Author: দৈনিক নবদিগন্ত

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, এলাকায় চুরি, ডাকাতি, কিশোর গ্যাং তৎপরতা এবং অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ওপর জোর দেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা…

Read More

মোঃজোনায়েদ হোসেন, জুয়েল স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় জেলাজুড়ে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিক্ষা খাতের উন্নয়ন ও উচ্চশিক্ষার মান বৃদ্ধিতে এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সিন্ডিকেট একাডেমিক কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, বাজেট অনুমোদনসহ নানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এ পদে স্থানীয় সংসদ সদস্যের অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল মনে করছেন, কিশোরগঞ্জে শিক্ষা বিস্তার ও অবকাঠামোগত উন্নয়নে এমপি মাজহারুল ইসলামের পূর্বের ভূমিকা রয়েছে। নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন…

Read More

মোঃজোনায়েদ হোসেন, জুয়েল স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলায় মাদকবিরোধী কার্যক্রম জোরদারে জেলা পুলিশের উদ্যোগে একটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের স্বেচ্ছায় আত্মসমর্পণ, পুনর্বাসন এবং সমাজের মূলধারায় ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়া হয়। রবিবার (৩ মে ২০২৬) বিকেলে বত্রিশ মনিপুর ঘাট মসজিদ মাঠে আলোচনা সভা ও দেশীয় অস্ত্র জমাদান কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ মাজহারুল ইসলাম এবং সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মাদক সমাজ ও পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, তাই…

Read More

মো: আল-মাহফুজ শাওন: খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত এক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে। রবিবার (৩ মে ২০২৬) সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা নবীনগর এলাকায় এএসআই মো. হাসান জাহিদের নেতৃত্বে অভিযান চালিয়ে মো. শাহাবুল সরদার (৩৮)-কে তার নিজ বাসা থেকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত ইসলাম সরদারের ছেলে। পুলিশ জানায়, খালিশপুর থানার একটি মাদক মামলায় আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া তার বিরুদ্ধে আরও তিনটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানায় পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য আদালতে পাঠানো…

Read More

মো: আল-মাহফুজ শাওন: সরকার বাংলাদেশ পুলিশের ১৬ জন ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) এবং একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। রবিবার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা বিদ্যমান বিধি অনুযায়ী অবসরজনিত সকল সুযোগ-সুবিধা পাবেন। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

Read More

আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় একটি দোকানে চুরির ঘটনার পর বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই দুইজন অভ্যাসগত চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাই নগদ ৫,০৮০ টাকা এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২ মে রাত প্রায় ১১টার দিকে ধামইরহাট পৌর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চুরি মামলার সাথে জড়িত দুই কুখ্যাত চোরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি লোহার শাবল, একটি লোহার ছেনি, একটি কাঠের হাতলযুক্ত লোহার হাতুড়ি এবং তোষকের নিচে রাখা ৫,০৮০ টাকা উদ্ধার করে পুলিশ। এসব সরঞ্জাম ব্যবহার…

Read More

মো: আল-মাহফুজ শাওন: খুলনার দিঘলিয়া উপজেলার লাখোয়াটি গ্রামে মো. কালাম শেখ (৫৫) নামে এক মাছ ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তার কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। শনিবার (২ মে) রাত আনুমানিক ১০টার দিকে লাখোয়াটি গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, ধান কাটার শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য কালাম শেখ তার আত্মীয় শিপন মল্লিকের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে সিরাজের বাড়ির পাশের একটি বাগানের কাছে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা প্রতিবেশী নজরুল শেখ তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।…

Read More

মোঃ আলমগীর হোসাইন ,স্টাফ রিপোর্টার: গণভোটে প্রদত্ত জনরায় দ্রুত বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ মে) বিকেল ৫টায় কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল মতিন ফারুকী, জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান স্বপন এবং জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া। বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নে সরকার বিলম্ব করছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। একই দিনে একাধিক…

Read More

মিরাজ হোসেন, ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক দুই অভিযানে মোট ৭৫০ পিস ইয়াবাসহ নারী-পুরুষসহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (২ মে) বিকেলে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান-এর নেতৃত্বে পুলিশের একাধিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টবগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন এলাকায় এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, প্রথম অভিযানে বিকেল ৫টা ৫ মিনিটে ল্যাংড়ার ব্রিজ থেকে লেবু কাটা সড়ক এলাকায় অভিযান চালিয়ে সিরাজ আইটার বাড়ির পূর্ব-দক্ষিণ পাশ থেকে মোঃ শামিম (১৯), পিতা মোঃ শফিকুল ইসলাম-কে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে একই এলাকায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পরিচালিত আরেকটি অভিযানে ৭০০…

Read More

মো: আল-মাহফুজ শাওন: ঢাকায় চিকিৎসাধীন খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শফিকুল আলম তুহিনের পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে ২০২৬) খুলনা দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মহান রাব্বুল আলামিনের নিকট তুহিনের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাঁর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন এবং দ্রুত সুস্থ হয়ে আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।

Read More