Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Tuesday, September 1
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | ঢাকা | রাশিয়ায় ড্রোন হামলায় কিশোরগঞ্জের তরুণ নিহত

রাশিয়ায় ড্রোন হামলায় কিশোরগঞ্জের তরুণ নিহত

By দৈনিক নবদিগন্ত10/05/2026 ঢাকা No Comments2 Mins Read
রাশিয়ায় ড্রোন হামলায় কিশোরগঞ্জের তরুণ নিহত
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মোঃজোনায়েদ হোসেন জুয়েল, ষ্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জ জেলার এক তরুণ রাশিয়ার ড্রোন হামলায় নিহত হয়েছেন। নিহত রিয়াদ রশিদ (২০) জেলার জাফরাবাদ মাঝিরকোনা এলাকার বাসিন্দা।

তার বাবা আব্দুর রশিদ স্থানীয় জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে পরিচিত। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৯ মাস আগে পরিবারের আর্থিক সংকট কাটিয়ে উঠতে জীবিকার সন্ধানে রাশিয়ায় পাড়ি জমান রিয়াদ। বিদেশে গিয়ে শুরুতে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকলেও পরে তিনি রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেন। পরিবার জানায়, মাত্র এক মাস সাত দিন আগে তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন।

গত ২ তারিখ ইউক্রেন–পোল্যান্ড সীমান্ত সংলগ্ন এলাকায় ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই রিয়াদের মৃত্যু হয় বলে পরিবারকে জানানো হয়েছে। একই ঘটনায় আরও তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন বলেও জানা গেছে, যদিও তাদের বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রিয়াদের মৃত্যুর খবর দেশে পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবার জানায়, পরিবারের একমাত্র ছেলে ছিলেন রিয়াদ। সংসারের হাল ধরার স্বপ্ন নিয়েই বিদেশে পাড়ি জমিয়েছিলেন তিনি। তার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে বাবা-মা, দুই বোনসহ স্বজনরা ভেঙে পড়েছেন।

স্থানীয়রা জানান, ছোটবেলা থেকেই রিয়াদ ছিলেন শান্ত ও পরিশ্রমী স্বভাবের। পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার দৃঢ় ইচ্ছা থেকেই তিনি বিদেশে যান। তার মৃত্যুতে শুধু পরিবার নয়, পুরো এলাকাজুড়ে শোক ও শঙ্কার পরিবেশ তৈরি হয়েছে।

এ বিষয়ে জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মোঃ সায়েম গভীর শোক প্রকাশ করে বলেন, নিহত রিয়াদের পরিবারের প্রতি সরকারের বিশেষ সুদৃষ্টি কামনা করা হচ্ছে। তিনি বলেন, পরিবারের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।

এদিকে নিহত রিয়াদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা। এলাকাবাসীরও একই দাবি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মরদেহ দেশে এনে পরিবারকে শেষ বিদায় জানানোর সুযোগ করে দেওয়া হোক।

কিশোরগঞ্জ ড্রোন হামলা রাশিয়া

Keep Reading

2 Mins Read

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

1 Min Read

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

2 Mins Read

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.