Author: দৈনিক নবদিগন্ত

মোঃ ইলিয়াছ খান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের সমর্থনে মানবিক সহায়তা প্রদান করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িতে গিয়ে তিনি এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় পাঁচটি পরিবারকে ঢেউ টিন, শুকনা খাবার ও নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহীন মাতুব্বর, উপজেলার সাবেক ভাই চেয়ারম্যান আসাদ মাতুব্বর সহ বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।…

Read More

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পাহাড়ের সব মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছানোই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। পাহাড়ে উন্নয়নে কোনো বৈষম্য হতে দেওয়া হবে না। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ সকল সেক্টরের মোট উন্নয়নই আমাদের প্রধান অগ্রাধিকার। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা রাঙ্গামাটিতে এসে পৌঁছালে সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। সরকারের কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রী দীপেন দেওয়ান একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমাদের নির্বাচিত সরকার ১৮০ দিনের একটি উন্নয়ন লক্ষ্যমাত্রা (টার্গেট) গ্রহণ করেছে।…

Read More

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলে খুনের ঘটনায় ৬৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে, গ্রেফতার হয়েছে ১০ জন। নড়াইলে দু’পক্ষের চার খুনের ঘটনায় একপক্ষ মামলা করেছে, গ্রেফতার ১০। নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে ক্ষমতার লড়াই ও পূর্বশত্রুতার কারণে বাবা-ছেলেসহ দুই পক্ষের ৪ জন নিহত হয়েছেন। ঘটনায় ৬৯ জনকে আসামি করে একপক্ষ মামলা দায়ের করেছে। এ মামলায় অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ মামলা দায়ের করেন। তবে নিহত অপরপক্ষ এখনো…

Read More