মো: আল-মাহফুজ শাওন খুলনা: কুয়েট ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সোমবার (৪ মে ২০২৬) বেলা ১১টা ৩০ মিনিটে ক্যাম্পাস পরিদর্শন করেন (কেএমপি) কমিশনার , মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। জানা গেছে, সম্প্রতি -এর মহাপরিদর্শক (আইজিপি) -এর খুলনা সফরকালে কুয়েটের উপাচার্য প্রফেসর -এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ক্যাম্পাস ও আশপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাতে উপাচার্য ক্যাম্পাসে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইজিপি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং কেএমপি কমিশনারকে এ বিষয়ে…
Author: দৈনিক নবদিগন্ত
এরশাদ রানা, কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে। রবিবার (৩ মে) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নের কামাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।আটককৃত ব্যক্তিরা হলেন—চান্দিনা উপজেলার মাদারপুর গ্রামের মো. আশিক (৩১), কামারখোলা গ্রামের মেহেদী হাসান তারেক (২৪), একই গ্রামের মো. আরিফ (৩৪) ও মো. ইসমাইল (৩৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,কুমিল্লার বরুড়া উপজেলার বাসিন্দা এক দম্পতি রবিবার রাত ৯টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা যোগে চান্দিনার মাদারপুর গ্রামে আত্মীয়ের বাড়ির উদ্দেশে রওনা হন। রাত আনুমানিক ১০টার দিকে অটোরিকশার…
বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া: বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর অধীনে অনূর্ধ্ব-১৭ জাতীয় দল গঠনের লক্ষ্যে আয়োজিত বাছাই কার্যক্রমে সাফল্য অর্জন করেছেন বিশ্বনাথের তরুণ ফুটবলার সাঈদ খান। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাথমিকভাবে বাছাইকৃত ১৩০ জন ফুটবলারের অংশগ্রহণে অনুষ্ঠিত ক্যাম্পে টানা ৮ দিনের অনুশীলন ও পারফরম্যান্স মূল্যায়ন শেষে ৩৬ জনকে ‘ইয়েস কার্ড’ প্রদান করা হয়। এই তালিকায় বিশ্বনাথ উপজেলার একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জাহারগাঁও গ্রামের ফরমান খানের কনিষ্ঠ পুত্র সাঈদ খান। এছাড়া সিলেট জেলা থেকে সাঈদের সঙ্গে গোলাপগঞ্জের ফুটবলার তানজিলও ‘ইয়েস কার্ড’ পেয়েছেন, যা পরবর্তী ধাপে অগ্রগতির গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আগ্রহী সাঈদ…
শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত লুৎফুন্নাহার রোমানা (৪০) সোমবার (৪ মে) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের দক্ষিণ আলী রোড় এলাকার একটি সড়কে এ দুর্ঘটনার শিকার হন। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ ভারি বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির পাশের জমি থেকে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে রাস্তার ওপর বজ্রাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মারজাহান আক্তার পাখি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, বিষয়টি…
মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলায় ১২ বছরের এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মদন থানায় একটি মামলা দায়ের করেছেন।অভিযুক্ত শিক্ষকের নাম আমান উল্লাহ সাগর। তিনি উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে। সাগর ২০২২ সালে নিজ গ্রামে ‘হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদরাসা’ প্রতিষ্ঠা করেন এবং সেখানে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ওই মাদরাসায় তার স্ত্রীও প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি ওই মাদরাসার শিক্ষার্থী এবং…
মোঃ আল মুনতাকিম: সিরাজগঞ্জের রায়গঞ্জে এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে সহপাঠী, পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। নিহত আন্নিশা আক্তার মুনিয়া (১৬) চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয় শিক্ষক রইস উদ্দিনের মেয়ে। গত ১ মে সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও ব্ল্যাকমেইলের শিকার হয়ে তিনি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি চিরকুটে তাকে বাঁচতে না দেওয়ার অভিযোগ এবং একটি ভিডিওকে কেন্দ্র করে ব্ল্যাকমেইলের ইঙ্গিত পাওয়া গেছে বলে জানা গেছে। চিরকুটে একটি মোবাইল নম্বরও উল্লেখ করা হয়েছে,…
মো: আল-মাহফুজ শাওন: খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা এলাকায় স্লুইজ গেটের একটি কপাট ভেঙে যাওয়ায় জোয়ারের পানি প্রবেশ করছে, এতে ফসল হারানোর শঙ্কায় রয়েছেন কৃষকরা। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ভাঙা কপাট দিয়ে জোয়ারের পানি প্রবলভাবে ভেতরে ঢুকছে। ফলে বিলপাবলা অঞ্চলসহ আশপাশের নিচু জমিতে পানি জমে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, একসময় এই স্লুইজ গেট পানি নিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বর্তমানে তা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বোরো ধান কাটার মৌসুমে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, অতিবৃষ্টি ও জোয়ারের পানির কারণে জমির পাকা ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে লবণাক্ত…
মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) থানা পুলিশের অভিযানে উপজেলার ৯ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মোঃ আলম (৬০) নামে এক ব্যক্তিকে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করা হয়। তিনি স্থানীয় বাসিন্দা। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে পরবর্তীতে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান…
মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছারের দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাদক সেবন ও জনশান্তি বিঘ্নের অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তি মোঃ ইব্রাহীম (৪৫)। তিনি ভোলা সদর উপজেলার চর ছিফলী ইউনিয়নের আলীনগর এলাকার বাসিন্দা। পরবর্তীতে তার ডোপ টেস্ট করা হলে শরীরে মাদকের উপস্থিতি পাওয়া যায়। পরীক্ষায় গাঁজাজাতীয় উপাদান শনাক্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী…
মোঃ হাবিবুর রহমান মোল্লা, উপজেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী জেলা শাখার নবগঠিত আংশিক কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরহাদ রাজু। দলের প্রতি দীর্ঘদিনের ত্যাগ, রাজপথে সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তৃণমূল থেকে উঠে আসা এই ছাত্রনেতা দুঃসময়ে নেতা-কর্মীদের সংগঠিত করা এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্থানীয়দের ভাষায়, তিনি ছিলেন কর্মী গড়ে তোলার অন্যতম সংগঠক। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি ধারাবাহিকভাবে দলের ভিত্তি শক্তিশালী করতে কাজ করে গেছেন। তার এই অর্জনে নোয়াখালীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। নতুন দায়িত্ব পেয়ে ফরহাদ…
