Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Tuesday, September 1
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | আন্তর্জাতিক | কালীঘাটের বাড়ির সামনে নিজ উদ্যোগে রবীন্দ্রজয়ন্তী পালন মমতার

কালীঘাটের বাড়ির সামনে নিজ উদ্যোগে রবীন্দ্রজয়ন্তী পালন মমতার

By দৈনিক নবদিগন্ত09/05/2026 আন্তর্জাতিক No Comments1 Min Read
কালীঘাটের বাড়ির সামনে নিজ উদ্যোগে রবীন্দ্রজয়ন্তী পালন মমতার
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

সৌরভ দত্ত, কলকাতা:

সরকারি উদ্যোগে রবীন্দ্রজন্মজয়ন্তী হোক, বা যে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান— প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সব মঞ্চই যেন চাঁদের হাট! এমনটাই রেওয়াজ হয়ে গিয়েছিল গত দেড় দশক ধরে। পালাবদলের ধাক্কায় সেই চেনা ছবিতেও রাতারাতি বদল! শনিবার রবীন্দ্রজন্মজয়ন্তী উপলক্ষে কালীঘাটে নিজের বাড়ির সামনেই অনুষ্ঠানের আয়োজন করেন মমতা।

বড়পর্দা তো দূর্‌অস্ত, ছোটপর্দার অভিনেতাদেরও এ দিন দেখা যায়নি তাঁর অনুষ্ঠানে। অথচ, যাঁদের নাকি আসার কথা ছিল, তাঁরাই একসময় মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর সরকারি যে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে মঞ্চ আলো করে বসতেন। বিকেল চারটে নাগাদ তৃণমূল নেত্রীর কালীঘাটের বাড়ির সামনে অনুষ্ঠান শুরু হয়। অভিনয় দুনিয়া থেকে দেখা গেল শুধু সুভদ্রা মুখোপাধ্যায়কে।

ছোটপর্দার জনপ্রিয় মুখ, যাঁরা তৃণমূলের প্রচারে নিয়মিত যোগ দিয়েছেন তাঁদের দেখা মেলেনি! ভরত কল, সৌমিতৃষা কুণ্ডু, রূপাঞ্জনা মিত্র, তিয়াশা লেপচা, প্রিয়া পাল, ভিভান ঘোষ, দিগন্ত বাগচী, রিমঝিম মিত্র— কেউ ছিলেন না! নেই চিরঞ্জিৎ চক্রবর্তী, ব্রাত্য বসু, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, নচিকেতা চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, জুন মালিয়া-সহ ‘হেভিওয়েট’ মুখও।

অথচ, এঁরাই মমতা মুখ্যমন্ত্রী থাকার সময় তাঁর এক ডাকে সব অনুষ্ঠানে হাজির হতেন। তবে এ দিন অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়, অর্পিতা ঘোষ, অভিনেতা এবং তৃণমূলের জয়ী বিধায়ক কুণাল ঘোষ, আবৃত্তিকার প্রণতি ঠাকুর, সুতপা বন্দ্যোপাধ্যায়। বাবুল, অর্পিতা, কুণাল রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছেন। আবৃত্তি করেছেন আবৃত্তিকারেরা।

কলকাতা মমতা রবীন্দ্রজয়ন্তী

Keep Reading

2 Mins Read

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

1 Min Read

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

2 Mins Read

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.