপুল অর্থ হাতিয়ে নেয়। অভিযোগ অনুযায়ী, কয়েকদিনের ব্যবধানে বিকাশের মাধ্যমে প্রায় আড়াই লাখ টাকা নেওয়া হয়। পরে ঝাড়ফুঁকের কথা বলে কৌশলে সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে যায় প্রতারকরা। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে মামলাটি তদন্তে নেয়…
আখতারুজ্জামান মিলন রংপুর বিভাগীয় ব্যুরো. রংপুরে র্যাবের অভিযানে ৬৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে কোতয়ালী থানার চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নতুন বাজার এলাকার পারভেজ হোসেন (৩৩) ও মো. আসিফ (৩৫)। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লাহিড়ীর হাট বাজার সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে ৬৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের…
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে রবিউল ইসলাম এবং মহেশ চন্দ্র নামে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮ টায় ভূল্লী থানার এস আই জাকিউল এর নেতৃত্বে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে বোর্ড অফিস বাজারে পার্শ্ববর্তী এলাকায় কলাবাগানের ভিতর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা আনিছুর রহমান এর ছেলে রবিউল ইসলাম (২৮) এবং মৃতঃ শ্রী বিমল চন্দ্রের ছেলে মহেশ চন্দ্র (৩৭) ।
ভোলা প্রতিনিধি: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদের স্পিকার হিসেবে সরকারি ও বিরোধী উভয় দলের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা খুবই কঠিন হলেও তিনি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ভোলার লালমোহন উপজেলা পরিষদ হলরুমে লালমোহন নাগরিক ফোরামের আয়োজনে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিন দিনের সরকারি সফরে ভোলায় এসে তিনি এ অনুষ্ঠানে অংশ নেন। স্পিকার বলেন, তিনি বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করলেও দলের প্রাথমিক সদস্য হিসেবে রয়েছেন। তবে স্পিকার হিসেবে নির্দলীয় অবস্থান বজায় রাখতে তিনি আগ্রহী। তিনি বলেন, “সংসদের স্পিকার নির্দলীয় থাকেন, তাই আমি নিরপেক্ষভাবেই দায়িত্ব পালনের চেষ্টা…
আব্দুল আজিজ নওগাঁ প্রতিনিধি নওগাঁর পত্নীতলায় আমগাছ থেকে হাসান মিয়া ওরফে বাবু (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার আকবরপুর ইউনিয়নের উস্টি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসান ওই গ্রামের মোঃ রফিকুল ইসলাম শম্ভুর ছেলে। ঘটনার বিবরণ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাসান ও হোসাইন ছিলেন জমজ দুই ভাই। প্রতিদিনের মতো বুধবার রাতেও হাসান নিজ ঘরে ঘুমাতে যান। তবে সকালে পরিবারের সদস্যরা বাড়ির পাশের একটি আমগাছে তার মরদেহ ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। এলাকায় শোকের ছায়া একই সাথে বড় হওয়া দুই…
মো: আল হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাটে কছিমন নেছা নার্সিং ইন্সটিটিউটের উদ্যোগে দিনব্যাপী খাদ্য ও পুষ্টি মেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬/৪/২০২৬) সকালে ইন্সটিটিউট প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন স্টলে স্বাস্থ্যকর খাদ্য, পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার, সুষম খাদ্য তালিকা এবং রোগ প্রতিরোধে পুষ্টির গুরুত্ব তুলে ধরা হয়। শিক্ষার্থীরা নিজ নিজ স্টলে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার প্রদর্শন করে এবং দর্শনার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য প্রদান করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী মেলায় অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে সুস্থ জীবনযাপনের জন্য সঠিক পুষ্টি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি।…
ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় গিয়াস উদ্দিন নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে উপজেলার দক্ষিণ খাসেরহাট বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তার মরদেহ পাওয়া যায়। নিহত গিয়াস উদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আব্দুল মুনাফের ছেলে। স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৪ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে গাড়ি ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তজুমদ্দিন উপজেলার দক্ষিণ কেয়ামুল্যা গ্রামের মো. কাশেম ও তার ছেলে আব্বাস, শাকিল ও আকবরসহ একই এলাকার দাদু মিয়ার ছেলে মিরাজ মিলে গিয়াস উদ্দিনের ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর…
মো: আল হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাট- ১ (সদর-পাঁচবিবি) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর জননেতা মোঃ ফজলুর রহমান সাইদ এমপি’র পক্ষ থেকে জয়পুরহাট পৌরসভার কমিউনিটি পুলিশ সকল সদস্যদের মাঝে বৈশাখী উপহার গামছা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুহাঃ হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের আমীর(ভারপ্রাপ্ত) মাওঃ সাইদুর রহমান, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাঃ পরিচালক ইঞ্জি. মোঃ আব্দুল বাতেন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি ইঞ্জিঃ গোলাম মর্তুজা, পৌর কর্মকর্তা ও কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ।
শহীদুল ইসলাম শহীদ সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ ফরিদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হরিপুর ইউনিয়নের চর চরিতাবাড়ী গ্রামের মোঃ আবু তালেব (পিতা: মৃত ফয়জার রহমান) তার সহযোগী এরসাদ আলী (পিতা: শামছুল), আল আমিন (পিতা: মৃত ছক্কু) তাঁরা আমজাদ হোসেনের ড্রেজার মেশিন ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। এর ফলে আশপাশের আবাদি জমি ও বসতভিটা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানা যায়।ভুক্তভোগী ফরিদুল ইসলাম জানান, এ বিষয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি…
