Author: দৈনিক নবদিগন্ত

সৌরভ দত্ত, কলকাতা: সরকারি উদ্যোগে রবীন্দ্রজন্মজয়ন্তী হোক, বা যে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান— প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সব মঞ্চই যেন চাঁদের হাট! এমনটাই রেওয়াজ হয়ে গিয়েছিল গত দেড় দশক ধরে। পালাবদলের ধাক্কায় সেই চেনা ছবিতেও রাতারাতি বদল! শনিবার রবীন্দ্রজন্মজয়ন্তী উপলক্ষে কালীঘাটে নিজের বাড়ির সামনেই অনুষ্ঠানের আয়োজন করেন মমতা। বড়পর্দা তো দূর্‌অস্ত, ছোটপর্দার অভিনেতাদেরও এ দিন দেখা যায়নি তাঁর অনুষ্ঠানে। অথচ, যাঁদের নাকি আসার কথা ছিল, তাঁরাই একসময় মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর সরকারি যে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে মঞ্চ আলো করে বসতেন। বিকেল চারটে নাগাদ তৃণমূল নেত্রীর কালীঘাটের বাড়ির সামনে অনুষ্ঠান শুরু হয়। অভিনয় দুনিয়া থেকে দেখা গেল শুধু সুভদ্রা মুখোপাধ্যায়কে। ছোটপর্দার…

Read More

মোঃ আল-মাহফুজ শাওন: দেশজুড়ে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের একটি নিরপেক্ষ তালিকা তৈরির উদ্যোগের অংশ হিসেবে খুলনা জেলায় শীর্ষ চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করেছে র‍্যাব-৬। প্রাথমিকভাবে এ তালিকায় স্থান পেয়েছে ১৫ জন শীর্ষ চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীসহ মোট ১৮ জন। র‍্যাব সূত্রে জানা গেছে, তালিকাভুক্তদের বিরুদ্ধে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই অভিযান শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সম্প্রতি খুলনা নগরীতে একের পর এক গুলির ঘটনা, সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি এবং মাদক ব্যবসার বিস্তারে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। মাদক ও চাঁদাবাজি কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষ, হত্যাকাণ্ড ও এলাকায় আধিপত্য…

Read More

মোঃ আল-মাহফুজ শাওন: খুলনা মহানগরীর খালিশপুর থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি নিখোঁজ হওয়ার পর তার অভিভাবক খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি বিভিন্ন মাধ্যমে প্রচার করা হলে কুষ্টিয়ার মিরপুর এলাকায় স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে শিশুটিকে পোড়াদহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে বিষয়টি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানাকে জানানো হয়। খবর পেয়ে শিশুটির অভিভাবক সেখানে উপস্থিত হন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং পরিবারের সঙ্গে অবস্থান করছে। শিশুটির…

Read More

মোঃ আল-মাহফুজ শাওন: খুলনা মহানগরীর খালিশপুর থানার গোয়ালখালী এলাকায় রাজন হাওলাদার নামে এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। একই সঙ্গে তার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত গাড়িতে করে গোয়ালখালী কবরখানা গেট এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে। এ সময় গাড়িতে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি বুঝে রাজন হাওলাদার দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের অভিযোগ,…

Read More

মো: আল-মাহফুজ শাওনঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগর শাখার উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির খুলনা মহানগর সভাপতি, যিনি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক। বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে সহায়তা করে। তারা শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে নিয়মিত ক্রীড়াচর্চায় অংশ নেওয়ার আহ্বান জানান। টুর্নামেন্টে খুলনা মহানগরের বিভিন্ন থানার শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে…

Read More

মোঃ রেজাউল করিম, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২১ কেজি গাঁজা, ১৯৫ পিস ইয়াবা এবং নগদ ৫২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল শুক্রবার (৮ মে) রাজৈর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা করে। রাত ৯টা ৫ মিনিটে শারিস্তাবাদ চেয়ারম্যান হাট মোড় এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো. শাহাদাৎ হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। একই দিন বিকেল ৪টা ১৫ মিনিটে চাঁনপট্টি এলাকায় আরেকটি অভিযানে ১৯৫…

Read More

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার পূর্ব শুখানপুকুরী (তল্লিপাড়া) এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (১০ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ভূল্লী থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বসতবাড়িতে মাদক বিক্রির অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি করে আনারুল ইসলামের কাছ থেকে ১৭ পিস, আব্দুর রহিমের কাছ থেকে ৮ পিস এবং হারুন অর রশিদের কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোট উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ ৩৩ পিস। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভূল্লী…

Read More

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের রাউতকোনা গ্রামে একই পরিবারের তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। শনিবার সকালে বিষয়টি জানাজানি হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। নিহতরা হলেন ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩০), তার তিন কন্যা মীম (১৫), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (২২)। পুলিশ জানায়, ঘটনার পর থেকে ফোরকান মিয়াকে পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজে বের করতে অভিযান চলছে। পরিবারটি রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।…

Read More

মোঃ রিয়াদ, রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা ফ্লাইওভারের নিচে মানবিক সংগঠন “দস্তরখান”-এর উদ্যোগে সপ্তাহে তিন দিন অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হচ্ছে। প্রতি শনিবার, সোমবার ও বুধবার নিয়মিতভাবে প্রায় ২০০ মানুষের জন্য এ খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকদের দাবি, পুরো কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়। স্বেচ্ছাসেবকরা জানান, প্রায় তিন বছর ধরে এ উদ্যোগ অব্যাহত রয়েছে। এখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসে বিনামূল্যে খাবার গ্রহণ করেন। কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক ইয়ামিন, রিয়াদ, হাসান মীর, আলী আহাম্মদ, আমীর, শাওনসহ আরও অনেকে। আয়োজকদের ভাষ্য, মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ মানবিক কার্যক্রম…

Read More

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় মক্তব পড়ুয়া এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় মসজিদের ইমাম মো. আমিনুল ইসলাম ওরফে জামিলকে (৫৭) গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার বিছালী ইউনিয়নের চাকই বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে স্থানীয় জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা চলতি দায়িত্বে (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার মো. আমিনুল ইসলাম ওরফে জামিল উপজেলার বিছালী ইউনিয়নের রুখালী গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। তিনি চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম। মামলার বিবরণ ও পুলিশ…

Read More