Author: দৈনিক নবদিগন্ত

সুনামগঞ্জ থেকে স্টাফ রিপোর্টারমোঃ নোমান হাসান খাঁন: সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার গভীর রাতে রজনীগঞ্জ টানাখালী বাজারের স্কুল মার্কেটে এ ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে ব্যবসায়ী আতাউর রহমানের কাপড়ের দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের সারজুল মিয়া, আল আমিন, আব্দুস সালাম, অজয় দাস ও শাহজাহান মিয়ার মুদি দোকানসহ মোট ৬টি দোকানে। এতে দোকানগুলোর সব মালামাল পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।…

Read More

মোঃ আলমগীর হোসাইনস্টাফ রিপোর্টার: কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী এলাকায় জ্বালানি তেলে পরিমাণে কম দেওয়া ও বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১ মে) জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাটেশ্বরী এলাকার মেসার্স আর.আর ফিলিং স্টেশনে জ্বালানি তেলের ওজন, পরিমাপ ও মজুদ যাচাই করা হয়। এ সময় দেখা যায়, প্রতি ১০ লিটার পেট্রোলে ৩৫২ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ৫০ মিলিলিটার কম সরবরাহ করা হচ্ছিল, যা সরাসরি ভোক্তা প্রতারণা। অভিযানে আরও বেশ…

Read More

মোঃ আলমগীর হোসাইনস্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ী ইউনিয়নের সংযোগ এলাকায় ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। জলঙ্গার কুটি ও বাবুর চর এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে চলমান এই ভাঙন ঠেকাতে বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেন। এতে শত শত নারী-পুরুষের পাশাপাশি বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়, যারা তাদের বিদ্যালয় রক্ষার দাবিতে সরব হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিশুদের চোখেমুখে ছিল স্পষ্ট উদ্বেগ। পঞ্চম শ্রেণির ছাত্রী রিমা আক্তার আবেগভরা কণ্ঠে বলে, “আমাদের স্কুল নদীতে চলে গেলে আমরা কোথায় পড়ব?” একই সুরে সহপাঠী রাব্বি জানায়, “আমরা আমাদের স্কুল বাঁচাতে চাই।” নদীতীরবর্তী মানুষের মধ্যেও বিরাজ করছে…

Read More

মোঃ আলমগীর হোসাইনস্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ‘নুর স্পেশাল’ নামে একটি যাত্রীবাহী বাস সাময়িক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে বাসটি নির্ধারিত রুটে চলাচলের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে আংশিকভাবে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার ও সহায়তা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে গুরুতর কোনো আহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কের খারাপ অবস্থা বা যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত…

Read More

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতা: অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁও চেম্বারের সাবেক সভাপতি, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু এবং তার স্ত্রী আইরিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত ভোরে রাজধানীর গুলশান থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন। গ্রেপ্তারকৃতরা ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ পূর্বপারপুগী এলাকার বাসিন্দা মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে হাবিবুল ইসলাম বাবলু ও তার স্ত্রী আইরিন আক্তার। পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে নিয়মিত মামলা রয়েছে। ওই…

Read More

মো: আল-মাহফুজ শাওন বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ তারিখে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর দীর্ঘদিনের শিক্ষা, গবেষণা ও সমাজসেবামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রফেসর হারুনুর রশিদ খুলনা অঞ্চলের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং নতুন প্রজন্মকে গণিত শিক্ষায় উদ্বুদ্ধ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাঁর অবদানকে অনুকরণীয় হিসেবে উল্লেখ করেন। সম্মাননা গ্রহণকালে প্রফেসর হারুনুর রশিদ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজ উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Read More

মো: আল-মাহফুজ শাওন কোষাধ্যক্ষ বিমল সাহা; অন্যান্য পদেও বিজয়ীদের নাম ঘোষণা, সদস্য পদে ভোট গণনা চলছে খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি পদে ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রবর্তনের সম্পাদক ও প্রকাশক মোস্তফা সরোয়ার। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন বিমল সাহা। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন, মোঃ জাহিদুল ইসলাম ও কাজী শামিম আহমেদ। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ বেল্লাল হোসেন সজল। পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বশির হোসেন। অন্যদিকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিলন।…

Read More

মোঃ আলমগীর হোসাইনস্টাফ রিপোর্টার পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে এসে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে অনুপমা রায় (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌরসদরের করতোয়া সেতুর টোলপাড় সংলগ্ন রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত অনুপমা রায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা এলাকার রবীন্দ্রনাথ রায়ের মেয়ে। সে দেবীগঞ্জ রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সাইকেলে করে সময়মতো স্কুলে আসে অনুপমা। স্কুল প্রাঙ্গণে ঢুকে সাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে সে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, মাটিতে পড়ে যাওয়ার পরপরই দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ…

Read More

কুষ্টিয়া প্রতিনিধি: ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ পদত্যাগ করেছেন। সংগঠনের ধর্মবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তুলে তিনি পদত্যাগের ঘোষণা দেন। জানা যায়, ব্যক্তিগত অবস্থান ও নীতিগত কারণে তিনি সংগঠন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তার দাবি, সংগঠনের কিছু কার্যক্রম তার আদর্শ ও বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। তিনি তার পদত্যাগ পত্রে বলেন, আমি মোঃ মাসুম বিল্লাহ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি সবসময় বিশ্বাস করি, যেকোনো সংগঠনের মূল ভিত্তি হওয়া উচিত নৈতিকতা, ন্যায়বিচার এবং এদেশের মানুষের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, বর্তমান সময়ে…

Read More

মোঃ আল মুনতাকিম,শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সরকারি ক্ষতিপূরণের প্রায় এক কোটি টাকা ও দোকানঘরের ভাড়া ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ থাকলেও প্রধান শিক্ষক দায়িত্বে বহাল থাকায় স্থানীয়দের মাঝে অসন্তোষ তৈরি হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, তদন্তে সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী ও অভিভাবকেরা গত ১০ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে গত ৩১ মার্চ বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রমজান আলী। অভিযোগে উল্লেখ করা হয়, ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির প্রায় ২৭ বিঘা জমি মহাসড়ক সম্প্রসারণের জন্য অধিগ্রহণ করা হলে সরকার ৯৯ লাখ ৬৯…

Read More