বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা আবারও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফাইনাল খেলতে পাকিস্তানে যাচ্ছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের কারণে মাঝপথে দেশে ফিরলেও শেষ পর্যন্ত ফাইনালে খেলার অনুমতি পেয়েছেন তিনি। শুরুতে টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হলেও পিএসএলে ফেরার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়নি। তবে তার দল পেশোয়ার জালমি ফাইনালে উঠলে পরিস্থিতির পরিবর্তন ঘটে। গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পেতে ফ্র্যাঞ্চাইজিটির অনুরোধের পর অনুমতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন পেশোয়ার জালমির কর্ণধার জাভেদ আফ্রিদি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি বিসিবি সভাপতি তামিম ইকবাল-কে ধন্যবাদ জানান। তিনি লেখেন, পিএসএল ফাইনালে নাহিদ রানাকে খেলার অনুমতি দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন। উল্লেখ্য,…
Author: দৈনিক নবদিগন্ত
বৃষ্টির কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামের সাগরিকায় অনুষ্ঠিত এই ম্যাচে স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে আম্পায়াররা খেলা বন্ধের সিদ্ধান্ত নেন। বৃষ্টি অব্যাহত থাকায় নির্ধারিত সময় ৪টা ৫০ মিনিট পর্যন্ত অপেক্ষা করেও মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি। ফলে শেষ পর্যন্ত ম্যাচটি আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, অনলাইনে যেসব দর্শক টিকিট কিনেছেন তারা টিকিটের মূল্য ফেরত পাবেন। উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের শেষ ও সিদ্ধান্তমূলক ম্যাচটি আগামী ২ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বিনোদন ডেস্ক: বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার আবারও দেখালেন, হরর-কমেডি ঘরানায় তার জনপ্রিয়তা এখনো তুঙ্গে। দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পাওয়া সিনেমা ‘ভূত বাংলা’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। মাত্র ৯ দিনের মধ্যেই ছবিটি ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করে নতুন সাফল্য যোগ করেছে। ১৭ এপ্রিল মুক্তির পর থেকেই সিনেমাটি হলে হলে দর্শকদের ভিড় তৈরি করে। প্রথম সপ্তাহেই ছবিটি আয় করে প্রায় ৮৪ কোটি রুপি। পরবর্তী সপ্তাহান্তে ব্যবসায় গতি আসে এবং শনিবার আয় হয় প্রায় ৯.৯৮ কোটি রুপি। ১০ম দিনের রোববার সকাল পর্যন্ত মোট আয় দাঁড়ায় ১০০.৯৮ কোটি রুপি। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, দ্বিতীয় রোববারে সিনেমাটির আয় ১৫ কোটি রুপি ছাড়িয়ে যেতে…
বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবার ভাষা নিয়ে নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন। হিন্দি বলার সময় তার উচ্চারণ ও সাবলীলতার ঘাটতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা সমালোচনা ও ট্রল। সম্প্রতি মুম্বাইয়ে আমির খান প্রোডাকশনের ‘এক দিন’ সিনেমার প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাই পল্লবী। ১ মে মুক্তি পাওয়া এই ছবিতে তিনি আমির খানের ছেলে জুনাইদ খানের বিপরীতে অভিনয় করেছেন। অনুষ্ঠানে অতিথি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে হিন্দিতে কথা বলার চেষ্টা করেন তিনি। তবে কিছুটা অসুবিধা হওয়ায় নিজেই হাস্যরসের ভঙ্গিতে স্বীকার করেন, তার হিন্দি ততটা ভালো নয়। এই ভিডিও প্রকাশের পর থেকেই নেটিজেনদের একাংশ তাকে নিয়ে সমালোচনা শুরু করে। বিশেষ করে…
বিনোদন ডেস্ক: বলিউড ও হলিউডে সফল অভিনেত্রী Priyanka Chopra তার শৈশব ও কিশোর বয়সের এক কঠিন অভিজ্ঞতার কথা সম্প্রতি তুলে ধরেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় বর্ণবিদ্বেষ ও নতুন পরিবেশে মানিয়ে নিতে গিয়ে তাকে অনেক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, স্কুল জীবনের শুরুতে তিনি এতটাই অস্বস্তিতে ছিলেন যে ক্যাফেটেরিয়ার বদলে বাথরুমে বসেই দুপুরের খাবার খেতেন। ভেন্ডিং মেশিন থেকে খাবার কিনে দ্রুত সেখানে গিয়ে খেয়ে নিতেন, কারণ সবার সামনে যেতে ভয় পেতেন। প্রিয়াঙ্কা জানান, সহপাঠীদের কটাক্ষ ও বর্ণবৈষম্যের কারণে সেই সময়টা তার জন্য খুবই কঠিন ছিল। অনেক সময় নিজেকে ভিন্ন সংস্কৃতির মানুষ হিসেবে গ্রহণ করতে লজ্জা ও…
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী Rashmika Mandanna এখন ব্যস্ত রয়েছেন তার নতুন নারী-কেন্দ্রিক অ্যাকশন সিনেমা ‘মাইসা’-এর শুটিং নিয়ে। এই ছবির জন্য তিনি ভারতের কেরালার গভীর জঙ্গলে প্রতিদিন প্রায় ৮ ঘণ্টা ধরে কঠোর শারীরিক প্রশিক্ষণ নিচ্ছেন। জানা গেছে, সিনেমাটিতে রাশমিকা শুধু গ্ল্যামারাস চরিত্রে নয়, বরং একজন শক্তিশালী ও পেশিবহুল যোদ্ধার ভূমিকায় অভিনয় করছেন। সেই চরিত্রের জন্য নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করতে দীর্ঘদিন ধরে চলছে তার ট্রেনিং। পরিচালক রাওয়িন্দ্রা পুল্লের নির্দেশনায় তিনি হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাট, অ্যাকশন স্টান্টসহ বিভিন্ন কঠিন প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। নির্মাতাদের মতে, এই সিনেমায় রাশমিকাকে এমন এক রূপে দেখা যাবে, যা এর আগে দর্শকরা পর্দায় দেখেননি। দীর্ঘদিন ধরে নারী-কেন্দ্রিক শক্তিশালী গল্পের অভাব নিয়ে…
মো: আল-মাহফুজ শাওন,খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসসহ ২০-২৫ জনের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও জেলা সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি। মামলার অভিযোগে বলা হয়, গত ২৫ এপ্রিল কুয়েট রোড এলাকায় বাদীর পৈতৃক জমিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে বাধা দেয় এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ভয়ভীতি দেখিয়ে জমি লিখে দেওয়ার চাপ সৃষ্টি করা হয়। এছাড়া বাদীর পিতার কাছ থেকে ১ লাখ ৮০…
রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। বুধবার (২৯ এপ্রিল) পৌর শহরের গোবিন্দনগর এলাকার সেন্ট মাদার তেরেজা স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। অনুষ্ঠানে জানানো হয়, প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। নির্বাচিত পরিবারগুলোকে এ সহায়তা তাদের জীবনমান উন্নয়ন, শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ এবং মৌলিক চাহিদা পূরণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। আয়োজকরা জানান, সহায়তা প্রদানে কিছু শর্ত রাখা…
ঢাকা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ ৪৯ জনের গেজেট প্রকাশ করা হবে। রিটার্নিং কর্মকর্তা আরও জানান, মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময় বুধবার বিকেল ৪টায় শেষ হয়। তবে কোনো প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার না করায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চূড়ান্ত তালিকা অনুযায়ী, বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোটের ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। একটি আসনের প্রার্থিতা নিয়ে উচ্চ…
রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আকচা ইউনিয়নের ফারাবাড়ি গ্রামের শিব মন্দির প্রাঙ্গণে দুই দিনব্যাপী চড়ক মেলা ও হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষকে ঘিরে আয়োজিত এ মেলায় গ্রামীণ সংস্কৃতি ও লোকঐতিহ্য নতুন করে প্রাণ ফিরে পায়। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল থেকে শুরু হওয়া এ মেলায় হাজারো মানুষের সমাগম ঘটে। স্থানীয় কারিগরদের তৈরি বাঁশ ও কাগজের নান্দনিক শিল্পকর্ম ছিল মূল আকর্ষণ। হাতি, নৌকা, পালকি, গরু, জিরাফ, হেলিকপ্টারসহ নানা প্রতিরূপে তৈরি এসব শিল্পকর্ম দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। শিল্পকর্মগুলো অনেক ক্ষেত্রে হাতে চালিয়ে প্রদর্শন করায় দর্শনার্থীরা ভিন্নধর্মী অভিজ্ঞতা পান। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। দর্শনার্থীরা জানান,…
