Author: দৈনিক নবদিগন্ত

মোঃ সুজন আহম্মেদ, বিশেষ প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে বজ্রপাতের ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন কয়েকজন। এ ঘটনায় একটি বৈদ্যুতিক মিটার পুড়ে গেছে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) বিকেলে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে মোহাম্মদ মানিক মিয়ার বাড়ির বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলের আশপাশে কয়েকজন মানুষ অবস্থান করছিলেন বলে জানান এলাকাবাসী। স্থানীয়দের ভাষ্য, সামান্য এদিক-সেদিক হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তারা এটিকে মহান আল্লাহর রহমত বলে উল্লেখ করেছেন। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং…

Read More

মোঃ সুজন আহম্মেদ, বিশেষ প্রতিনিধি: পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি অবৈধ বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। অস্ত্র মামলায় গ্রেপ্তার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে এ অস্ত্রটি জব্দ করা হয়। পাবনা জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ ছূফি উল্লাহ-এর নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ রেজিনূর রহমান-এর তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়। অস্ত্র আইনের একটি মামলায় গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন (৩৬)-কে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পাবনা সদর উপজেলার চর তারাপুর ইউনিয়নের সুখচর গ্রামে তার নির্মাণাধীন টিনশেড গোয়ালঘরে অভিযান চালানো হয়। অভিযানে গোবরের ঘষির বস্তার ভেতর লুকিয়ে রাখা একটি…

Read More

মনিরুল ইসলাম তালুকদার, নাটোর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির রাজনীতি করতে গিয়ে যারা হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের প্রত্যেকের পাশে দল দাঁড়াবে। শুক্রবার নাটোর জেলা পরিষদের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের দুস্থ, অসহায় ও নির্যাতিত ৩৩০ জন মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৬ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। অতীতেও দল ক্ষমতায় থাকাকালে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা…

Read More

মো: আল-মাহফুজ শাওন: খুলনার বটিয়াঘাটা উপজেলায় আজিজুল ইসলাম (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় উপজেলার রাঙ্গেমারী এলাকার একটি প্লটে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে একদল দুর্বৃত্ত আজিজুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ বা জড়িতদের পরিচয় জানা যায়নি। পুলিশ সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।

Read More

এরশাদ রানা, কুমিল্লা: কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি চোরাই Yamaha FZS V4 উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া একজনের বিরুদ্ধে পূর্বে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, অপরাধ দমনে কৌশলগত তৎপরতার অংশ হিসেবে জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএমের নির্দেশনায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল আলেখারচর বিশ্বরোড এলাকায় অভিযান চালায়। অভিযানে ‘বিসমিল্লাহ এসি মটরস’-এর সামনে থেকে চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার মেহেদী হাসান সাজ্জাদ (২৫) এবং চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকার আব্দুল্লাহ…

Read More

সৌরভ দত্ত, কলকাতা: শনিবার পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহসহ বিভিন্ন বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এ কারণে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সূত্রে জানা গেছে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে প্রায় ৩৫টি সেক্টরে ভাগ করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি ব্লকের দায়িত্বে থাকবেন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা। পুরো নিরাপত্তা ব্যবস্থার তত্ত্বাবধানে থাকবেন অজয় নন্দ। শপথ অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকলেও দর্শনার্থীদের কঠোর নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হতে হবে। ছাতা, ব্যাগ, পানির বোতলসহ কিছু বহনে নিষেধাজ্ঞা…

Read More

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট: জয়পুরহাটে পূর্ব বিরোধ ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস এম আবু তাহেরের বাবা আফজাল হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৮ মে) বিকেল আনুমানিক ৫টার দিকে একদল দুর্বৃত্ত আফজাল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার…

Read More

মোঃ আতিক হাসান, নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর উপজেলার বানিয়া গোন্দাইল এলাকার বাসিন্দা শ্রীবতী গীতা রানী (৫০) নিখোঁজ হয়েছেন। পরিবার সূত্রে জানা যায়, তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার গভীর উদ্বেগে রয়েছে। নিখোঁজ ব্যক্তির বিস্তারিত পরিচয়:নাম: শ্রীমতী গীতা রানীবয়স: ৫০ বছরঠিকানা: বানিয়া গোন্দাইল, শেরপুর, বগুড়াথানা: শেরপুরজেলা: বগুড়ামোবাইল: ০১৭৯৯৩৬৪৮৬৩ কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে উল্লিখিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

Read More

মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রাম সদর উপজেলায় সরকারি গুচ্ছগ্রাম আবাসন প্রকল্পের খাস জমি ব্যক্তি মালিকানায় নামজারি করার অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ অনুযায়ী, আরাজি পলাশবাড়ি মৌজার প্রায় ৭২ একর সরকারি খাস জমি, যেখানে ভূমিহীনদের জন্য গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, সেখানেই একাংশ জমি বিভিন্ন ব্যক্তির নামে নামজারি করা হয়েছে। এতে শতাধিক গৃহহীন পরিবার উচ্ছেদের আশঙ্কায় রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৯ সাল থেকে বিভিন্ন সময়ে সরকারিভাবে এ এলাকায় ভূমিহীন পরিবার পুনর্বাসন করা হয়। পরবর্তীতে আরও পরিবারকে ঘর ও জমি প্রদান করা হলেও সম্প্রতি ওই জমির…

Read More

সৌরভ দত্ত, কলকাতা: শনিবার যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তখন তা কেবল এক ব্যক্তির জয় হবে না,তা হবে বাংলার রাজনৈতিক ইতিহাসের এক পূর্ণ বৃত্ত সম্পন্ন হওয়ার মুহূর্তও। বাংলার রাজনৈতিক ইতিহাসে ১৯৬৭ সাল ছিল এক সন্ধিক্ষণ। আর ২০২৬ সাল হয়ে রইল এক মাইলফলক পরিবর্তনের বছর। আর এই দুই সময়ের মধ্যে সেতুবন্ধন করে দিলেন মেদিনীপুরের দুই ভূমিপুত্র— অজয়কুমার মুখোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী । দুজনেই নিজ নিজ দলের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, দুজনেই মুখ্যমন্ত্রীকে তাঁর ঘরের মাঠে পরাজিত করেছেন এবং বিধানসভা ভোটে দুই আসনে জিতে বাংলার মসনদে বসার যোগ্যতা অর্জন করেছেন। বিধানচন্দ্র রায়ের মৃত্যুর পর…

Read More