Author: দৈনিক নবদিগন্ত

মো: আল-মাহফুজ শাওন খুলনা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৪ বোতল নিষিদ্ধ কোরেক্স সিরাপসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আড়ংঘাটা থানাধীন এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে ৪টা ৫৫ মিনিটের মধ্যে বাইপাস থেকে শলুয়া বাজারগামী সড়কের শানতলা মোড়ে মহিন মোড়লের ওয়ার্কশপের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে কৃষ্ণপদ মন্ডল ওরফে রিপন (৩৫)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ বোতল উইন কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। আটক কৃষ্ণপদ মন্ডলের বাড়ি সাতক্ষীরা জেলার তালা থানার বাতুয়াডাঙ্গা এলাকায়। এ ঘটনায় আড়ংঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা…

Read More

মো: আল-মাহফুজ শাওন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন মহল থেকে তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও শুভকামনা জানানো হচ্ছে। তার সুস্থতা কামনা করে অনেকেই মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন, তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং সুস্থ হয়ে আবার দায়িত্ব পালন করতে পারেন।

Read More

মো: আল-মাহফুজ শাওন খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। শুক্রবার (১ মে) রাতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল নবনির্বাচিত সভাপতি মোস্তফা সরোয়ার এবং সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামের কাছে দায়িত্বভার তুলে দেন। এ সময় নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মোস্তফা সরোয়ার এবং সাধারণ সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম নির্বাচিত হন। নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন কমিটি আগামী মেয়াদে খুলনা প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা করবে। দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের…

Read More

এরশাদ রানা, জেলা (কুমিল্লা) প্রতিনিধিঃ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে অতিরিক্ত ‘জিবি’ (চাঁদা) আদায়ের প্রতিবাদে কুমিল্লার শাসনগাছা–বুড়িচং–মীরপুর সড়কে বিক্ষোভ ও অবরোধ করেছেন সিএনজি চালকরা। শুক্রবার (১ মে) সকালে হঠাৎ করে প্রতি সিএনজি থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগকে কেন্দ্র করে চালকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রতিবাদে চালকরা ভরাসার বাজার, নানুয়ার বাজার ও বুড়িচং উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিএনজি রেখে সড়ক অবরোধ করেন এবং বিক্ষোভ মিছিল বের করেন। এতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। চালকদের অভিযোগ, শাসনগাছা সিএনজি স্টেশনে জেলা পরিষদের নামে একটি প্রভাবশালী সিন্ডিকেট সকাল থেকে দুপুর পর্যন্ত হলুদ রঙের টোকেন এবং দুপুর থেকে…

Read More

আখতারুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় ব্যুরোঃ রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গত (১ ডিসেম্বর) ২০২৫ খ্রিস্টাব্দে যোগদান করেন (৩৭ তম) বিসিএস প্রশাসন ক্যাডার সুযোগ্য নির্বাহী অফিসার (ইউএনও) জেসমিন আক্তার। দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলার বিভিন্ন উন্নয়ন, শান্তি শৃঙ্খলা ও মানবিক কাজের ভাবনা। সরকারি অফিস গুলোতে যেখানে জনভোগান্তি অভিযোগের কথা সবসময় শোনা যায়, সেখানে ব্যতিক্রম ইউএনও জেসমিন আক্তার সততা, দায়িত্ববোধ এবং মানবিকতার সমন্বয়ে তিনি পরিবর্তন করেছেন পুরো উপজেলার সকল দপ্তর। ইউএনও জেসমিন আক্তারের প্রশাসনিক কার্যক্রমে নতুন উদ্দেক ও স্বচ্ছতা নিয়ে ভাবনা। উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তরে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, সেবার মান বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করাই হয়ে ওঠে তাঁর প্রধান লক্ষ্য। অবৈধ ভাবে কৃষি…

Read More

আহমদ হুসাইন লস্কর, হাইলাকান্দি, আসাম: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আসামের শিলচর শহরে ব্যাপক কর্মসূচি পালন করেছে বিভিন্ন কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। শহরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সিটু, এআইইউটিইউসি, এআইসিসিটিইউ, এআইটিইউসি, টিইউসিসি ন্যাশনাল, এআইকেএস, টিইউসিসি কাছাড় ও ইডাব্লিউটিসিসি’র উদ্যোগে এক কেন্দ্রীয় জমায়েত অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সেখানে অস্থায়ী শহীদ বেদী স্থাপন করে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা মাল্যদান করেন। পরে অনুষ্ঠিত সমাবেশে শ্রমিক নেতা সুপ্রিয় ভট্টাচার্য একটি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন সুব্রত চন্দ্র নাথ, হায়দর হোসেন চৌধুরী, লোকনাথ দেবরায়, মিহির নন্দী, সুভাষ দেব, দেবদত্ত বিশ্বাস ও রঞ্জন দাসসহ অন্যান্য নেতারা। সমাবেশে বক্তারা বলেন, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের হে…

Read More

নিজস্ব প্রতিবেদক, কুমারখালী: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম বাজারে মরহুম আলী হোসেন স্যারের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা মে (শুক্রবার) বিকেলে বাঁশগ্রাম বাজার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক ও ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশনের সদস্য মো. ওলিদুর রহমান ওলিদ। স্মরণ সভায় বক্তারা মরহুম আলী হোসেন স্যারের কর্মময় জীবন ও অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, তিনি শুধু একজন দক্ষ ইংরেজি প্রভাষকই ছিলেন না, বরং এলাকার একজন বিনয়ী ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে সবার কাছে সম্মানিত ছিলেন। বক্তারা আরও উল্লেখ করেন, শিক্ষাক্ষেত্রে তার অবদান বিশেষভাবে স্মরণীয়। তিনি অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষায় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি এলাকার…

Read More

মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, দিনাজপুরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‍্যালিতে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। এতে শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। র‍্যালি শেষে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা…

Read More

মো: আল-মাহফুজ শাওন: খুলনায় তাজুল (৩০) নামে এক যুবক দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার নগরীর একটি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তাজুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। আহতের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে অভিযান শুরু করেছে। পুলিশ জানায়, ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Read More

মো: আল-মাহফুজ শাওন: ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুনের নেতৃত্বে খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শ্রমিক, মালিক, ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে শ্রমিকদের অবদান গুরুত্বপূর্ণ। তাই তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা…

Read More