মোঃ হাবিবুর রহমান মোল্লা, উপজেলা প্রতিনিধি: দীর্ঘ আট বছর পর লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদল কোনো সম্মেলন ছাড়াই ১৮ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে। শনিবার (২ মে) রাতে সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের যৌথ স্বাক্ষরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়। নতুন কমিটির শীর্ষ পদগুলোতে দায়িত্ব পেয়েছেন—আহ্বায়ক হিসেবে আব্দুল বারাকাত সৌরভ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আব্দুল্লাহ আল খালেদ এবং সদস্য সচিব হিসেবে হাসিবুর রহমান অভি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশ দিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে সকল ইউনিট সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। দীর্ঘদিন পর কমিটি গঠিত হওয়ায় জেলা ছাত্রদলের নেতাকর্মীদের…
Author: দৈনিক নবদিগন্ত
রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের গড়েয়া হাটের বিশিষ্ট ব্যবসায়ী ও গড়েয়ার স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল খালেককে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টার প্রতিবাদে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৪ মে, ) দুপুর ১২টায় নয়া গড়েয়া হাট এলাকায় এই কর্মসূচি পালন করেন স্থানীয় ব্যবসায়ী ও গড়েয়া স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুল খালেককে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করা হয়েছে। দিনদুপুরে এ ধরনের বর্বরোচিত হামলা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। বক্তারা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং চিহ্নিত হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি…
মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: আজ জুলেখা পাম্প এলাকায় আকস্মিকভাবে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা ধীরে ধীরে উত্তেজনায় রূপ নেয়। ঘটনার জেরে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হতে থাকেন। এতে করে এলাকাজুড়ে এক ধরনের চাপা উদ্বেগ ও অস্থিরতা তৈরি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত থাকলেও বড় ধরনের কোনো সহিংসতা ঘটেনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যকর ভূমিকা রাখে এবং উভয় পক্ষকে শান্ত করে এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে…
স্পোর্টস ডেস্ক: ভারতের ঝাড়খণ্ডের রাঁচির ৭ বছর বয়সী শিশু ঈশাঙ্ক ভয়ংকর ঢেউ ও স্রোতপূর্ণ সমুদ্র জয় করে নজির গড়েছে। শ্রীলঙ্কা থেকে ভারতের মূল ভূখণ্ডে সাঁতার কেটে পৌঁছে সে নতুন এক রেকর্ড সৃষ্টি করেছে। এই সমুদ্রপথটি পক প্রণালী নামে পরিচিত, যা শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে অবস্থিত। প্রবল স্রোত ও অনিশ্চিত আবহাওয়ার কারণে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। জানা গেছে, শ্রীলঙ্কার তালাইমান্নার উপকূল থেকে সাঁতার শুরু করে ঈশাঙ্ক টানা প্রায় ৯ ঘণ্টা ৫০ মিনিট সাঁতার কাটে। দীর্ঘ লড়াই শেষে সে ভারতের ধনুষ্কোটিতে পৌঁছে তীরে উঠে আসে। প্রায় ২৯ কিলোমিটার দীর্ঘ এই পথ সে ১০ ঘণ্টার কম সময়ে অতিক্রম করে, যা এত কম…
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রদেশ হাইকোর্টের গ্বালিয়র বেঞ্চে এক ব্যতিক্রমধর্মী পারিবারিক মামলা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুই সহোদর বোন নিজেদের স্বামী পরিবর্তনের আবেদন জানিয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন বলে জানা গেছে। ঘটনার শুরু একটি হেবিয়াস কর্পাস মামলার মাধ্যমে। দতিয়া এলাকার এক ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী ও কন্যাকে ভায়রাভাই জোরপূর্বক নিয়ে গেছেন। অভিযোগের ভিত্তিতে আদালত পুলিশকে সংশ্লিষ্ট ব্যক্তিদের হাজির করার নির্দেশ দেয়। আদালতে হাজির হওয়ার পর ওই নারী জানান, তিনি স্বেচ্ছায় বোনের স্বামীর কাছে গেছেন এবং সেখানেই থাকতে চান। তিনি আরও বলেন, স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এবং ইতোমধ্যে তিনি বিচ্ছেদের মামলা করেছেন। অন্যদিকে, অপর বোনও আদালতে একই ধরনের বক্তব্য দেন।…
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন পরিবর্তনের স্রোত তৈরি হয়েছে, যা তামিলনাড়ু ও কেরল-এর দীর্ঘদিনের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলছে। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়-এর দল তামিলাগা ভেট্রি কাজাগাম শক্ত অবস্থান তৈরি করে রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এতদিন যেখানে রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল ডিএমকে ও এআইএডিএমকে, সেখানে এখন ত্রিমুখী প্রতিযোগিতা গড়ে উঠেছে। বিজয়ের সরাসরি রাজনীতিতে আগমন এবং তার দলের দ্রুত উত্থান তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রথমবার ভোট দেওয়া তরুণদের বড় একটি অংশ তার পরিবর্তনের বার্তা গ্রহণ করেছে। বিভিন্ন জেলার প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, তার দল গ্রাম ও শহর—দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রভাব ফেলছে, যা রাজ্য…
শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মোট ৬ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার (৪ মে ২০২৬) দিবাগত রাত ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ ও তদন্ত কর্মকর্তা। উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাদামতলী বাজার সংলগ্ন একটি বসতঘরে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। তারা হলেন—আব্দুস শহীদ স্বপন (৫০), ওসমান গনি ওরফে সেলিম (৪৫), আলমগীর হোসেন ওরফে সানা উল্লাহ (৪৫) এবং মোঃ আজাদ…
মো আল মুনতাকিম: বগুড়ার ধুনট উপজেলায় ঘরে ঢুকে দশম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণ করে সেই দৃশ্য কৌশলে নিজের স্মার্টফোনে ধারণ করার অভিযোগে নোমান মন্ডল (২১) নামে এক কলেজছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর মা বাদি হয়ে শনিবার রাতে ধুনট থানায় এ মামলা দায়ের করেন।. রোববার (৩মে) সকাল ১১টায় ভুক্তভোগী স্কুলছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং একই সঙ্গে জবানবন্দি রেকর্ড করার জন্য বগুড়া আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত কলেজছাত্র উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের গোসাইবাড়ি আমতলা এলাকার সাইফুল মন্ডলের ছেলে। সে বগুড়া শহরে একটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। মামলা সূত্রে জানা যায়, একই এলাকার ভান্ডারবাড়ি…
মো আল মুনতাকিম বগুড়ায় নিজেকে চক্ষু বিশেষজ্ঞ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযুক্ত এম কে এ সাকিদার শহরের সূত্রাপুর এলাকায় ‘জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র’ নামে একটি প্রতিষ্ঠান চালিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। রোববার (৩ মে ২০২৬) সংস্থাটির সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে তাকে এই জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের সদস্যরা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, এম কে এ সাকিদার মূলত পল্লী চিকিৎসক হলেও প্রায় তিন বছর ধরে নিজেকে চক্ষু…
মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক নারীর দায়ের করা মামলায় চাচাতো ভাতিজার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চর লুছনি এলাকায় সংঘটিত এ ঘটনায় অভিযুক্ত শাহজালাল ওরফে মন্ডল (২৭) ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, তার স্বামী কর্মসূত্রে প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। এ সুযোগে অভিযুক্ত দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করত এবং বিয়ের প্রস্তাব দিত। অভিযোগ অনুযায়ী, গত ২৫ এপ্রিল গভীর রাতে অভিযুক্ত জানালা দিয়ে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। ভুক্তভোগী আরও জানান, অভিযুক্ত…
