মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মেঘনা নদীতে একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন মো. ইসমাঈল মাঝি (৪২) নামের এক জেলে। শনিবার (২ মে) দুপুরে দৌলতখান উপজেলার ধনিয়া ইউনিয়নের নাছিরমাঝি মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাঈল মাঝি একাই নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে হঠাৎ ঝড়ের কবলে পড়েন। প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের আঘাতে তার নৌকাটি ডুবে যায়। এ সময় নাছিরমাঝি ঘাটগামী একটি যাত্রীবাহী খেয়া ট্রলারের যাত্রীরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন এবং নৌকাটি তীরে নিয়ে আসেন। উদ্ধার হওয়া জেলে জানান, আকস্মিক ঝড়ে কিছু…
Author: দৈনিক নবদিগন্ত
বাধন কর্মকার কৃষ্ণ, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপড় গ্রামে একটি পৈতৃক সেচ নলকূপের লাইসেন্স বাতিল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার অভিযোগ উঠেছে। এতে কৃষক মো. মাসুদ রানা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন। ভুক্তভোগী মাসুদ রানা জানান, তার পরিবার দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদিত নলকূপের মাধ্যমে কৃষকদের সেচসেবা দিয়ে আসছে। পরবর্তীতে লাইসেন্স সংক্রান্ত জটিলতা তৈরি হয় এবং বিভিন্ন সময়ে তা বাতিল ও পুনর্বহালের সিদ্ধান্ত আসে। সর্বশেষ আদালত ও প্রশাসনিক সিদ্ধান্তে বিষয়টি সমাধানের চেষ্টা হলেও বিদ্যুৎ সংযোগ এখনো চালু হয়নি বলে অভিযোগ তার। তিনি আরও দাবি করেন, নতুন মিটার স্থাপনের জন্য নির্ধারিত টাকা জমা দিলেও দীর্ঘ সময়েও…
মোঃ আল মুনতাকিম: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মোঃ শামীম মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২ মে) মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট চলাকালে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত শামীম মিয়া লালমনিরহাট জেলার এয়ারপোর্ট উত্তর চিনিপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মৃত ছাবেদ আলী। পুলিশ জানায়, তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আখতারুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় ব্যুরো: রংপুরের মিঠাপুকুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১১১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ মে) গভীর রাতে মিঠাপুকুর থানাধীন ৯ নং ময়েনপুর ইউনিয়নের শুকরের হাট বাজার এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, একটি পান-সিগারেটের দোকানে অভিযান চালানোর সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানদার তৈহিদুল সরকার পালানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থলেই তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ তৈহিদুল সরকার (৬০), পিতা মৃত শমস উদ্দিন, বাড়ি চক দুর্গাপুর, থানা মিঠাপুকুর, জেলা রংপুর। তার স্বীকারোক্তি ও দেখানো মতে তার হেফাজত থেকে ১১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।…
ডেস্ক রিপোর্ট: ৩ মে পালিত বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবস কেবল আনুষ্ঠানিক দিবস নয়; এটি গণতন্ত্র, মতপ্রকাশের অধিকার ও রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্যের প্রতীক। গণমাধ্যমকে ‘চতুর্থ স্তম্ভ’ বলা হলেও সেই স্তম্ভ দুর্বল হলে গণতন্ত্রও ঝুঁকিতে পড়ে। ইউনেস্কো ঘোষিত এই দিবস সাংবাদিকতার স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। পাশাপাশি সত্যের সন্ধানে নির্যাতন ও ঝুঁকি মোকাবিলা করা সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ তৈরি করে। বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি আরও জটিল। Reporters Without Borders-এর ২০২৬ সালের সূচকে ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম। রাজনৈতিক পরিবেশে কিছু উন্নতির ইঙ্গিত থাকলেও অর্থনৈতিক চাপ, আইনি জটিলতা ও নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও বাস্তবে নানা বাধা…
মোঃ জোনায়েদ হোসেন জুয়েলস্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ দীর্ঘ প্রতীক্ষার পর কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। নতুন এই কমিটির মাধ্যমে জেলার সাংগঠনিক কার্যক্রমে গতি ফিরবে বলে আশা করছেন নেতাকর্মীরা। শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পাঁচ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে শরীফুল ইসলাম নিশাদকে সভাপতি এবং রাফিউল ইসলাম নওশাদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জাকির হোসেন রাজীব এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রাহাত ইসলাম সাগর দায়িত্ব পেয়েছেন। সংশ্লিষ্টরা জানান, অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে…
শেরপুর (বগুড়া) প্রতিনিধি, মোঃ আল মুনতাকিম: বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের গুরুত্বপূর্ণ খন্দকার টোলা সড়কটি দীর্ঘ ১৭ বছর ধরে সংস্কার না হওয়ায় স্থানীয়দের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে উঠেছে। সড়কের পিচ-খোয়া উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে, সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। সরেজমিনে দেখা যায়, খন্দকার টোলা, সাধুবাড়ী, মামুরশাহী, আয়রা, ভায়রা ও উচড়ংসহ প্রায় ৫০টি গ্রামের মানুষের প্রধান যাতায়াত পথ এই সড়ক। চারটি ইউনিয়নের বিপুল জনগোষ্ঠী প্রতিদিন এই পথ ব্যবহার করলেও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে সড়কজুড়ে নোংরা পরিবেশ সৃষ্টি হচ্ছে। অনেক ক্ষেত্রে সেই পানি আশপাশের বসতবাড়ি…
আব্দুল আজিজ, নওগাঁ প্রতিনিধি নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের নান্দাশ বিলে আকস্মিক পানি বৃদ্ধিতে শত শত বিঘা জমির আধপাকা ও পাকা ধান তলিয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। জানা গেছে, হাঁটু সমান পানির নিচে তলিয়ে থাকা ধান কাটতে গিয়ে শ্রমিক সংকট ও বাড়তি খরচের মুখে পড়ছেন কৃষকরা। এ অঞ্চলের প্রায় ৮৫ শতাংশ মানুষ ধান চাষের ওপর নির্ভরশীল হওয়ায় হঠাৎ পানি বৃদ্ধি তাদের বড় ধরনের বিপদে ফেলেছে। কৃষকরা জানান, অতিরিক্ত পানির কারণে শ্রমিকরা কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন না। যারা কাজ করছেন, তারা বেশি মজুরি দাবি করছেন। ভেজা ধান কাটা ও মাড়াই করতেও বাড়তি খরচ গুনতে হচ্ছে। অন্যদিকে বাজারে ধানের…
মো: আল-মাহফুজ শাওন: খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নারী সদস্য মোছাঃ কোহিনুর আক্তার (৩১) অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২ মে ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি কেএমপির বয়রা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, কোহিনুর আক্তার ১৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় বাসায় বিশ্রামে ছিলেন। দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার স্বামী, পুলিশ কনস্টেবল শাওন দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্বামীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার গ্রামের…
এরশাদ রানা (কুমিল্লা): কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ০২মে ২০২৬ কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসির) নির্দেশনায় থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে রেইসকোর্স এলাকা থেকে কুমিল্লা কোতয়ালী মডেল থানার মামলা নং-২০,তারিখ ০৭ এপ্রিল ২০২৬, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারার মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনের সাথে সংঘাতে জড়িত তিন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো—সাইফুল ইসলাম আপন (১৫), পিতা- আলী আহম্মদ, মাতা- রোজিনা বেগম, সাং- সংরাইশ; মোঃ সুমন আলম (১৭), পিতা- জাহাঙ্গীর আলম, মাতা- রেহেনা বেগম, সাং- রেইসকোর্স এবং মোঃ…
