মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, নদীভাঙন প্রতিরোধ ও নাগরিক সেবার অগ্রগতি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কার, ড্রেন নির্মাণ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির কিছু কাজ হলেও প্রত্যাশিত উন্নয়নের গতি এখনও ধীর। বিশেষ করে নদীভাঙনপ্রবণ এলাকায় টেকসই প্রতিরোধ ব্যবস্থা না থাকায় প্রতিবছরই দুর্ভোগ বাড়ছে। সম্প্রতি ব্রহ্মপুত্র নদের ভাঙনে একাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানান। অন্যদিকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সীমিত বরাদ্দের মধ্যেও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে ডিজিটাল সেবা, গ্রাম আদালত কার্যক্রম, রাস্তা সংস্কার ও সামাজিক সহায়তা কার্যক্রম উল্লেখযোগ্য। স্থানীয়…
Author: দৈনিক নবদিগন্ত
মোঃ আল মুনতাকিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ব্র্যাক বটতলা এলাকায় অবস্থিত নূরে মাদিনা হাফেজিয়া কওমি মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের শুধু ধর্মীয় জ্ঞানেই সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে স্বাবলম্বী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে হিফজ ও কিতাব বিভাগের পাশাপাশি কম্পিউটার, গার্মেন্টস, গাড়ি চালনা, ইলেকট্রিক্যাল ও ওয়েলডিংসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। লিল্লাহ বোর্ডিংয়ে এতিম ও দরিদ্র শিক্ষার্থীরা বিনামূল্যে থাকা-খাওয়ার সুযোগ পাচ্ছে। স্থানীয় ও দানশীল ব্যক্তিদের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ বাড়িয়েছে। স্থানীয়রা বলেন,…
মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হাওর এলাকা পরিদর্শনে আগামীকাল শনিবার (৯ মে) সফরে আসছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সফরসূচি অনুযায়ী, সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার মহাখালী ডিওএইচএসের বাসভবন থেকে তিনি সড়কপথে নাসিরনগরের উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুর ১২টায় উপজেলা ডাকবাংলোয় পৌঁছানোর কথা রয়েছে। বিকেল সাড়ে ৩টায় মন্ত্রী সরেজমিনে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করবেন। সম্প্রতি শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যায় উপজেলার বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অবস্থা পর্যবেক্ষণ এবং ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়নের জন্য এ সফর গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিকেল ৪টায় নাসিরনগর উপজেলা শহীদ মিনার…
আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের খাজাঞ্চীগাঁও গ্রামে জহুরা উসমান খান ইসলামিয়া দাখিল মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে মাদরাসা মিলনায়তনে ২০২৫ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ও সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। একই সঙ্গে এলাকার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সহায়তা তুলে দেওয়া হয়। মাদরাসার সহ-সভাপতি মানিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি কবি Jasim Uddin Khan। তিনি বলেন, জীবনে সাফল্য অর্জনের জন্য মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। ভালো ফলাফল শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক। মাদরাসার ভারপ্রাপ্ত…
আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সদর থানা এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে নওগাঁ সদর উপজেলার আরজি নওগাঁ ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. মোরশেদ (২৮) তার স্ত্রী ফাল্গুনীকে ঘরের শয়নকক্ষে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের বরাতে জানা গেছে, প্রায় এক মাস আগে ফাল্গুনীর সঙ্গে মোরশেদের বিয়ে হয়। পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার পর পুলিশ খবর পেয়ে ফাল্গুনীর মরদেহ উদ্ধার করে এবং মোরশেদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। প্রথমে তিনি ঘটনাটিকে…
শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে স্মার্টফোনে অনলাইন জুয়া খেলার অভিযোগে মো. নজরুল ইসলাম (৩৩) নামে এক যুবককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানাও করা হয়েছে। বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে চৌমুহনী বাজারের হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট Shahadat Hossain। এসময় র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালীর একটি টিম উপস্থিত ছিল। দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম হাজীপুর এলাকার মমিন উল্যার ছেলে। অভিযান সূত্রে জানা যায়, এলাকায় মাদক ও অনলাইন জুয়ার প্রবণতা বেড়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা…
মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: অল্প বৃষ্টিতেই কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর শহরের প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কে হাঁটুসমান পানি জমে জনদুর্ভোগ বাড়ছে। স্থানীয়রা জানান, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে যায়। দীর্ঘদিনের ড্রেনেজ সংকট ও অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ তাদের। বুধবার বিকেলে স্বল্প সময়ের বৃষ্টির পর নাগেশ্বরী বাজারের মেইন রোড, হাসপাতাল মোড়, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়। এতে রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলে বিঘ্ন ঘটে। অনেক ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে ক্ষয়ক্ষতিরও আশঙ্কা দেখা দেয়। পথচারীরা জানান, বৃষ্টি হলেই চলাচল দুর্বিষহ হয়ে…
মোঃ আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় এক নারী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের জীবনপুর মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় জীবনপুর থেকে বাগজানাগামী সড়কের মাথা এলাকা থেকে মো. মতিবুল ইসলাম (৪০), মোছা. হেলেনা বেগম (৬০) ও মো. মেহেদী হাসান (২৮)-কে আটক করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজত থেকে মোট ২ কেজি…
আশরাফুল আলম, কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি: কুড়িগ্রামের গঙ্গাধর নদীর ভয়াবহ ভাঙনে নারায়নপুর ইউনিয়নের চৌদ্দঘুড়ি ও বালারহাট এলাকা অস্তিত্ব সংকটে পড়েছে। নদীভাঙনে গত এক সপ্তাহে অন্তত ২০টি পরিবার ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে মানচিত্র থেকেই হারিয়ে যেতে পারে গ্রাম দুটি। স্থানীয়রা জানান, গঙ্গাধর নদীর তীব্র ভাঙনে ফসলি জমি, বসতভিটা, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে রয়েছে। চৌদ্দঘুড়ি বিজিবি ফাঁড়ি, প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয় ও আশপাশের বিস্তীর্ণ এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, দেশের অন্যতম দরিদ্র জেলা কুড়িগ্রামে নদীভাঙন দারিদ্র্যের বড় কারণ। ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র, ফুলকুমার, গঙ্গাধর ও তিস্তাসহ বিভিন্ন নদীর ভাঙনে প্রতিবছর…
মোঃ জোনায়েদ হোসেন জুয়েল, স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের মিঠামইনে বিশেষ অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার গোপদীঘি ইউনিয়নের শফিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনা ও মিঠামইন থানার তত্ত্বাবধানে মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গত ৭ মে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মো. সামসুল আলম সাব্বিরের নেতৃত্বে একটি দল শফিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। দীর্ঘ সময় নজরদারির পর নির্দিষ্ট স্থান থেকে দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের তল্লাশি করে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ…
