Author: দৈনিক নবদিগন্ত

মো: আল-মাহফুজ শাওন: দৌলতপুর এলাকায় রেললাইনের পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অস্থায়ী বাজার এখন উচ্ছেদের শঙ্কায় পড়েছে। এতে শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্নআয়ের মানুষ চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। স্থানীয় রিপন হাওলাদারসহ অনেক ব্যবসায়ী প্রায় দেড় দশক ধরে রেললাইনের পাশে ছোট দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। কেউ কাপড়, কেউ শাকসবজি, আবার কেউ নিত্যপণ্য বিক্রি করে সংসার চালান। তবে জায়গাটি রেলওয়ের হওয়ায় তাদের প্রতিনিয়ত উচ্ছেদের ভয় তাড়া করছে। সম্প্রতি মাইকিং করে দোকান সরিয়ে নিতে বলা হলে ব্যবসায়ীরা সাময়িকভাবে দোকান বন্ধ করেন। পরে আবারও তারা দোকান বসালেও অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, বিকল্প কর্মসংস্থান না থাকায় উচ্ছেদ হলে তাদের জীবিকা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে…

Read More

মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের তীব্র সংকটে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবস্থিত দেশের ১৮তম সোনাহাট স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। এতে আমদানি-রফতানিকারক ব্যবসায়ী থেকে শুরু করে পরিবহন সংশ্লিষ্ট শ্রমিক পর্যন্ত সবাই পড়েছেন চরম সংকটে। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন প্রায় দেড় হাজার দিনমজুর শ্রমিক, যারা কাজের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। সরেজমিনে ঘুরে দেখা যায়, বন্দরের বিভিন্ন পাথর ডিপোতে ভাঙা পাথরের স্তুপ জমে থাকলেও পরিবহন সংকটের কারণে সেগুলো সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বিদ্যুতের ঘনঘন আসা-যাওয়ার মধ্যে সীমিত পরিসরে কিছু পাথর ভাঙার কাজ চললেও জ্বালানির অভাবে লোডিং-আনলোডিং কার্যক্রম প্রায় বন্ধের মুখে। অধিকাংশ মেশিন অলস পড়ে আছে। স্থানীয় সূত্রে জানা…

Read More

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জ উপজেলা-এ নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনঃএকত্রীকরণ বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম” ও এমআরএসসি (ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নিং মাইগ্রেন্টস) প্রত্যাশা-২ প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। ব্র্যাক রিজিওনাল কো-অর্ডিনেটর মো. ইমাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন এবং কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বিমল কর্মকার। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের সচিব, ইউপি সদস্য, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মী, সাংবাদিক এবং বিদেশফেরত প্রবাসীরা উপস্থিত ছিলেন।…

Read More

ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইল পৌর উদ্যানে মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠর ভাস্কর্য ঘিরে মেলার স্টল নির্মাণের ঘটনায় চরম সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা যায়, উদ্যানের প্রবেশমুখে স্থাপিত বীরশ্রেষ্ঠদের আবক্ষ ভাস্কর্যগুলোকে ঘিরে বাঁশ ও দড়ি বেঁধে বিসিক মেলার অস্থায়ী স্টল তৈরি করা হয়েছে। কোথাও ভাস্কর্যের গলার ওপর দিয়ে দড়ি টানা হয়েছে, আবার কোথাও ভাস্কর্যের গায়ে ঠেকিয়ে কাঠামো দাঁড় করানো হয়েছে। এতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মারক ব্যবহারের বিষয়টি সাধারণ মানুষের কাছে অবমাননাকর হিসেবে প্রতীয়মান হয়েছে। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধারা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এক শিক্ষার্থী বলেন, “যাদের ত্যাগে দেশ স্বাধীন, তাদের স্মৃতিচিহ্নকে এভাবে ব্যবহার করা জাতীয় চেতনার জন্য অপমানজনক।”…

Read More

মোঃ আল মুনতাকিম: শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের রাণীরহাট বাজার এলাকায় এক অটোভ্যান চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে তার যানবাহন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) সকাল ৮টার দিকে রানিহাট বাজারের তেল পাম্প সংলগ্ন এলাকা থেকে অচেতন অবস্থায় মিজানুর রহমান (৪৫) নামে ওই চালককে উদ্ধার করা হয়। তিনি গাড়িদহ ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পথচারীরা রাস্তার পাশে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে প্রাথমিক সেবা দেন। পরে জ্ঞান ফেরার পর ভুক্তভোগী জানান, আগের রাতে ৪-৫ জনের একটি দল তার পথরোধ করে মারধর করে এবং জোরপূর্বক নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করে দেয়। এরপর তার নতুন…

Read More

আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার দারুল উম্মাহ আইডিয়াল মাদরাসায় প্রবাসীদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং প্রিন্সিপাল গিয়াস উদ্দিন সাদীর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। তিলাওয়াত করেন দাখিল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. ইমরান খান। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মো. মাফিজ খান, যুক্তরাজ্য প্রবাসী মো. সাবির উদ্দীন, অস্ট্রেলিয়া প্রবাসী দবির উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী মো. বাবলুর হোসেন বাবুল, মইনউদ্দিন খান এবং প্রয়াত আব্দুল মতিন চেয়ারম্যানের পুত্র জুবায়ের আহমদ। অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, আধুনিকায়ন এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন…

Read More

মোঃ নোমান হাসান খাঁন, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের হাওর এলাকায় ফসল রক্ষা প্রকল্পে সরকারি বরাদ্দের সুষ্ঠু ব্যবহার নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বরাদ্দের অর্থ ভাগাভাগি ও অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় কৃষকরা। তাদের দাবি, যেখানে মাটির কাজের জন্য ব্যয় হওয়ার কথা প্রায় ২ লাখ ৯ হাজার টাকা, সেখানে বরাদ্দ দেখানো হয়েছে প্রায় ১৭ লাখ ৩৫ হাজার টাকা। প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)-র সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে অর্থ বণ্টনের অভিযোগও উঠেছে। এমনকি তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিরাও এই সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এদিকে, বৈশাখের শুরুতেই টানা বৃষ্টিতে হাওরের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে হাজার হাজার একর জমির পাকা ও আধাপাকা ধান পানির…

Read More

ডেস্ক রিপোর্ট: নেত্রকোনার মদন উপজেলায় এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ঘিরে নতুন মোড় নিয়েছে ঘটনা। অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ সাগর এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। অভিযোগের পর থেকে পলাতক থাকা সাগর সম্প্রতি তার বক্তব্যে দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় এবং এটি একটি পরিকল্পিত অপপ্রচার। তিনি বলেন, ব্যক্তিগত ও স্থানীয় বিরোধের জেরে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, ভুক্তভোগীর পরিবার আগের মতোই অভিযোগে অনড় রয়েছে। তাদের দাবি, ঘটনাটি বাস্তব এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন হওয়া প্রয়োজন। এ ঘটনায় ইতোমধ্যে থানায় মামলা দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সকল পক্ষের বক্তব্য যাচাই করে…

Read More

ডেস্ক রিপোর্ট: ঢাকার শাপলা চত্বর-কেন্দ্রিক ৫ মে এখন বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে একটি আলোচিত ও বিতর্কিত তারিখ হিসেবে বিবেচিত। ২০১৩ সালের এই দিনে সংঘটিত ঘটনাকে ঘিরে প্রতিবছর বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক পক্ষ নিজেদের অবস্থান থেকে দিবসটি স্মরণ করে থাকে। ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে একটি বৃহৎ সমাবেশকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাতের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মাধ্যমে সমাবেশ ছত্রভঙ্গ করা হয়। এরপরই হতাহতের সংখ্যা, ঘটনার প্রকৃতি এবং ব্যবহৃত শক্তি নিয়ে দেশজুড়ে শুরু হয় তীব্র আলোচনা ও মতবিরোধ। ঘটনাটিকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও মানবাধিকার গোষ্ঠীর মধ্যে মতপার্থক্য স্পষ্ট। কেউ একে ‘গণঅভিযান’ বা ‘গণহত্যা’…

Read More

মো: আল-মাহফুজ শাওন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুলনা মহানগর কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে আসাদুজ্জামান মুরাদকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা। দলীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় এই নেতা ছাত্র রাজনীতি থেকে শুরু করে মহানগর পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক প্রচার সম্পাদক, সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক ভিপি হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখেন। তৃণমূলের দাবি, আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ও কর্মিবান্ধব নেতৃত্ব হিসেবে মুরাদ সংগঠনকে আরও শক্তিশালী করতে সক্ষম। তাদের মতে, দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে তিনি সংগঠনের ভিত্তি মজবুত করেছেন। স্থানীয় নেতাকর্মীরা মনে করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রয়োজন, আর সেই জায়গায় আসাদুজ্জামান মুরাদ সবচেয়ে উপযুক্ত…

Read More