Author: দৈনিক নবদিগন্ত

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের সাহেবাহার পেতনিমারা বিলে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘের মালিক মো. ইয়ামিন শেখ (৩০)। অভিযোগ সূত্রে জানা যায়, ইয়ামিন শেখ দীর্ঘদিন ধরে প্রায় ৩০ থেকে ৪০ বিঘা জমির ঘেরে গলদা ও বাগদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। পূর্ব বিরোধের জেরে তাকে ঘের থেকে উচ্ছেদের উদ্দেশ্যে একটি পক্ষ দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। লিখিত অভিযোগে বলা হয়, গত ২৮ এপ্রিল উজলপুর বাজার এলাকায় ধানে পানি…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা সাদ্দাম মিয়ার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন সাদ্দাম মিয়া। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথে তার মৃত্যু হয়। সাদ্দাম মিয়া স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিত ও সক্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পরিবার, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই শোক প্রকাশ ও তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঢাকা-সিলেট মহাসড়কে বেপরোয়া…

Read More

এসকে এম মহসিন রেজা, উপজেলা প্রতিনিধি: খুলনা জেলা চ্যাম্পিয়ন হওয়া কয়রার নতুন কুঁড়ি স্পোর্টস ফুটবল দলের খেলোয়াড়দের জার্সি ও ফুটবল উপহার দিয়েছেন জেলা বিএনপির সদস্য এম এ হাসান। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার কপোতাক্ষ কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসানুর রহমান, আকবর হোসেন, আসাদুল হক, আনারুল ডাবলু, আওছাফুর রহমান, যুবদল নেতা লিটন মণ্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, ছাত্রনেতা আম্মার হোসেন, জিয়া প্রজন্মদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন ও মুছাসহ স্থানীয় নেতাকর্মীরা। উল্লেখ্য, গত ৩ মে খুলনা বিভাগীয় মহিলা কমপ্লেক্স মাঠে শুরু…

Read More

এসকে এম মহসিন রেজা, উপজেলা প্রতিনিধি: পাইকগাছায় খালের স্বাভাবিক পানি প্রবাহ ও জলাবদ্ধতা নিরসনে অবৈধ নেট পাটা ও প্রতিবন্ধক অপসারণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার লস্কর ইউনিয়নের কামাক্ষে খালে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে খালের মধ্যে স্থাপন করা বিভিন্ন অবৈধ প্রতিবন্ধক সরিয়ে ফেলা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালে অবৈধ নেট পাটা ও অন্যান্য প্রতিবন্ধক থাকার কারণে পানি চলাচল ব্যাহত হচ্ছিল। এতে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনভোগান্তি বাড়ছিল। অভিযান চলাকালে প্রশাসনের পক্ষ থেকে খালের স্বাভাবিক পরিবেশ ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।…

Read More

মো: আল-মাহফুজ শাওন: খুলনা মহানগরীর নিরালা মোড়ে ইজিবাইক থেকে টাকা ছিনিয়ে নেওয়ার সময় জনতার হাতে আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন আল-আমীন (৪৫), বাগেরহাটের নাগের বাজার এলাকার আব্দুল আজিজের ছেলে এবং আমির ফকির (২৭), মোরেলগঞ্জের গাবতলা এলাকার মজিদের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, আল-আমীনকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আমির ফকিরকে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার নিরালা মোড়ে একটি ইজিবাইক থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের…

Read More

মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব চত্বরে সাংবাদিকদের অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, সংবিধান স্বীকৃত সাংবাদিকদের ন্যায্য অধিকার দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। স্বাধীনতার পর গত ৫৫ বছরেও সাংবাদিকদের জীবনমান উন্নয়ন, পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের “জাতির বিবেক” বলা হলেও বাস্তবে তাদের নানা বঞ্চনা, হয়রানি ও অনিরাপত্তার মধ্য দিয়ে কাজ করতে…

Read More

মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: ভারত,বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে পঞ্চগড় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি কার্যক্রম। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অবৈধ অনুপ্রবেশ, পুশ ইন, মাদক ও গরু চোরাচালান, মানব পাচারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া সীমান্তবর্তী চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে কঠোর তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।…

Read More

সৌরভ দত্ত, কলকাতা : মেয়াদ শেষ হতেই নিয়ম মেনে বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করলেন রাজ্যপাল আর এন রবি। ৭ মে পর্যন্ত ছিল তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মেয়াদ। হিসেব মতো তা শেষের পর বিধানসভার আর কোনও কার্যকারিতা থাকে না। নতুন সরকার গঠনের পর ফের কাজ শুরু হয়। সেই নিয়ম মেনেই বিধানসভা ভঙ্গের নির্দেশ দিলেন রাজ্যপাল। ভোটে পরাজয়ের পরও কারচুপির অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না বলে জানিয়েছেন। কিন্তু রাজ্যপালের নির্দেশের পর আনুষ্ঠানিকভাবে পদ না ছাড়লেও আর মুখ্যমন্ত্রী রইলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত বাংলা রাষ্ট্রপতি শাসনের আওতায়। ছাব্বিশের ভোটে ভবানীপুর থেকে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন…

Read More

মোঃ হাবিবুর রহমান মোল্লা, লক্ষ্মীপুর উপজেলা: লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে চন্দ্রগঞ্জকে নতুন উপজেলা হিসেবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। নিকার-এর ১২০তম সভায় লক্ষ্মীপুর সদর উপজেলাকে বিভক্ত করে চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। এই সিদ্ধান্তের ফলে দেশের প্রশাসনিক মানচিত্রে নতুন উপজেলা হিসেবে যুক্ত হলো চন্দ্রগঞ্জ। খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়। স্থানীয়রা জানান, নতুন উপজেলা বাস্তবায়িত হলে প্রশাসনিক সেবা গ্রহণে দীর্ঘদিনের ভোগান্তি কমবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে নতুন গতি আসবে বলে তারা আশা করছেন। এ অনুমোদনের পর…

Read More

মো: আল-মাহফুজ শাওন: খুলনায় অস্ত্র আইনের পৃথক ধারায় মো. মেহেদী হাসান মমি ওরফে মমি জমাদ্দার (২০) নামের এক যুবককে মোট ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত মমি জমাদ্দার খুলনা মহানগরীর দৌলতপুর থানার পাবলা হাসখামার এলাকার শামীম জমাদ্দারের ছেলে। আদালত সূত্রে জানা যায়, অস্ত্র আইনের পৃথক দুটি ধারায় তাকে এ সাজা দেওয়া হয়। পাশাপাশি আদালত তাকে অর্থদণ্ডও প্রদান করেছেন। মামলার তদন্ত প্রতিবেদন, সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত এ রায় দেন। মামলার নথি অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনীর…

Read More