মোঃজোনায়েদ হোসেন জুয়েল, ষ্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ জেলার এক তরুণ রাশিয়ার ড্রোন হামলায় নিহত হয়েছেন। নিহত রিয়াদ রশিদ (২০) জেলার জাফরাবাদ মাঝিরকোনা এলাকার বাসিন্দা। তার বাবা আব্দুর রশিদ স্থানীয় জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে পরিচিত। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৯ মাস আগে পরিবারের আর্থিক সংকট কাটিয়ে উঠতে জীবিকার সন্ধানে রাশিয়ায় পাড়ি জমান রিয়াদ। বিদেশে গিয়ে শুরুতে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকলেও পরে তিনি রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেন। পরিবার জানায়, মাত্র এক মাস সাত দিন আগে তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। গত ২ তারিখ ইউক্রেন–পোল্যান্ড সীমান্ত সংলগ্ন এলাকায় ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই রিয়াদের মৃত্যু হয় বলে…
Author: দৈনিক নবদিগন্ত
এরশাদ রানা (কুমিল্লা): কুমিল্লার সর্ববৃহৎ ও ঐতিহাসিক উপজেলা চৌদ্দগ্রাম।এখানে রয়েছে ক”শ্রেণির একটি পৌরসভা সহ সাড়ে ৫লাখ মানুষের জনবসতি।এর পূর্বাঞ্চলে রয়েছে ভারত সীমান্তবর্তী এলাকা সহ অর্ধডজন বিজিবি ক্যাম্প। কিন্তু পুরো উপজেলা জুড়ে নেই কোনো বিনোদন কেন্দ্র,ফলে কাংখিত স্বপ্ন ও প্রত্যাশা হারাতে শুরু করেছে এ-অঞ্চলের কোমলমতি শিশুরা।বিষয়টি অনুধাবন করে চৌদ্দগ্রাম উপজেলার সাবেক ইউএনও মোঃ জামাল হোসেন একটি দৃশ্যমান পৌর পার্ক নির্মাণ করতে চেয়েছিলেন।যে পৌর পার্কটি নির্মিত হলে চৌদ্দগ্রামের প্রতিটি শিশুদের মধ্যে পরিলক্ষিত হতো আনন্দ উচ্ছসিত ভাব,স্বস্তি পেতো অভিভাবকরা,নজর কারতো ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজারগামী যাত্রীদের। মাত্র ৯মাসের মধ্যে বিদায়ী ইউএনও মোঃ জামাল হোসেন চৌদ্দগ্রাম পৌর পার্ক সহ অসংখ্য অসমাপ্ত কাজের পরিধি হাতে নিয়েছিলেন,কিন্তু সেটি…
রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আর সেই লক্ষ্যেই নতুন কলকারখানা ও বিনিয়োগ বাড়ানো হচ্ছে। নতুন করে প্রায় ৫০ একর জায়গাজুড়ে ঠাকুরগাঁও শিল্প পার্ক নির্মাণ করা হচ্ছে, যেখানে ২৫১টি প্লট থাকবে। এসব প্লটে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। কেউ হয়তো দুই, তিন কিংবা চারটি প্লট নিয়েও শিল্প স্থাপন করবেন।” শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “ঠাকুরগাঁওয়ে ইতোমধ্যে একটি ইপিজেড রয়েছে, যেখানে শিল্প উদ্যোক্তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। নতুন যে বিসিক শিল্পনগরী নির্মাণ করা হচ্ছে,…
বাগেরহাট প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতভিত্তিক Sharjah Charity International এবং Kuwait Relief Society-এর প্রতিনিধিরা বাগেরহাটের বেশরগাতী এলাকায় অবস্থিত Latif Master Foundation-এর মানবিক কার্যক্রম পরিদর্শন করেছেন। শনিবার (৯ মে) দুপুরে তারা ফাউন্ডেশনের বায়তুল লতিফ জামে মসজিদ, স্বপ্ননীড় এতিম ও বৃদ্ধ নিবাস এবং বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প ঘুরে দেখেন। পরিদর্শনকালে আসন্ন Eid al-Adha উপলক্ষে ১০০টি অসহায় পরিবারের মাঝে ১৫ দিনের খাদ্য সহায়তা বিতরণ করা হয়। একই সঙ্গে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. প্রদীপ কুমার বকসী, ডা. মিরাজুল করিম ও ডা. সোহাগ শেখ। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সাবেক সচিব মো. ফরিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন রনি,…
নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা: নওগাঁর নজিপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের চার সদস্য ১৫০ কিলোমিটার দীর্ঘ পথ পায়ে হেঁটে পরিভ্রমণ (র্যাম্বলিং) শুরু করেছেন। স্কাউটিংয়ের সর্বোচ্চ স্বীকৃতি ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট (পিআরএস)’ অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যেই তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ। অভিযানে অংশ নেওয়া চার রোভার হলেন— মো. সাব্বির হোসেন, মোহাম্মদ মিনহাজ হোসেন, মোহাম্মদ সৈকত হোসেন এবং মো. তানভীর হোসেন। নজিপুর থেকে যাত্রা শুরু করে তারা মান্দা, মোহনপুর, রাজশাহী হয়ে নাটোরে পৌঁছাবেন। পুরো পথজুড়ে তারা পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, মাদকবিরোধী সচেতনতা এবং স্কাউটিংয়ের আদর্শ সাধারণ মানুষের মাঝে তুলে ধরছেন। এই দীর্ঘ পদযাত্রার মাধ্যমে তারা ধৈর্য, সহনশীলতা ও নেতৃত্বের দক্ষতার পরিচয় দেবেন বলে সংশ্লিষ্টরা জানান। যাত্রার শুরুতে…
শহিদুল ইসলাম সোহেল, ডিআইইউ প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার উদ্যোগে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও প্রকাশনা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন সংলগ্ন মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পে অংশ নিয়ে অনেক শিক্ষার্থী তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। শিক্ষার্থীরা জানান, ভবিষ্যতে জরুরি চিকিৎসাসেবা ও রক্তদানে এ তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও প্রকাশনা উৎসবে ছাত্রশিবির প্রকাশিত বই, ডায়েরি, ওয়াল ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, আয়াত-হাদিস ও দোয়া সম্বলিত স্টিকার, পরিচিতিপত্র, ম্যাগাজিন, মাসিক ও দ্বিমাসিক পত্রিকা এবং জুলাই শহীদ স্মরণিকা প্রদর্শন ও…
নাটোর প্রতিনিধি: দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় সীমান্তে কড়া নজরদারি বাড়াতে বিজিবিকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বিদেশ থেকে অবৈধভাবে পশু আমদানি ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশে বর্তমানে চাহিদার তুলনায় প্রায় ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত রয়েছে বলেও জানান তিনি। শনিবার বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-পাথুরিয়া এলাকায় মৎস্য চাষী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, দেশের মৎস্য খাত দ্রুত এগিয়ে যাচ্ছে এবং নাটোর অঞ্চল থেকেই বছরে প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি টাকার মাছ উৎপাদন হচ্ছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে…
মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করছে এবং জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ অবস্থান জরুরি। শনিবার (৯ মে) বেলা ১২টায় নলডাঙ্গা পৌরভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও জ্বালানি তেলের সংকটের প্রভাব দেশের ওপরও পড়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নলডাঙ্গা পৌর এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণ এবং গুরুত্বপূর্ণ…
মোঃ আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলাল থানায় মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ মে) বিকেলে ক্ষেতলাল থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ হাসান মন্ডল (২৮), পিতা নজরুল ইসলাম বাটু, গ্রাম রামপুরা, থানা ক্ষেতলাল, জেলা জয়পুরহাটকে আটক করা হয়। ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোক্তারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল—পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল করিম, এসআই আব্দুল মজিদ, এসআই জাহিদুল ইসলাম, এএসআই বেলাল, এএসআই ফিরোজ ও সঙ্গীয় ফোর্স—এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধারকৃত ৩০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান…
আহমদ হুসাইন লস্কর, হাইলাকান্দি, আসাম: যথাযোগ্য মর্যাদায় ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শিলচরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হলো। এই উপলক্ষে ছাত্র সংগঠন এআইডিএসও, মহিলা সংগঠন এআইএমএসএস, যুব সংগঠন এআইডিওয়াইও এবং কিশোর-কিশোরী সংগঠন কমসোমল-এর পক্ষ থেকে এক যৌথ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকালে শিলচরের তারাপুরস্থিত কবিগুরুর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ। মাল্যদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইডিএসও-র কাছাড় জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য, সহ-সভাপতি পল্লব ভট্টাচার্য ও আপন লাল দাস এবং জেলা সম্পাদক স্বপন চৌধুরী। এছাড়াও এআইডিওয়াইও-র পক্ষে কার্তিক সাহা এবং এআইএমএসএস-এর পক্ষে খাদেজা বেগম লস্কর ও রিম্পি বাগতী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।…
