Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Friday, October 16
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | খুলনায় শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নতুন তালিকা, অভিযানের প্রস্তুতি র‍্যাবের

খুলনায় শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নতুন তালিকা, অভিযানের প্রস্তুতি র‍্যাবের

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত09/05/2026 খুলনা No Comments2 Mins Read
খুলনায় শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নতুন তালিকা, অভিযানের প্রস্তুতি র‍্যাবের
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মোঃ আল-মাহফুজ শাওন:

দেশজুড়ে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের একটি নিরপেক্ষ তালিকা তৈরির উদ্যোগের অংশ হিসেবে খুলনা জেলায় শীর্ষ চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করেছে র‍্যাব-৬। প্রাথমিকভাবে এ তালিকায় স্থান পেয়েছে ১৫ জন শীর্ষ চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীসহ মোট ১৮ জন।

র‍্যাব সূত্রে জানা গেছে, তালিকাভুক্তদের বিরুদ্ধে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই অভিযান শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সম্প্রতি খুলনা নগরীতে একের পর এক গুলির ঘটনা, সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি এবং মাদক ব্যবসার বিস্তারে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। মাদক ও চাঁদাবাজি কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষ, হত্যাকাণ্ড ও এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনা ঘটছে। পাশাপাশি নগরজুড়ে চাঁদাবাজির ঘটনাও আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে অভিযোগ রয়েছে।

এ পরিস্থিতিতে গত মার্চ মাসে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) পক্ষ থেকে নগরীর আট থানাভিত্তিক একটি বড় অপরাধী তালিকা প্রস্তুত করা হয়। ওই তালিকায় শীর্ষ ২৮ জন চাঁদাবাজ, ৪৭ জন সন্ত্রাসী এবং প্রায় ৪০০ মাদক কারবারিসহ মোট ৪৭৫ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তালিকায় রাজনৈতিক সংগঠনের কিছু নেতা-কর্মীর পাশাপাশি শীর্ষ সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও সোনা চোরাচালানকারীদের নামও রয়েছে। খুলনার আলোচিত আটটি সন্ত্রাসী সংগঠনের নামও তালিকার উপরের দিকে রাখা হয়েছে।

পুলিশের গোয়েন্দা ইউনিটের তথ্যমতে, মহানগরীর ৩০২টি বস্তিতে সক্রিয় রয়েছে প্রশিক্ষিত শুটার চক্র। প্রতিটি বস্তিতে গড়ে দুজন করে অস্ত্রধারী শুটার রয়েছে বলে তথ্য পেয়েছে গোয়েন্দারা। এছাড়া প্রতিটি এলাকায় গড়ে চারজন করে নারী মাদক বিক্রেতাও সক্রিয় রয়েছে, যাদের অনেকেই ভয়ংকর অপরাধচক্রের সঙ্গে জড়িত বলে দাবি করা হয়েছে।

তবে ঈদুল ফিতরের পর যৌথ অভিযান চালানোর ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত আলোচিত কোনো শীর্ষ চাঁদাবাজ বা সন্ত্রাসীকে গ্রেপ্তারের দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। এতে সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

এদিকে নতুন করে র‍্যাব-৬-এর তৈরি করা তালিকাকে ঘিরে আবারও আলোচনায় এসেছে খুলনার অপরাধ পরিস্থিতি। র‍্যাব সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে সম্পূর্ণ নিরপেক্ষ বা ‘আনবায়াসড’ পদ্ধতিতে এ তালিকা প্রস্তুত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাব-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ বলেন, “প্রাথমিকভাবে চাঁদাবাজদের একটি তালিকা তৈরি করা হয়েছে। আলাদা কোনো ক্যাটাগরি করা হয়নি। তালিকায় কোনো রাজনৈতিক দলের নেতা থাকলেও তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”

আইনশৃঙ্খলা বাহিনীর এমন উদ্যোগে নগরবাসী স্বস্তি ফিরে পাওয়ার আশা করলেও দ্রুত কার্যকর অভিযান ও দৃশ্যমান পদক্ষেপ দেখার অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ।

খুলনা চাঁদাবাজ র‍্যাবের অভিযান সন্ত্রাসী

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.