Author: দৈনিক নবদিগন্ত

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা ছাত্র অধিকার পরিষদে অভ্যন্তরীণ অস্থিরতা ও মতবিরোধের জেরে একদিনেই পদত্যাগ করেছেন দুই গুরুত্বপূর্ণ নেতা। আদর্শিক মতপার্থক্য ও সাংগঠনিক পরিবেশ নিয়ে অসন্তোষের কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগ করা নেতারা হলেন জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ এবং কার্যকরী সদস্য তানভীর হাসান লিমন। সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ তার পদত্যাগপত্রে সংগঠনের অভ্যন্তরীণ কিছু কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি দাবি করেন, কিছু অঙ্গসংগঠনের কর্মকাণ্ড তার আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় প্রতিবাদ জানাতে গিয়ে তিনি সাংগঠনিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এ পরিস্থিতিতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। অন্যদিকে, কার্যকরী সদস্য তানভীর হাসান লিমন শুরুতে ব্যক্তিগত ও পারিবারিক…

Read More

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত এবং মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশে সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর বলেন, মানবসৃষ্ট কোনো মতবাদ মানুষের সব সমস্যার স্থায়ী সমাধান দিতে সক্ষম নয়। তিনি উল্লেখ করেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পারিশ্রমিক পরিশোধের গুরুত্ব রয়েছে এবং শ্রমিক-মালিক উভয়ের কল্যাণে ন্যায্যতা ও নীতির চর্চা জরুরি। তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রেই শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থার পরিবর্তনে ন্যায্য শ্রমনীতি বাস্তবায়নের ওপর জোর দেন তিনি। শুক্রবার (১ মে) দুপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বিশ্বনাথ উপজেলা…

Read More

মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধিঃ “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত”—এই প্রতিপাদ্য সামনে রেখে ভোলায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বেলায়েত হোসেন। আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এবং শ্রমিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা মে দিবসের চেতনাকে ধারণ করে দেশের উন্নয়নে…

Read More

স্পোর্টস ডেস্কঃ হোটেলের বাথরুমে নারীদের গোপনে গোসলের দৃশ্য মোবাইল ফোনে ধারণের অভিযোগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা হলে ৫ লাখ শ্রীলঙ্কান রুপির মুচলেকায় জামিনে মুক্তি দেওয়া হয়। প্রতিবেদনে জানা যায়, নারাহেনপিতার একটি হোটেলে অবস্থানরত নারী অতিথিরা অভিযোগ করেন যে, বাথরুমে থাকার সময় তাদের ভিডিও ধারণ করা হচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুই ক্রিকেটারকে আটক করে। শ্রীলঙ্কা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং ভিডিওগুলো অনলাইনে ছড়িয়ে পড়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক শুনানির জন্য তাদের আলুতকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আগামী ২৫ মে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা…

Read More

আহমদ হুসাইন লস্কর, হাইলাকান্দি, আসাম: দেশে শিক্ষিত বেকারত্বের হার দিন দিন বাড়ছে, যা সামাজিক ও অর্থনৈতিকভাবে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সময়োপযোগী পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের অভাবে এই সংকট ক্রমেই গভীর হচ্ছে। UNESCO-এর এক গবেষণা অনুযায়ী, শিক্ষা দারিদ্র্য দূরীকরণের অন্যতম প্রধান উপায়। তবে বিদ্যমান শিক্ষাব্যবস্থা কর্মসংস্থানের বাস্তব চাহিদা পূরণে কতটা কার্যকর—তা নিয়ে প্রশ্ন উঠছে। সাধারণত একজন স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী তরুণ-তরুণীর প্রত্যাশা থাকে যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়া। কিন্তু বাস্তবে অনেকেই সেই সুযোগ পাচ্ছেন না। অন্যদিকে উদ্যোক্তা হতে গেলেও নানা জটিলতা ও সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। দেশে বিপুলসংখ্যক শিক্ষিত তরুণ কাজের অভাবে হতাশায় ভুগছেন। কেউ কেউ বিদেশে কাজের সন্ধানে ঝুঁকিপূর্ণ…

Read More

শাহাদাত হোসেন রাসেলনোয়াখালী প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে (শুক্রবার) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। বসুরহাট পৌরসভার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাবলুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি জিয়াউল হক জিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপদেষ্টা মাওলানা মহি উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আলী হোসেন সজীব, সেক্রেটারি মাওলানা ফিরোজ আলম, বসুরহাট…

Read More

মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলায় পদোন্নতি পাওয়া এক পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কনস্টেবল পদ থেকে এটিএসআই (Assistant Town Sub-Inspector) পদে পদোন্নতি পাওয়া প্রসেনজিৎ বাড়ৈ-এর কাঁধে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সদস্যের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত…

Read More

আহমদ হুসাইন লস্কর, হাইলাকান্দি, আসাম : সমগ্র বিশ্বে নারীর প্রতি সহিংসতার চিত্রটি ভয়ংকর। বিশ্বে বর্তমানে নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ, হত্যা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, গত কয়েক বছর এর পরিসংখ্যান পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, দক্ষিন এশিয়ার দেশগুলোতে নারীর প্রতি সহিংসতার মাত্রা বৃদ্ধি পেয়েছে বহুলাংশে। একই সাথে সামাজিক ভাবে নারীকে বিভিন্ন জায়গায় হেনস্তা হতে দেখা যাচ্ছে আগের থেকে অনেক বেশি, নারী নির্যাতনের ঘটনাগুলোর তদন্তে সরকারের উচ্চ পদস্থ অনেক কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মানসিকতা বিবেচনায় আনলে এই আশংকা আরও বৃদ্ধি পায়। … “তেহলেকা” পত্রিকার করা একটি গোপন তদন্ত প্রতিবেদন অভিযানে বের হয়ে এসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী…

Read More

মো: আল-মাহফুজ শাওন: খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে সংগঠনের নেতারা নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যদের ফুল দিয়ে অভিনন্দন জানান। বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় থাকলে পেশার মানোন্নয়ন সম্ভব। তারা নতুন কমিটির সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। নবনির্বাচিত কমিটির পক্ষ থেকেও শুভেচ্ছা জানানোর জন্য টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানানো হয়। তারা বলেন, সকল সাংবাদিক সংগঠনের সমন্বয়ে খুলনার গণমাধ্যম অঙ্গন আরও শক্তিশালী হবে।

Read More

আখতারুজ্জামান মিলনরংপুর বিভাগীয় ব্যুরো: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের নির্দেশনায় এবং গঙ্গাচড়া মডেল থানার সার্বিক সহযোগিতায় বুধবার (৩০ এপ্রিল) দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত কোলকোন্দ ইউনিয়নের আলেকিশামত গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুল ইসলাম। এ সময় সিভিল পুলিশের সহযোগিতায় লিখন (২৮) ও কারিমুল (৪০) নামের দুই ব্যক্তিকে মাদক সেবন ও সংরক্ষণের সময় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম…

Read More