Author: দৈনিক নবদিগন্ত

মো: আল-মাহফুজ শাওন: খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি জুয়েল সরদার (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে ২০২৬) সকাল ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সরদারডাঙ্গা এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত জুয়েল সরদার এলাকায় ‘জুয়েল-বোরহান বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত। তিনি আড়ংঘাটা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, প্রতারণা, অপহরণ, ধর্ষণ ও চাঁদাবাজিসহ অন্তত ১০টি মামলা রয়েছে। এছাড়া একটি মামলায় তার বিরুদ্ধে ১ বছর ৬ মাসের সাজা পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস)…

Read More

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা-এ প্রবীণ আলেমেদ্বীন, পীরে কামেল হযরত মাওলানা মোহাম্মদ মোস্তফা সুফি (রঃ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৫ মে) বিকেল ৪টায় উপজেলার চরপার্বতী ইউনিয়নের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে মাওলানা আহমদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। জানা যায়, তিনি বসুরহাটের আশরাফুল উলূম (কাওমী) মাদ্রাসা-এর প্রধান শিক্ষক এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শিক্ষাজীবনে তিনি স্থানীয় হাজারীহাট আলিম মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করে ফেনীর সোনাগাজীর দারুল উলুম আল হোছাইনিয়া…

Read More

আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলা-এ সাংবাদিকদের ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা এলাকার উন্নয়নকে এগিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন অতিথিরা। মঙ্গলবার (৫ মে) বিকেলে ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ-২০২৫’ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের সংসদ সদস্যের সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেন, খেলাধুলা মানুষের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকদেরও পেশাগত দায়িত্বের পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত থাকা সমাজের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, মানুষ সবসময় সাংবাদিকদের কাছ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করে। তাই কোনো সাংবাদিকের কর্মকাণ্ড যেন উন্নয়ন বাধাগ্রস্ত না করে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দেশ ও জাতির স্বার্থে সকলের কাজের…

Read More

এসকে এম মহসিন রেজা, ‎উপজেলা প্রতিনিধি (খুলনা): খুলনার সুন্দরবন এলাকায় পর্যটকদের লক্ষ্য করে হামলা ও লুটপাটের চেষ্টার ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (৫ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, একটি রিসোর্টে অবস্থানরত পর্যটকদের ওপর হামলার চেষ্টা চালায় একটি দুষ্কৃতিকারী চক্র। বিষয়টি বুঝতে পেরে রিসোর্ট কর্তৃপক্ষ তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে কোস্ট গার্ডকে অবহিত করা হলে অভিযান শুরু হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বিকেল ৫টার দিকে মোংলা কোস্ট গার্ড বেইসের আওতায় ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।…

Read More

এরশাদ রানা, কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) রাতে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফুর রহমানের নির্দেশনায় এসআই জিয়াউল হক জিয়া ও এএসআই মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানটি বুড়িচং থানার রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকায় কুমিল্লা–বাগড়া সড়কের চৌধুরী ব্রিজের উত্তর পাশে পরিচালিত হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মো. খোরশেদ আলম (৪০) ও মো. শরীফ হোসেন (৩২)। তারা মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, আটক…

Read More

মোঃ হাবিবুর রহমান মোল্লা, উপজেলা প্রতিনিধি: প্রবাসীদের নানা সমস্যার সমাধান ও অধিকার নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন যুক্তরাষ্ট্র যুবদল নেতা আনোয়ার হোসেন পলাশ। এক বিবৃতিতে তিনি আরিফুল হক চৌধুরী-এর দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হলেও দেশে-বিদেশে তারা নানা ভোগান্তির শিকার হচ্ছেন। এসব সমস্যা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, পাসপোর্ট নবায়নসহ বিভিন্ন সেবায় দীর্ঘসূত্রিতা প্রবাসীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া বিদেশে অসুস্থ হলে কনস্যুলেটের পক্ষ থেকে যথাযথ সহায়তা নিশ্চিত করার দাবিও জানান তিনি। আনোয়ার হোসেন পলাশ আরও বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থে দেশে কেনা সম্পত্তি রক্ষা ও…

Read More

মো: কোরবান আলী, তারাগঞ্জ প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার বাসিন্দা ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক মো. আরিফ শেখ (৩০) চাঁদাবাজির অভিযোগে সৈয়দপুর থানা পুলিশের হাতে আটক হয়েছেন। শনিবার (২ মে ২০২৬) তাকে হাতেনাতে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরদিন রোববার (৩ মে) সকালে তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। আরিফ শেখ তারাগঞ্জ উপজেলার থানাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি একটি অনলাইন গণমাধ্যমে কর্মরত ছিলেন বলে জানা গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ অভিযোগের বিষয়ে কঠোর…

Read More

আখতারুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় ব্যুরো: রংপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অনলাইন প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। রংপুর জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত চন্দ্র রায়ের নেতৃত্বে একটি বিশেষ টিম সোমবার (৪ মে) গভীর রাতে অভিযান চালায়। অভিযানে নীলফামারীর কিশোরগঞ্জ থানার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল এলাকায় দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—নুরুজ্জামান (২১) ও খায়রুল ইসলাম (৪২)। তারা দীর্ঘদিন ধরে অনলাইনে চাকরি ও ভিসা দেওয়ার নামে প্রতারণা করে আসছিল বলে…

Read More

মোঃজোনায়েদ হোসেন জুয়েল, ষ্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ জেলা শহরে কিশোর গ্যাং, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাতব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। সাম্প্রতিক সময়ে গভীর রাত পর্যন্ত কিশোর ও তরুণদের আড্ডা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হলে এই উদ্যোগ নেওয়া হয়। পুলিশ জানায়, শহরের লেকপাড়, পার্ক, নির্জন সড়ক ও অলিগলিতে রাত গভীর পর্যন্ত আড্ডা দিতে দেখা যাচ্ছিল অনেক শিক্ষার্থী ও তরুণকে। এসব আড্ডা থেকে মাদক সেবন, বেপরোয়া আচরণ এবং কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়ানোর ঝুঁকি তৈরি হচ্ছিল। বিশেষ করে স্কুল-কলেজপড়ুয়া কিশোরদের মধ্যে এ প্রবণতা বাড়ায় অভিভাবকদের মাঝেও উৎকণ্ঠা দেখা দেয়। এই পরিস্থিতিতে রাত ৯টার পর থেকেই শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বিনোদনকেন্দ্র…

Read More

মো: আল-মাহফুজ শাওন: খুলনায় এক যুবককে লক্ষ্য করে গুলিবর্ষণের পর তাকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও হামলার ঘটনা ঘটেছে। এতে পুরো ঘটনায় নগরজুড়ে চরম উত্তেজনা ও আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৪ এপ্রিল) মহানগরীর লবণচরা থানার কোবা মসজিদ সংলগ্ন এলাকায় রাজু হাওলাদার (৩৮) নামের এক যুবককে গুলি করে দুর্বৃত্তরা। একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে অ্যাম্বুলেন্সটি খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তবে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে আবারও…

Read More