আহমদ হুসাইন লস্কর, হাইলাকান্দি, আসাম: এস ইউ সি আই (কমিউনিস্ট)-দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ আজ এক প্রেস বার্তায় বলেন চারটি রাজ্যের এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরপরই কেন্দ্র সরকার বাণিজ্যিক গ্যাসের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি করেছে। একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম যেখানে ছিল ২,০৭৮.৫০ টাকা, তা বেড়ে এখন রেকর্ড পরিমাণ ৩,০৭১.৫০ টাকা হয়েছে। এর ফলে গ্রাহকদের জন্য বাইরের খাবার এবং ‘ডেলিভারি’র মাধ্যমে আনা খাবার অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠবে।পেট্রোল ও ডিজেলের খুচরা দামও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এমতাবস্থায়, প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের সাধারণ মূল্যস্তর আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের জীবনযাপন আরও কঠিন হয়ে উঠবে। তিনি বলেন দেশের বিজেপি- নেতৃত্বাধীন…
Author: দৈনিক নবদিগন্ত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আন্নিশা আক্তার মুনিয়া খাতুন (১৬) ওই এলাকার বাসিন্দা শিক্ষক রইস উদ্দিনের মেয়ে এবং স্থানীয় চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে নিজ শয়নকক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…
জেলা (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার আদর্শ সদর উপজেলার চাঁপাপুর এলাকার হোল্ডিং নং-২২৬৪/২এর বাসিন্দা মোসাঃ নুরুন নাহার বেগম। তিনি পেশায় একজন শিক্ষিকা হলেও পর্দার আড়ালে করে যাচ্ছেন নানামুখী অনিয়ম ও অপকর্ম। তার নির্মিত একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে সে বাড়িটিতে উঠতি বয়সের ছেলে মেয়েদের দিয়ে নিরবে করে যাচ্ছেন যৌন ব্যবসা,পাশাপাশি করছেন সুদের ব্যবসাও। কিন্তু তিনি সুদের উপর টাকা লেনদেন করেন এমনটি জেনে সাংবাদিক মোঃ এরশাদ রানার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে ঐ সাংবাদিক তার কাছ থেকে মাসিক তিন হাজার টাকা লভ্যাংশের হারে এক লক্ষ টাকা গ্রহণ করেছিলেন । টাকা গ্রহণের ১বছরের মধ্যে বিভিন্ন ধাপে ৩৬হাজার টাকা পরিশোধ করাও হয়েছিল। এরমধ্যে কোনো মাসে লভ্যাংশের টাকা…
মো: আল-মাহফুজ শাওনঃ খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানার অভিযানে চোরাইকৃত স্বর্ণালংকার ও নগদ টাকাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে কেএমপির খানজাহান আলী থানাধীন যোগীপোল বাদামতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত শারমিন আক্তার (৪৫) ওই এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-২(০৫)২৬, ধারা ৩৮১/৩৪ পেনাল কোডের আসামি হিসেবে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ ভরি ১৩ আনা ৪ রতি পরিমাণ স্বর্ণালংকার এবং চোরাইকৃত নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ পরিদর্শক…
মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিন উপজেলায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে সংঘটিত চাঞ্চল্যকর চুরি ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত প্রধান আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল রাত ১০টা ৩০ মিনিট থেকে ২৮ এপ্রিল ভোর ৫টা ৩০ মিনিটের মধ্যে তজুমদ্দিন থানার শম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ শম্ভুপুর এলাকার আল-আমিনের বসতঘরে এ ঘটনা ঘটে। পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দেয়। ওই খাবার গ্রহণের পর বাড়ির সদস্য আল-আমিন (২৬), তার মা সাজেদা বেগম (৫০) এবং দাদা শামছুল হক খাঁ (৭০) অচেতন হয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে…
মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের নাগেশ্বরী বাজার মসজিদের পাশের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। খানাখন্দে ভরা ও কাদামাটিতে পরিণত হওয়ায় প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও মুসল্লিরা। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বিশেষ করে মসজিদে নামাজ আদায়ের জন্য আগত মুসল্লিরা পরিষ্কার কাপড় নিয়ে আসলেও কাদা ও পানির কারণে বিপাকে পড়ছেন। অনেক সময় পিচ্ছিল হয়ে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকারও হচ্ছেন অনেকে। বাজারের ব্যবসায়ীরা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় দিন দিন সমস্যার তীব্রতা বাড়ছে। এতে ব্যবসা,বাণিজ্যেও নেতিবাচক…
স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে জেলার জ্যেষ্ঠ সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। শুরুতে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের দায়িত্ব ও বর্তমান চ্যালেঞ্জ নিয়ে মত প্রকাশ করেন। বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই দৈনিক দেশ রূপান্তর সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকমহলে আস্থা অর্জন করেছে। জনস্বার্থ সংশ্লিষ্ট…
বিশ্বনাথ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবুল কালাম আজাদকে আহ্বায়ক এবং খসরুজ্জামান খসরুকে সদস্যসচিব করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অনুমোদন এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৭ জন বিএনপি নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন— আহ্বায়ক পদে বিশ্বনাথ পৌরসভার আবুল কালাম আজাদ এবং সদস্য পদে হাজী তৈমুছ আলী, মোঃ ফয়জুল হক, গুলজার খান, রামপাশা ইউনিয়নের ড. মুজিবুর রহমান, দৌলতপুর ইউনিয়নের হাবিবুর রহমান হাবিব ও দশঘর ইউনিয়নের তোফাজ্জল আলম। জানা গেছে, যুক্তরাজ্যে দায়িত্ব পাওয়ার আগে…
মোঃ আলমগীর হোসাইনস্টাফ রিপোর্টার পঞ্চগড় জেলার আইন-শৃঙ্খলা সেবা আরও আধুনিক ও জনবান্ধব করতে পঞ্চগড় সদর থানার নতুন ভবনের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। তিনি ফলক উন্মোচনের পর মাটি কেটে নির্মাণকাজের সূচনা করেন। এ সময় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার বলেন, আধুনিক অবকাঠামো ছাড়া সময়োপযোগী পুলিশি সেবা নিশ্চিত করা সম্ভব নয়। নতুন ভবনটি নির্মিত হলে পুলিশ সদস্যদের কর্মপরিবেশ উন্নত হবে এবং সাধারণ মানুষ আরও সহজে ও স্বাচ্ছন্দ্যে সেবা নিতে পারবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত…
মো: আল-মাহফুজ শাওন তারুণ্যের উচ্ছ্বাস ও দৃষ্টিনন্দন স্টান্টে মুখর হয়ে উঠেছিল খুলনা মহানগরী। শতাধিক সাইক্লিস্টের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বাইসাইকেল র্যালি ও স্টান্ট শো প্রতিযোগিতা। এ আয়োজনকে ঘিরে নগরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। শুক্রবার (১ মে) দুপুরে মহানগরীর শিববাড়ি মোড়ে খুলনা বিভাগের প্রথম স্টান্ট শো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আকিজ বাইসাইকেলের পৃষ্ঠপোষকতায় এবং খুলনা সাইক্লিস্টের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর। অনুষ্ঠানে তিনি খুলনায় পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা দেন। তিনি বলেন, সাইকেল চালকদের জন্য আলাদা লেন ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুললে নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে, দুর্ঘটনা ও যানজট কমবে এবং পরিবেশবান্ধব নগর গড়ে…
